ন্যাচারাল হেয়ার টনিক!

sub-editor · Dec 18, 2017 · 1 min read

ন্যাচারাল হেয়ার টনিক!

আচ্ছা চুল পড়ে না এমন কেউ কি আছেন? আমার তো মনে হয় যে এমন কেউ নেই যার একদমই চুল পড়ে না। আমাদের সবারই প্রতিদিন কম বেশি চুল পড়ে। প্রতিদিন ৫০-১০০ টা চুল পড়া স্বাভাবিক বলেই ধরে নেয়া হয়। কিন্তু যখন চুল পড়ার পরিমাণ এর থেকেও বেশি হয়ে যায় তখন আর স্বাভাবিক বলে তা ধরে নেয়া যায় না।

আপনি কি জানেন যে, লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন কারণে তাদের চুল হারায়? অনেক সময় দেখা যায়, হঠাৎ করেই চুল পড়ার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। অসুস্থ্যতার কারণে অনেক সময় এমন হয়। আবার ডায়েট করলে, কোন কারণে অনেক বেশি ঔষধ খেতে হলে কিংবা বাচ্চা হলেও চুল পড়ার পরিমাণটা আচমকাই বেড়ে যায়। বংশগত কারণেও অনেক সময় চুল পড়ে। তবে বংশগত কারণে সাধারণত ধীরে ধীরে চুল পড়ে।

[picture]

চুল পড়ার রয়েছে হাজারো কারণ। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের চুল পরার আসল কারণটা কি।

  • বংশগত কারণে
  • মেজর কোন সার্জারি হলে
  • হরমনাল ইমব্যালেন্স
  • ক্যানসার ট্রিটমেন্ট এর জন্য
  • অটোইমিউন ডিজিস
  • শিশু জন্মগ্রহণ করলে
  • ওজন কমে গেলে
  • অনেক বেশি স্ট্রেস এর মধ্যে থাকলে
  • আয়রনের অভাবে
  • মেডিকেশন এর জন্য
  • খাওয়ায় তারতম্য ঘটলে

এই সমস্ত নানা কারণে আমাদের চুল পড়তে পারে। আপনি হয়ত চুলে এ পর্যন্ত নানা ধরণের সামগ্রী ব্যবহার করেছেন যেগুলোতে আসলে চুল পরা বন্ধ হওয়ার কথা। কিন্তু কোনটাই প্রকৃতপক্ষে কাজ করেনি। চুল পরা একেবারে বন্ধ করা কার পক্ষেই সম্ভব নয়। তবে যেটা করা যেতে পারে তা হলো চুল গজানোর প্রক্রিয়াকে একটু বুস্ট আপ করা।

এখন আপনাদের সাথে এমন একটি হেয়ার টনিক এর রেসিপি শেয়ার করব যেটি আপনার নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করবে প্রাকৃতিক উপায়ে। অনেক সহজেই মাত্র তিনটি উপাদানে তৈরি করে ফেলতে পারবেন এই হেয়ার টনিক। আসুন তাহলে জেনে নিই কীভাবে তৈরি করবেন মাত্র তিনটি উপাদানে চুল গজানোর এই ম্যাজিকেল হেয়ার টনিক।

ন্যাচারাল হেয়ার টনিক তৈরির উপকরণসমূহ-

  • ক্যাস্টর অয়েল- ২ টেবিল চামচ
  • ডিমের কুসুম- ১ টি
  • মধু- ১ টেবিল চামচ
ব্যবহার করবেন যেভাবে-
  • প্রথমত একটি পাত্রে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন। আপনি আপনার চুল অনুযায়ী উপাদানগুলো কম বেশি নিতে পারেন।
  • এরপর স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন হেয়ার টনিক। এরপর চুলের বাকী অংশেও লাগিয়ে নিন।
  • এরপর একটি শাওয়ার ক্যাপ পরে ২-৩ ঘন্টা অপেক্ষা করুন। আপনি বসে না থেকে ইচ্ছে করলে ম্যাগাজিন পড়তে পারেন অথবা অন্য কোন কাজ করতে পারেন। যাতে করে আপনার বিরক্ত না লাগে।
  • এরপর চুল ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে নিন।
  • এই টনিকটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন। ২ মাসের মধ্যেই আপনি আপনার চুলের পরিবর্তন দেখতে পারবেন।
তাহলে আজই বানিয়ে নিন মাত্র তিনটি উপাদান ব্যবহার করে ম্যাজিকেল এই হেয়ার টনিক। আর আপনার চুল করে তুলুন ঘন। আপনিও হতে পারেন তখন কেশবতি কন্যা। ছবি - লাইফটাইমস্টাইল ডট কম লিখেছেন – আনিন্তা আফসানা

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

আরও পড়ুন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?
চুলের যত্ন

প্রোপারলি হেয়ার কেয়ার করার পরও চুল পড়া কেন কমছে না?

চুল পড়ার সমস্যা কম বেশি আমরা সবাই ফেইস করি। আজকাল বিভিন্ন কারণে হেয়ার ফল প্রবলেম একটু বেশিই বেড়ে গেছে। চুলের যত্ন নিয়ে আমরা কিন্তু এখন বেশ সচেতন। ‘অ্য...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুল পড়ার কারণ ও সল্যুশন
চুলের যত্ন

চুল পড়ার কারণ ও সল্যুশন

এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন যার চুল পড়ার সমস্যাটি নেই। চুল পড়া শুরু হলো, আর অমনি ট্রিটমেন্ট করার জন্যে উঠেপড়ে লাগলাম। ২-১ দিন ট্রাই করার পর বলতে...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

…