টিনেজে ত্বকের যত্নে কোন ফেইস মাস্কগুলো চুজ করবেন?

নিগার বর্ষা · Oct 30, 2023 · 1 min read

টিনেজে ত্বকের যত্নে কোন ফেইস মাস্কগুলো চুজ করবেন?

বয়ঃসন্ধিকালটা ছেলে মেয়ে সবার জন্যই বেশ চ্যালেঞ্জিং। এইসময় শারীরিক পরিবর্তনের সাথে সাথে কিছু মানসিক পরিবর্তনও আসে। এমনকি স্কিনে প্রথম একনে দেখা দেয়, পোরস ভিজিবল হতে শুরু করে! আবার পড়ালেখা, সোশ্যাল লাইফ, হরমোনাল প্রবলেম, মুড সুয়িং এই সবকিছুর মধ্যে দিয়ে যেতে হয়। হেলদি স্কিন পেতে এই সময় একদম বেসিক স্কিনকেয়ার রুটিন মেনটেইন করতে হবে। সেই সাথে টিনেজে ত্বকের যত্নে উইকলি রুটিনে ফেইস মাস্ক অ্যাড করা যেতে পারে। এই সময়ে স্কিনে কমন কিছু প্রবলেম দেখা দেয়, যেমন- ব্রণ, অতিরিক্ত তৈলাক্তভাব, ডার্ক প্যাচ, সানট্যান ইত্যাদি। তাই একটু এক্সট্রা কেয়ার তো নিতেই হবে! চলুন জেনে নেই বিস্তারিত।

এই বয়সে হরমোনাল পরিবর্তনের জন্য ত্বকের সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো বেশি পরিমাণে সেবাম নিঃসরণ করে। তাই সঠিকভাবে ত্বকের পরিচর্যা না করলে পিম্পলস, ব্ল্যাকহেডস এই স্কিন প্রবলেমগুলো দেখা দেয় সহজে। টিনেজারদের স্কিন ম্যাচিউর স্কিনের তুলনায় একটু ডিফারেন্ট হয়ে থাকে, আমরা সবাই এটা জানি। হার্শ কেমিক্যালের ব্যবহার টিনেজ স্কিনকে সহজেই ড্যামেজ করে দিতে পারে। সিম্পল স্কিনকেয়ার রুটিন ফলো করার পাশাপাশি স্কিন প্রবলেমের সল্যুশনে ঘরোয়া প্যাক ব্যবহার করা যেতে পারে।

টিনেজে ত্বকের যত্নে ফেইস মাস্ক

স্ট্রবেরি ফেইস মাস্ক

স্ট্রবেরিতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ ও ভিটামিন সি। এই ফেইস মাস্কটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ও ত্বককে প্লাম্পি করে তুলতে দারুণ কার্যকরী।

স্ট্রবেরি ফেইস মাস্ক

যা যা লাগবে

  • ২ চামচ ম্যাশড স্ট্রবেরি
  • ১ টেবিল চামচ টকদই

উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিন। এরপর ফেইসে অ্যাপ্লাই করুন, ২০ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন। এই মাস্কটি সপ্তাহে এক বা দু’বার ব্যবহার করতে পারেন।

রোজ পেটাল ফেইস মাস্ক

গোলাপের পাঁপড়ি স্কিনে ন্যাচারাল গ্লো নিয়ে আসে, স্পটস রিমুভ করতে কার্যকরী ভূমিকা রাখে। এতে আছে ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্টস। অয়েল কন্ট্রোলেও এই উপাদানটি বেশ ইফেক্টিভ।

যা যা লাগবে

  • ২ চামচ রোজ পেটাল পাউডার
  • ১/২ চা চামচ মধু
  • ১ টেবিল চামচ টকদই
টিনেজে ত্বকের যত্নে ফেইস মাস্ক

উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে ফেইসে অ্যাপ্লাই করুন। ১০/১৫ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন। ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাবেন সাথে সাথেই!

বানানা ফেইস মাস্ক

হেয়ার ও স্কিনের জন্য বানানা খুবই বেনিফিশিয়াল। অনেকেই আমরা চুলের যত্নে কলা ব্যবহার করে থাকি, কিন্তু ত্বকের যত্নেও যে এই ফলটি দারুণ কার্যকরী, সেটা অনেকেই জানেন না! কলাতে আছে ভিটামিন বি৬, পটাশিয়াম সহ কিছু দরকারি নিউট্রিয়েন্টস; যা ত্বককে হেলদি ও ফ্ললেস রাখতে বেশ কার্যকরী।

যা যা লাগবে

  • অর্ধেক পাকা কলা
  • ১ চা চামচ মধু
  • ২ টেবিল চামচ দুধ
সব উপাদানগুলো একসাথে মিক্স করে নিন। ১০/১৫ মিনিট ফেইসে রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন। ব্যস, স্কিন বেশ স্মুথ হবে সাথে সাথে, সেই সাথে ময়েশ্চারও রিটেন হবে।

উপটান

উপটান

সানট্যান কমিয়ে এনে স্কিনকে গ্লোয়ি ও ব্রাইট করে তুলতে উইকলি স্কিনকেয়ার রুটিনে উপটান ইনক্লুড করুন। বিশেষ কোনো অকেশনের আগে সেলফ প্যাম্পার করতেও এটি একটি দারুণ অপশন।

যা যা লাগবে

  • ২ চা চামচ উপটান
  • ১ চা চামচ টকদই
  • ১ টেবিল চামচ রোজ ওয়াটার
এই উপকরণগুলো মিক্স করে নিন, ফেইসে অ্যাপ্লাই করুন। ১০ মিনিট রেখে ভালোভাবে ওয়াশ করে ফেলুন।

শসার হাইড্রেটিং ফেইস মাস্ক

একনে প্রন ও অয়েলি স্কিনের জন্য শসার ফেইস মাস্ক দারুণ কার্যকরী। শসা ইনফ্ল্যামেশন প্রিভেন্ট করে, অয়েল কন্ট্রোলে হেল্প করে আর সেই সাথে ত্বকে হাইড্রেশন প্রোভাইড করে।

যা যা লাগবে

  • ১ টেবিল চামচ শসার রস
  • ১ চা অ্যালোভেরা জেল
  • সামান্য মধু
শশার হাইড্রেটিং ফেইস মাস্ক এই তিনটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়ে ফেইসে অ্যাপ্লাই করুন। ২০ মিনিট পর পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে ফেলুন।

হোমমেড ফেইস মাস্ক তৈরির ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে-

    • সবসময় চেষ্টা করবেন ফ্রেশ ফ্রুট ও ইনগ্রেডিয়েন্ট দিয়ে প্যাক তৈরি করার
    • ফ্রিজে সংরক্ষণ না করাই বেটার যেহেতু প্রিজারভেটিভ নেই
    • যেকোনো মাস্ক বা প্যাক ব্যবহার করার আগে স্কিন ক্লিন করে নিন
    • ত্বকের জন্য হার্শ, এমন প্রোডাক্ট এড়িয়ে চলুন যেমন- চালের গুঁড়ো, বেকিং সোডা, কফি
    • লেবু, মাল্টা এগুলো অ্যাসিডিক হওয়াতে সরাসরি ফেইসে অ্যাপ্লাই করবেন না
    • ত্বকের ধরন বুঝে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন
    • উইকে ১/২ বার এর বেশি DIY ফেইস মাস্ক অ্যাপ্লাই করার প্রয়োজন নেই
 

একটু সচেতনতা আর নিয়ম করে ত্বকের যত্ন, ব্যস! টিনেজ থেকেই স্কিনের যত্ন নিলে বা বেসিক স্কিনকেয়ার রুটিন ফলো করলে, বয়স বাড়লেও স্কিন থাকবে ফ্ললেস ও হেলদি। টিনেজে ত্বকের যত্নে কোন ফেইস মাস্কগুলো চুজ করবেন, সে বিষয়ে জানা হয়ে গেলো। তবে ত্বকের ধরন, প্রবলেম সবকিছু মিলিয়ে স্কিনকেয়ার রুটিন ফিক্স করুন। তাহলে আজ এই পর্যন্তই। অনলাইনে অথেনটিক স্কিনকেয়ার প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাটারস্টক, সাজগোজ  

Products in this article

Wazih Organic Rose Petal Powder
Aarong Earth Uptan Face Pack

সম্পর্কিত লেখা

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?
ত্বকের যত্ন

মাল্টি মাস্কিং | স্কিনকেয়ার ট্রেন্ডে এই মেথডটি কেন এত জনপ্রিয়?

যারা রূপচর্চা করতে ভালোবাসেন, তাদের কাছে ফেইস মাস্ক একটি পছন্দের স্কিনকেয়ার আইটেম। বিভিন্ন স্কিন টাইপ ও কনসার্নের জন্য মার্কেটে আলাদা আলাদা ফেইস মাস্...

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!
ত্বকের যত্ন

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!

নারীদের রূপচর্চায় এমন একটি রূপ সামগ্রী আছে যেটি হাজার হাজার বছর ধরে এবং এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। বলুন তো, কিসের কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন! আম...

আরও পড়ুন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক
ত্বকের যত্ন

ইনস্ট্যান্ট ফর্সা ত্বক | ব্যবহার করুন ৪টি ঘরোয়া ফ্রুট ফেইস মাস্ক

মুখে না বললেও প্রায় প্রতিটি নারী নিজের ত্বকটা আরেকটু ফর্সা করার সুপ্ত বাসনা মনে লালন করে। ইনস্ট্যান্ট ফর্সা ত্বকের জন্য মেয়েরা কতকিছু ব্যবহার করে তার...

ফেইস অয়েল আর সিরাম কখন কোনটা ব্যবহার করবেন?
ত্বকের যত্ন

ফেইস অয়েল আর সিরাম কখন কোনটা ব্যবহার করবেন?

সময়ের সাথে সাথে স্কিনকেয়ার ট্রেন্ডে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তনের সূত্র ধরেই আমরা মার্কেটে বিভিন্ন ফর্মুলার নতুন নতুন স্কিনকেয়ার...

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!
ত্বকের যত্ন

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!

‘ছুটিতে কক্সবাজারে তো ভালোই বেড়ালাম, কিন্তু আসার পর দেখি ফেইস একদম কালো হয়ে গেছে!’ ‘এত রোদ বাইরে, এই কড়া রোদে ঘোরাঘুরি করে স্কিন কয়েক শেইড ডার্ক হয়ে গ...

স্কিনের ডালনেস ও সানবার্ন দূর হবে একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনের ডালনেস ও সানবার্ন দূর হবে একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে!

রূপচর্চার কথা মনে হলে একটা কমন ছবি আমাদের সবার চোখেই ভাসে যে মুখে ফেইসপ্যাক আর সাথে চোখের উপর গোল করে কাটা শসার টুকরা! তাই না? শসা কি শুধুই চোখের নিচে...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

কম্বিনেশন স্কিনের জন্য মর্নিং অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিন
কম্বিনেশন স্কিন

কম্বিনেশন স্কিনের জন্য মর্নিং অ্যান্ড নাইট স্কিনকেয়ার রুটিন

পুরো ফেইস ড্রাই হলেও টি-জোনটা আবার অয়েলি! বলছিলাম কম্বিনেশন স্কিনের কথা। কম্বিনেশন স্কিন সবচেয়ে কমন স্কিন টাইপগুলোর মধ্যে একটি হওয়া সত্ত্বেও কীভাবে...

…