ফ্রাইড মিল্ক!

sub-editor · Jan 11, 2017 · 1 min read

ফ্রাইড মিল্ক!

আমরা বাঙ্গালীরা ভোজন রসিক জাতি। বিশাল ভূড়ি ভোজের পর ডেসার্ট না হলে ভোজটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটি স্প্যানিশ ডেসার্ট ‘মিল্ক ফ্রাইড’। বাহিরে ‘ক্রিসপি’ ভেতরে ‘সফট’ ডেসার্টি খেতে দারূন সুস্বাদু। চলুন দেখে নেয়া যাক, মিল্ক ফ্রাইড তৈরি করতে কী কী লাগছে।

[picture]

উপকরণ 

  • ২০০ মিঃ গ্রাম দুধ
  • ২ টেবিল চামচ চিনি
  • ৩ কিউবস মাখন
  • ৫০ গ্রাম কর্ণফ্লাওয়ার
  • ১ টি ডিম
  • নাটমেগ গুড়ো (জায়ফল) অল্প পরিমাণে
  • ব্রেড ক্রাম ( প্রলেপ দেয়ার জন্য)
  • তেল পরিমাণ মতো (ভাজার জন্য)
  • দারুচিনি গুড়ো (পরিবেশনের জন্য)
  • হোয়াইট সুগার (পরিবেশনের জন্য)

প্রণালী  

- একটি মাঝারি কড়াইতে দুধ, চিনি, কর্ণ ফ্লাওয়ার, মাখন, নাটমেগ গুড়োসহ সবগুলো উপকরণ পর্যায়ক্রমে মেশান। (কর্ণ ফ্লাওয়ার ধীরে ধীরে মেশাতে হবে যাতে মিশ্রণে কোনরকম বুদবুদ না দেখা যায়।)

- এবার মিশ্রণসহ কড়াইটি চুলার উপর রেখে মাঝারি আঁচে জ্বাল দিন এবং ঘন ঘন নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি ঘন পেস্টে পরিণত হয়। খেয়াল রাখুন মিশ্রণটি যেন পুড়ে না যায়। মিশ্রণ ঘন পেস্টের মতো  হলে চুলা থেকে নামিয়ে রাখুন।

- এবার ঘন পেস্টটি হালকা ঠান্ডা হওয়ার জন্য রাখুন। অপর একটি বাটিতে  র‍্যাপিং  পেপার বিছিয়ে নিয়ে তার উপর ঘন পেস্টটি ঢালুন। এবার মিশ্রণটি র‍্যাপিং পেপার দিয়ে ভালোভাবে মুড়ে নিন। বাটিসহ র‍্যাপিং পেপারে মোড়ানো মিশ্রণটি ফ্রিজে রেখে দিন ২ থেকে ৩ ঘণ্টার জন্য।

- ২ ঘন্টা পর ফ্রিজ হতে পেস্টটি বের করুন। লক্ষ্য করুন পেস্টটি জমাট বেধে খামিরের মত হয়েছে। এবার খামির টিকে ছুরি দিয়ে মাঝারি আকারের কয়েকটি টুকরা করুন।

- অপর একটি বাটিতে ডিম ফেটিয়ে নিন। টুকরাগুলো ফেটানো ডিমে মাখিয়ে তার উপর ব্রেড ক্রামের প্রলেপ দিন।

- এরপর মাঝারি আঁচে ডুবো তেলে ভাজুন যতক্ষণ না পর্যন্ত টুকরোগুলো  সোঁনালি বা বাদামি রং এর হয়।

- ব্যাস, ভাজা হয়ে গেলে তৈরি হয়ে গেল মিল্ক ফ্রাইড। পরিবেশনের সময় দারুচিনি গুড়ো এবং হোয়াইট সুগার ছিটিয়ে নিন।

ছবি - নভস্টডন ডট কম

রেসিপি - জোহরা হোসেন

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!

কোকোনাট বা নারিকেল! সৌন্দর্যের জগতে পরিচিত একটি নাম। কোকোনাট অয়েলের গুণের কথা তো আমরা সবাই-ই জানি। কোকোনাট থেকে যে মিল্ক পাওয়া যায় সেটা অনেকে জানলেও এ...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

সজীব, উজ্জ্বল ত্বক এবং সুস্বাস্থ্যের সিক্রেট ড্রিংক!
ত্বকের যত্ন

সজীব, উজ্জ্বল ত্বক এবং সুস্বাস্থ্যের সিক্রেট ড্রিংক!

কিছুদিন ধরে স্কিন এর ডাল লাইফলেস ভাবটা একটু বেশি চোখে বাঁধছে? আগের মতো শাইন গ্লো কিছুই খুঁজে পাচ্ছেন না? রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, সারাদিন টায়ার্ড লাগ...

আরও পড়ুন

দাগ ও সানট্যান কমিয়ে ব্রাইট স্কিন পেতে স্যাফরন গোট’স মিল্ক সোপ
রিভিউ

দাগ ও সানট্যান কমিয়ে ব্রাইট স্কিন পেতে স্যাফরন গোট’স মিল্ক সোপ

স্কিন কেয়ারে সোপ বা সাবানের ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরেই। সোপ ব্যবহার করি না বা কখনই ব্যবহার করেন নি এমন কাউকে খুঁজে পাওয়াটা একটু কঠিনই বটে। রিসেন্টল...

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?
ব্রাইডাল

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?

এই সময়ে যাদের বিয়ে হতে যাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন সেটা হলো, "কীভাবে নিব বিয়ের আগে নিজের স্কিনের যত্ন?" আমার মনেও ছিল ঠিক এই প্রশ্নটিই। আমার বিয়ে হয়...

…