দীপ্তিময় ত্বকের রহস্য লুকিয়ে আছে আপনার কিচেনেই

রুমানা রহমান · Aug 06, 2015 · 1 min read

দীপ্তিময় ত্বকের রহস্য লুকিয়ে আছে আপনার কিচেনেই

কে বলেছে সুন্দর দীপ্তিময় ত্বকের পেছনে অবদান কেবল নামীদামী প্রসাধনী সামগ্রী আর পার্লারের বিউটিশিয়ানদের হাতের কারসাজী! আপনার মলিন আর নিষ্প্রাণ ত্বকে আবার পুনরায় লাবণ্য ও প্রাণ ফিরিয়ে আনার সকল উপাদানই রয়েছে আপনার হাতের কাছে, শুধু আপনাকে জানতে হবে কোন জিনিসের কি গুণ আর কোন উপাদানে আপনার ত্বক নতুনভাবে দীপ্তিময় হয়ে উঠবে।

[picture]

আধুনিক যুগের বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল আর অস্বাস্থ্যকর উপায়ে উৎপাদিত প্রসাধনীর ভিড়ে যারা আজও ত্বকের যত্নে প্রাকৃতিক আর ঘরোয়া উপায়ের উপর অনেকটা আস্থা রাখেন আজকের আর্টিকেল তাদের জন্য। আজ আপনাদের জানাবো কি করে আপনার হাতের নাগালের কিচেনে জমিয়ে রাখা ন্যাচারাল উপাদান দিয়েই আপনার ত্বক করে তুলবেন দীপ্তিময় আর প্রাণবন্ত। যা করবেন-

পোরস লক ১ টেবিল চামচ টমেটো জুসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে আপনার মুখের ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আপনার ত্বকের বড় হয়ে যাওয়া পোরসগুলো লক করতে এই রেসিপির জুড়ি নেই।

স্কিন টোনিং লোশন ১ টেবিল চামচ শশার রস, কয়েকটা ফোঁটা লেবুর রস সাথে কিছু পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে আপনার ত্বকে ৩০ মিনিট রাখুন পরে মুখ পরিস্কার করে ধুয়ে নিন। ঘরোয়া ভাবে স্কিন টোনিং লোশন হিসেবে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

সেন্সিটিভ স্কিনের টনিক ১ টেবিল চামচ শশার রস, ১ টেবিল চামচ দুধ ও কয়েকফোঁটা গোলাপ জল মিশিয়ে আপনার ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন আর পরে মুখ ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি হয় সেন্সিটিভ তাহলে ত্বকের যত্নে টনিক হিসেবে এটি নিয়ম করে ব্যবহার করুন।

অয়েলি স্কিনের টনিক ১ টেবিল চামচ আপেলের রসের সাথে কয়েকফোঁটা লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি আপনার অয়েলি স্কিনে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে নিন। অয়েলি স্কিনের জন্য টনিক হিসেবে এঁর তুলনা হয়না।

ক্লিনজিং লোশন ১\৪ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল দুধ ও ১ টেবিল চামচ শশার রস একসাথে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার মুখের ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক পরিস্কার করার জন্য এই ঘরোয়া উপাদানে বানানো লোশন খুব কাজের।

রিংকেলঃ একটি কলা মিহি করে চটকে তাতে খানিকটা উষ্ণ মধু মিশিয়ে পেস্ট বানিয়ে সেটা আপনার রিংকেল স্পটে লাগান এবং কিছুক্ষণ রেখে তুলে ফেলুন। প্রাকৃতিক ভাবে রিংকেল সাড়াতে এই পেস্ট নিয়মিত কিছুদিন ব্যবহার করলে ভালো ফল পাবেন।

অ্যান্টি-এজিং মাস্ক গাজরের কিছুটা অংশ ব্লেন্ড করে এর সাথে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে এই মিশ্রন আপনার ত্বকে লাগালে এটি অ্যান্টি-এজিং মাস্ক হিসেবে কাজ করবে। ডিমের প্রোটিন ও ভিটামিন স্কিন টাইটেনিং ও ফ্রাম করে। আর গাজরের বিটা-ক্যারোটিন উপাদান আপনার ত্বকের রিংকেল ও এজিং সাইন কমিয়ে আনে।

চোখের ফোলাভাব একটি পাত্রে সমপরিমাণ শশা ও আলুর রস মিশিয়ে আপনার চোখের নীচের ফোলা অংশে লাগিয়ে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। আলু আর শশা এই দুইই স্কিন সুদিং অর্থাৎ শীতলকারী উপাদান হিসেবে পরিচিত আর তাই এই দুইয়ের মিলিত উপাদান আপনার চোখের ক্লান্তি দূর করে চোখ চোখের নীচের ফোলা ভাব কমিয়ে তোলে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এখন আমরা অনেকেই ত্বকের জন্য ঘরে বসে ঠিকঠাক যত্ন করতে পারিনা। যার কারণে আমরা অনিচ্ছা থাকা সত্ত্বেও বাজারের প্রসাধনী সামগ্রীর উপর খুব বেশী নির্ভরশীল হয়ে পড়ছি। তবে আপনার হাতে যদি কিছুটা সময় থাকে চেষ্টা করুন ঘরোয়াভাবে আপনার ত্বকের যত্ন নিতে।

লিখেছেন- রুমানা রহমান

মডেল- জয়া

ছবি- প্রিন্স হাসান

সম্পর্কিত লেখা

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!
ত্বকের যত্ন

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!

বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে আমরা বেশ পরিবর্তন দেখতে পাই। বিশেষ করে আমাদের ফেইসে ও হাতে এটা বেশি প্রকাশ পায়। ত্বকে রিংকেল পড়ে যাওয়া এর মধ্...

চোখের নিচের ফাইন লাইনস ও রিংকেল কমাতে কীভাবে যত্ন নেওয়া উচিত?
বিউটি টিপস

চোখের নিচের ফাইন লাইনস ও রিংকেল কমাতে কীভাবে যত্ন নেওয়া উচিত?

ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমাদের ত্বক নানান পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আর বয়স বাড়ার সাথে সাথে প্রায় সবার মাঝে একটি সাধারণ সমস্যা দেখা দেয়। সেই সমস্য...

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!
অয়েলি স্কিন

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!

এমনিতে তৈলাক্ত ত্বক অনেকের বিরক্তির কারণ। তার উপর গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা আরও একটু বেশি কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জ...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

আরও পড়ুন

বিগেইনাররা অ্যান্টি এজিং স্কিনকেয়ার কীভাবে শুরু করবেন?
এজিং

বিগেইনাররা অ্যান্টি এজিং স্কিনকেয়ার কীভাবে শুরু করবেন?

২৮ বছর বয়সী সানজানা কিছুদিন ধরেই খেয়াল করছেন তার চেহারার লাবণ্য অনেকটাই কমে গিয়েছে। সেই সাথে হাইপারপিগমেন্টেশন, রিংকেলসও দেখা যাচ্ছে ফেইসে। শুরুতে কিছ...

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক
ত্বকের যত্ন

এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক

শুধুমাত্র শীতকালীন সবজি বললে ভুল হবে গাজর এমন একটি সবজি যেটা প্রায় সারা বছর জুড়েই পাওয়া যাই। আকর্ষনীয় রঙ ও স্বাদের জন্য ছোট বড় সবার কাছেই এই সবজিটি জন...

রূপচর্চায় শশা
বিউটি টিপস

রূপচর্চায় শশা

শশা হচ্ছে সালাদের মধ্যে বহুল ব্যবহৃত একটি সবজি। সহজলভ্য এবং সুলভ এই সবজিটির ব্যবহার শুধু সালাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যরক্ষার পাশাপাশি শ...

অপরিণত বয়সে বলিরেখা | বয়সের ছাপ পড়ার ৭টি কারণ জানেন কি?
ত্বকের যত্ন

অপরিণত বয়সে বলিরেখা | বয়সের ছাপ পড়ার ৭টি কারণ জানেন কি?

অপরিণত বয়সে শরীরে বলিরেখা বা বয়সের ছাপ পড়া নিয়ে কি আপনি চিন্তিত? আচ্ছা, একটা দুটো রিংকেল-এই আজকালকার তরুণ তরুণীরা কেমন ভয়ঙ্কর টেনশন শুরু করে খেয়াল করে...

ন্যাচারাল হেয়ার টনিক!
চুলের যত্ন

ন্যাচারাল হেয়ার টনিক!

আচ্ছা চুল পড়ে না এমন কেউ কি আছেন? আমার তো মনে হয় যে এমন কেউ নেই যার একদমই চুল পড়ে না। আমাদের সবারই প্রতিদিন কম বেশি চুল পড়ে। প্রতিদিন ৫০-১০০ টা চুল পড়...

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!
বিউটি টিপস

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!

গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্যআঁশসমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায় ।কাচাঁ ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর। তরকারি ও সালাদ...

…