ফেসবুক | আপনার একাউন্টটি কি নিরাপদ?

সাজগোজ উপ সম্পাদক · Aug 13, 2013 · 1 min read

ফেসবুক | আপনার একাউন্টটি কি নিরাপদ?

আপনি কি জানেন আপনার প্রিয় ফেসবুকটি আপনার ভীতির কারণ হতে পারে। একটু অসচেতনতা ও অজ্ঞতার ফলে হ্যাক হয়ে যেতে পারে আপনার আইডি বা পাসওয়ার্ড কিংবা অপব্যবহার হতে পারে আপনার আইডির আনুসাঙ্গিক বিষয়াদির যেমন ছবি, ভিডিও, নোট ইত্যাদি। তাই নেট ব্যবহারের খুঁটিনাটি বিশেষ করে ফেসবুকের সতর্কতা বিষয়ক জ্ঞান নখ দর্পণে থাকা বাঞ্ছণীয়। তাই চলুন জেনে নেই কেমন করে রক্ষা করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট সেফ ও সিকিউর রাখতে নিম্নোক্ত প্রাইভেসির দিকে খেয়াল রাখুন -

প্রথম ধাপঃ

০১. প্রথমেই বিরত থাকুন আননোন/ অচেনা লিংক ওপেন করা থেকে। যার তার যে কোন অপরিচিত সাইটের লিংক ওপেন করতে যাবেন না। এতে দুর্বিত্তরা পেয়ে যেতে পারে আপনার পাসওয়ার্ডটি।

০২. বেশ কিছুদিন পরপরই পাসওয়ার্ড পরিবর্তন করুন আর করার সময় এমন কিছু নির্বাচন করুন যা আপনার সাথে কোনভাবেই যায় না, মানে আপনার কোন কিছুর সাথে মিল রেখে পাসওয়ার্ড নির্বাচন করবেন না। পাসওয়ার্ড দেয়ার সময় খেয়াল রাখুন তার লেভেল যেন স্ট্রং দেখায়। সেক্ষেত্রে কিছু কেস সেন্সেটিভ ব্যাপার থাকে, সেদিকে লক্ষ্য রাখুন।

০৩. দুটি ই-মেইল এড্রেস দেয়ার চেষ্টা করুন। একটা যদিও অপশনাল, তবুও জরুরী। এতে আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি বাড়বে।

দ্বিতীয় ধাপঃ

এ ধাপে জানিয়ে দিচ্ছি প্রথম ধাপের অ্যাপ্লিকেশন কেমন করে করবেন।

০৪. আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর নিজের নাম ও হোম এর পাশেই একেবারে উপরের ডান দিকে দেখবেন গিয়ারের মত একটা জিনিস আছে সেটিতে ক্লিক করুন।

01

০৫. এবার সেখান থেকে জেনারেল সেটিংস এ যান, গেলেই দেখবেন অনেকগুলো অপশন আসছে।

02

০৬. সেখানকার ইউজার নেম থেকে ইউআরএল এর পরবর্তি অংশ থেকে নিজের নাম মুছে অন্য যে কোন কিছু ব্যবহার করুন।

০৭. এবার একে একে ই-মেইল ও পাসওয়ার্ড এর জায়গা থেকে বদলে নিতে পারবেন যখন প্রয়োজন।

তৃতীয় ধাপঃ

এবার আসুন যাওয়া যাক তৃতীয় তথা সর্বাপেক্ষা কার্যকর ধাপে-

০৮. এবার একই জায়গা থেকে জেনারেল সেটিংসের পরিবর্তে ক্লিক করুন সিকিউরিটি সেটিংসে।

03

০৯. সেখানে প্রথমেই দেখুন সিকিউর ব্রাউসিং, একে এনাব্যলড করুন।

১০. তারপরেই আসছে লগ ইন নোটিফিকেশন, একেও এনাব্যলড করুন; ফলে নতুন করে লগ ইন করার পর প্রত্যেক বার আপনাকে ফেসবুক থেকেই জানান দেবে।

04

১১. এরপরের কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ; লগ ইন অ্যাপ্রুভাল। এখান থেকে আপনাকে আপনার ব্যবহৃত ফোন নাম্বার দিয়ে সেট করতে হবে। এর ফলে যখনই আপনি নতুন কোন ব্রাউজার দিয়ে ব্রাউজ করতে চাইবেন বারবারই আপনার সেল ফোনে একটা করে কোড আসবে যা দিয়ে ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। একে বেশি গুরুত্বপূর্ণ বলেছি এই জন্য, যদি কেউ আপনার পাসওয়ার্ড পেয়েও যায় কিংবা আপনিও দিয়ে থাকেন তবুও সে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না যতক্ষণ না মোবাইলে আসা কোডটি দিয়ে অ্যাকসেস করবেন।

05

১২. আপনি চাইলে সিকিউরিটি পাসওয়ার্ডের পরিবর্তে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড-ও ব্যবহার করতে পারবেন।

১৩. আপনার চলতি ব্রাউজার বা সেল ফোনের মডেলটি রিকোগনাইজিড ডিভাইস হিসেবে সেভ করে রাখতে পারেন, যাতে প্রতিদিনের ব্রাউজিং সমস্যা গুলো এড়াতে পারেন।

১৪. এই জায়গা থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি অস্থায়ী বা স্থায়ী ভাবে ডিঅ্যাকটিভ করে দিতে পারবেন। অস্থায়ী ভাবে করলে পুনরায় ওপেনের সময় শুধু ই-মেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিলেই হবে। আর স্থায়ী ভাবে ডিঅ্যাকটিভ করে দিলে পুরনো অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না, আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

চতুর্থ বা শেষ ধাপঃ

১৫. এবার প্রাইভেসি সেটিংসে যেয়ে আপনার ইচ্ছামত ট্যাগিং, নোটিফিকেশন, ম্যাসেজিং ও ব্লকিং লিস্ট ঠিক করে নিন। আপনার পছন্দমত করে সাজিয়ে নিতে পারেন একে।

pri

অ্যাকাউন্ট তো প্রাইভেট করা হল, এবার?? হ্যা, ঠিক ধরেছেন, এবার পালা আপনার মূল্যবান ছবি গুলো রক্ষা করা। অনেকেই এক জনের ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খুলে থাকে। শুধু তাই নয় কিছু কিছু মানুষরূপী পশু মেয়েদের ছবি ব্যবহার করে অনেক রকম আজেবাজে পেজ চালনা করে আর ভয়ংকর রকমের এডিটের মাধ্যমে আপনাকে ফেলতে পারে নানা রকম বিব্রতকর পরিস্থিতে। তাই সতর্ক থাকাটাই একান্ত কাম্য। তাই জেনে নিন কী করবেন-

- ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনি যখন নতুন কোন ছবি আপলোড করতে যান সেটা পাবলিক হয়ে যায়। তাই পাবলিশ করার সময়েই আপনার ছবির প্রাইভেসি ঠিক করে নিন।

- সেক্ষেত্রে যেখানটাতে গোল রকম 'পাবলিক' সাইন দেখায় সেখানে ক্লিক করুন।

- দেখবেন পাবলিক, ফ্রেন্ডস, কাস্টোমাইজড ও ওনলি মি অপশন রয়েছে। আপনার ইচ্ছামত প্রাইভেসি দিয়ে নিন।

photo

-প্রতিবারই ছবি পরিবর্তনের সময় একই ভাবে প্রাইভেসি ও পরিবর্তন করতে হবে।

- আর একটা কথা কভার ফটোর প্রাইভেসি আপনি কখনোই বদলাতে পারবেন না, সেটা সব সময়ই পাবলিক। তাই কভার পিক দেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে দিন।

এই ছিল আমার জানা মতে ফেসবুক সতর্কতার খুঁটিনাটি। প্রতিটি ধাপের কাজগুলো ঠিকমত পালন করলে আপনার অ্যাকাউন্ট বেঁচে যাবে হ্যাকিং এর যে কোন সমস্যা থেকে আর আপনি থাকবেন সুরক্ষিত।

লিখেছেনঃ রোজা স্বর্ণা

ছবিঃ টেকঅ্যাডিকশান.সিএ, ফেসবুক.কম

সম্পর্কিত লেখা

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

আপনি কি সাইবার বুলিংয়ের শিকার?
লাইফ স্টাইল

আপনি কি সাইবার বুলিংয়ের শিকার?

এই সময়ে বাচ্চা ছেলেটার হাতেও দেখা যায় ইয়া বড় এক ট্যাব, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ আনাগোনা। ফ্রক পরা ঝুটি দোলানো মেয়েটিও দিনের কিছুটা সময় ব্যস্ত থ...

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!
ড্রাই স্কিন

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!

যে কোন ত্বকের চেয়ে শুষ্ক ত্বক যত্নে রাখাটা কিছুটা কঠিন। কারণ এটি খুব তাড়াতাড়ি ময়েশ্চার হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। ড্রাই স্কিনের সাথে অনেক ধরনের সমস্যা জড়িয়...

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে
ত্বকের যত্ন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফ...

আরও পড়ুন

যোগ ব্যায়াম ও ধ্যান | আত্মিক উন্নয়নের অন্য মাত্রা
ফিটনেস

যোগ ব্যায়াম ও ধ্যান | আত্মিক উন্নয়নের অন্য মাত্রা

সংস্কৃত শব্দ Yoga এর মানে হচ্ছে স্রষ্টার সাথে এক হয়ে যাওয়া। টানটান করে শরীরের পেশিগুলোকে চাগিয়ে নেয়াটা আসলে হাজার বছর পূর্বে শরীর ও আত্মার প্রতি ন...

অরিগামি স্টার
ক্র্যাফট

অরিগামি স্টার

পেপার ক্রাফট এর মধ্যে অরিগামি সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনার যদি অরিগামি সম্পর্কে বেসিক ধারণা থাকে তাহলে আপনি নিজ থেকেই যে কোন ধরনের জিনিস তৈরি করে ফেলতে...

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল
হেয়ার স্টাইল

বেছে নিন মানানসই হেয়ারস্টাইল

হাল ফ্যাশনে হেয়ার স্টাইল অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। হেয়ার কাট, কালার, রিবন্ডিং বা কার্লিং, পার্ম আরো কত কী - সবই এখন ফ্যাশনের অন্তর্ভুক্ত। তবে যে ফ্...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

নিজেই করুন পেডিকিওর ৬টি সিম্পল ও ইজি স্টেপসে
বিউটি টিপস

নিজেই করুন পেডিকিওর ৬টি সিম্পল ও ইজি স্টেপসে

সারাদিন আমরা যত কাজ করি তার প্রায় সব ধকল যায় আমাদের দুই পায়ের ওপর দিয়ে। কাজের জন্য রেগুলার বাইরে যেতে হচ্ছে। রাস্তার ধুলোবালির কথা আর না-ই বা বললাম! স...

ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল
হাউ টু

ফেস কন্টোর ও হাইলাইট টিউটোরিয়াল

ফাউন্ডেশন দেয়ার পর আমাদের চেহারা একটা সমান ক্যানভাসে পরিনত হয় কিন্তু আমাদের স্বাভাবিক চেহারায় রঙের তারতম্য থাকে এবং খানিকটা আলোছায়ার খেলা থাকে। কন...

…