এই শীতে থাকুন সুস্থ ও প্রাণবন্ত

sub-editor · Nov 28, 2015 · 1 min read

এই শীতে থাকুন সুস্থ ও প্রাণবন্ত

ঋতু বদলের পালায় সময়টা এখন শীতকালের। ধীরে ধীরে ঠান্ডার ভাব বেড়ে চলেছে বাতাসে। স্বাভাবিকভাবেই এই ঠান্ডার প্রভাব আমাদের শরীরে পড়ে অনেক বেশি। নিজেকে তাই শীতকালের উপযোগী করে নিতে খানিকটা বাড়তি খেয়াল রাখার দরকার আছে।

খুব বেশি অদলবদল করা লাগবে না নিত্যদিনের জীবনধারায়, তবে কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে একটু বেশি। শরীর নামের যন্ত্রটা যাতে ঠিকঠাক মতন চলতে থাকে সেই নিশ্চয়তাটুকু করে নিতে হবে নিজেরই।

কোন বিষয়গুলোতে বেশি নজর দেয়া লাগবে দেখে নিন তবে-

ঘুম

সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠির নাম হলো ঘুম। সুস্থ থাকতে, সুস্থ জীবন যাপন করতে পরিমিত ঘুমের যে কোন বিকল্প হয় না তা সবাই মানবেন। দৈনিক সাত থেকে আট ঘন্টার ঘুমের আদর্শ হিসেব বছরের অন্যান্য সময় ঠিক না থাকলেও শীতকালে একটু বেশি ঘুমিয়ে পুষিয়ে নিতে পারেন সেটা। ঠান্ডা আবহাওয়ায় এমনিতেই ঘুমঘুমভাব থাকে বেশি, তাছাড়া দিন ছোট আর রাত বড় হয়ে যায় বলে ঘুমের সময়টা দীর্ঘ হয়ে আসে প্রকৃতির নিয়মেই। তাই শীতকালে মনের আনন্দে ঘুমান, একটু বেশিই, আপনার শরীর খুশী থাকবে।

দুধ 

দুধের সাথে খুব বন্ধুত্ব থাক বা চরম শত্রুতা, শীতকালের জন্য দুধকে জায়গা করে দিন আপনার নিত্যের খাদ্যতালিকায়। এমনি এমনি তো আর নয়! কারন হলো, এই সময়টায় আমাদের শরীর যেকোন অসুখবিসুখে আক্রান্ত হওয়ার প্রবণতা রাখে বেশি। আপনি যতোই শক্তসমর্থ মানুষ হন, শীতের মৌসুমে হুট করেই বিচ্ছিরি ঠান্ডা বাঁধিয়ে বসবেন না যে এই কথা হলপ করে বলতে পারেন না। দুধ এই নাজুক সময়টায় ভীষণ উপকারী বন্ধু হয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অটুট থাকতে সাহায্য করবে। দুধ এবং দুগ্ধজাত খাবারে আস্থা রাখুন তাই। এসব খাদ্যবস্তু প্রোটিন, ক্যালসিয়াম ভিটামিনের বিশাল ভান্ডার।

আরো আছে ফল ও সবজি

যাবতীয় ফল এবং সবজি, যা যা হাতের কাছে পাবেন, বিনা ভাবনায় পেটে চালান করুন। শীতের সবজি তো খাবার টেবিলে অবশ্যই থাকতে হবে। সাথে ফল এবং ফলের তৈরি ভিন্ন ধরনের কোন খাবারে নাশতার চাহিদা মিটিয়ে নিন। এসব খাবার আপনার শরীরকে ভেতর থেকে মজবুত রাখবে শীত মোকাবিলা করার জন্য।

স্নান

 স্নান করুন মধ্যবেলা থাকতেই। দিনের শেষভাগে অথবা রাত করে যাদের গোসল করার অভ্যাস তারা এই মৌসুমে অভ্যাস পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। দিনের পূর্ণ আলোয় গোসল সারুন, শরীরে হালকা রোদের ছাঁট লাগতে দিন, তবেই না শরীর আপনার প্রাণবন্ত থাকবে!

পরিচ্ছন্নতা

এই বিষয়ে খেয়াল রাখুন একটু বেশি। বাতাসে কতো কতো রোগজীবাণু ভেসে বেড়ায়, তাদের থেকে বাহ্যিকভাবেও দূরে থাকতে সতর্ক থাকুন। সবসময় ব্যবহারের জামাকাপড় নিয়মিত ধুয়ে পরিচ্ছন্ন রাখুন। ঘরদোরও জীবাণুমুক্ত রাখতে চেষ্টা করুন যতোটা পারা যায়।

একটু বাড়তি যত্নে রাখুন নিজেকে ও আপনজনদের। এই শীতে সব দুশ্চিন্তা আর জড়তা ভুলে সুস্থ থাকুন, সতেজ থাকুন। শীতকালের এই ভিন্ন আমেজ উপভোগ করুন প্রাণ খুলে।

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

ছবি - হিরোটা.কম

সম্পর্কিত লেখা

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?
লাইফ স্টাইল

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?

বাঁচতে হলে ঘুমোতেই হবে! ঘুমই হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার চাবিকাঠি। ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম। যার কারণে আপনি কর্মক্ষম থাকতে...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

ঘুমের জন্য সহায়ক ১১টি টিপস জানা আছে কি?
সুস্থতা

ঘুমের জন্য সহায়ক ১১টি টিপস জানা আছে কি?

ঘুম এবং খাদ্যাভাস একে অপরের সাথে জড়িত। আমদের জেনে রাখা উচিত যে, কোন কোন খাদ্য আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে আর কোন কোন খাদ্য গ্রহণের ফলে আমরা সঠিক...

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!
সুস্থতা

অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা? জেনে নিন দ্রুত ঘুমানোর দারুণ কিছু কৌশল!

বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করতে করতে পুরো রাত পাড়! কিন্তু তাও ঘুমের দেখা নেই। অনিদ্রা বা ইনসমনিয়া সমস্যা তে যারা ভুগছেন, তারা জানেন এটি কতটা কষ্টদায়ক! একজ...

আরও পড়ুন

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!
সুস্থতা

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর উপায়গুলো জেনে নিন!

ঘুমের মধ্যে নাক ডাকেন অনেকেই। যিনি নাক ডাকেন, তাঁর জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে আর অবধারিতভাবেই পাশের মানুষটির জন্য হয়ে ওঠে চরম বিরক্তিকর। মধ্যবয়স্ক...

হিমের দিনে আনন্দযজ্ঞ!
লাইফ স্টাইল

হিমের দিনে আনন্দযজ্ঞ!

শীতকাল চলছে, দেখতে দেখতে সময়টা চলেও যাবে। বেলা তো আর থেমে থাকার জিনিস নয়। তাই হিমের ভয়ে গুটিয়ে না থেকে কয়টা দিন যদি শীতকে উপভোগ করে নিতে চান, সুযোগ কর...

ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান পড়লে কী করবেন?
সুস্থতা

ঘুমের মধ্যে পায়ের মাংসপেশিতে খিঁচ বা টান পড়লে কী করবেন?

ইরার প্রায় রাতেই হঠাৎ তীব্র ব্যথায় ঘুম ভেংগে যায়। পায়ের মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা ও টেনে ধরার অনুভূতি হয়। পা নাড়ানোও তখন প্রায় অসম্ভব বোধ হয়। কিছুক্ষণ...

ভালো ঘুমের জন্য ‘মেলাটোনিন হরমোন’ কীভাবে বাড়ানো যায়?
লাইফ স্টাইল

ভালো ঘুমের জন্য ‘মেলাটোনিন হরমোন’ কীভাবে বাড়ানো যায়?

সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঘুম, হেলদি ফুড, এক্সারসাইজ- এই তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের অনেকেরই রাত জেগে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, মুভি দ...

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?
লাইফ স্টাইল

মিড নাইট ক্রেভিং | কোন খাবারগুলো ঘুমের রুটিনে ব্যাঘাত ঘটাতে পারে?

রাতে ভালো ঘুম না হলে সারাদিনের কাজের এনার্জি কীভাবে পাবেন, বলুন তো? নিজের অজান্তেই কিছু অভ্যাসের কারণে ঘুমের সমস্যা হতে পারে। আনহেলদি লাইফস্টাইল এর পে...

স্লিপ অ্যাপনিয়া বা স্লিপিং ডিজঅর্ডার | কেন হয়, লক্ষণ ও চিকিৎসা
সুস্থতা

স্লিপ অ্যাপনিয়া বা স্লিপিং ডিজঅর্ডার | কেন হয়, লক্ষণ ও চিকিৎসা

ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয় স্ল...

…