নিজেই তৈরি করুন বেকারির মতো বার্গার বান‬

sub-editor · Apr 29, 2016 · 1 min read

নিজেই তৈরি করুন বেকারির মতো বার্গার বান‬

বেকারির বার্গার বান তৈরি করতে চান ঘরেই? তাহলে জেনে নিন, এই সহজ রেসিপিটি। একদম নরম, তুলতুলে, মনের মত বার্গার বান আর কিনতে হবে না। বরং নিজেই তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন।

‪উপকরণ

  • ময়দা – আড়াই  কাপ
  • ঈষ্ট – আড়াই  চা-চামচ
  • বেকিং পাউডার – ১ চা-চামচ
  • ডিম – ২ টি
  • তরল দুধ – ১/৪ কাপ (কুসুম গরম)
  • চিনি – ১ টেবল চামচ (গুঁড়ো করে নিন)
  • ভ্যানিলা ফ্লেভার – ১ চা-চামচ
  • মাখন – ২ টেবিল চামচ
  • লবণ – আধা চা-চামচ
  • সিরকা – ২ চা-চামচ

‪‎প্রণালী

-       ময়দা ও বেকিং পাউডার একসাথে চেলে নিন। ডিম ফেটে নিন।

-       একটি পাত্রে সামান্য গরম পানিতে চিনি ও ঈষ্ট মিশিয়ে রাখুন ১০ মিনিট।

-       ঈষ্ট ফুলে উঠলে ডিম বাদে সব উপকরণ একসাথে মিলিয়ে অল্প অল্প করে ডিম মিলিয়ে ময়ান করুন। যখন মনে হবে আর ডিম দিলে নরম হয়ে যাবে তখন ডিম ঢালা বন্ধ করুন।

-       এবার বেশ কিছুক্ষণ ময়ান করে খামিরটি একটি বড় পাত্রে রেখে ঢেকে দিয়ে গরম জায়গায় এক ঘন্টা রাখুন ফোলার জন্য।

-       এক ঘন্টা পর তা ফুলে দ্বিগুণ হলে ময়ান দিয়ে ছোট ছোট বল বানিয়ে বেকিং ট্রেতে নির্দিষ্ট দূরত্বে রেখে ফুলতে দিন। আধা ঘন্টা পর এর ওপর বাকি ডিমের সাথে অল্প দুধ মিশিয়ে ব্রাশ করে একটু তিল ছিটিয়ে বেক করুন ১৭০ ডিগ্রী সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট।

-       বেকিং এর সময় কোথাও যাবেন না, কারণ অনেক সময় বেশি বেক হয়ে যায় বা উপরটা পুড়ে পুড়ে যায়।

-       ব্রেডের ওপরে রং ধরলেই ওভেন বন্ধ করে ওভেন থেকে নামিয়ে তা কিছুক্ষণ মোটা কাপড় দিয়ে ঢেকে রাখুন। তবে গরম গরম খেতে বেশি মজা লাগে।

-       বেকিং ট্রেতে চার থেকে পাঁচটার বেশি দিবেন না, গায়ে গায়ে লেগে যাবার ভয় আছে।

ছবি - দ্যাকিচেন .কম রেসিপি - সাদিয়া খান চৌধুরী

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

আরও পড়ুন

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার

রান্নাঘরে যাদের আসা-যাওয়া আছে, তারা বেকিং সোডার সাথে পরিচয় থাকার কথা। বেকিং সোডা যাকে আমরা সাধারণত খাবার সোডা বলে থাকি । রসায়নে এই যৌগটির নাম সোডিয...

মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!
বেইজ মেকআপ

মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!

কেক বা পিজ্জা বেকিং এর কথা বলছি না! বলছি, মেকআপ বেকিং এর কথা। যারা জানেন না মেকআপ বেকিং কী, তাদের কাছে একটু অন্যরকমই লাগবে শুনতে। মেকআপ বেকিং হচ্ছে মে...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

একই উপায়ে ৪ ধরণের বান
বেকিং

একই উপায়ে ৪ ধরণের বান

নিত্যদিনের খাবারে পাউরুটি থাকে না এমন পরিবার পাওয়া মুশকিল। ব্রেকফাস্ট এ , বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাশতায় পাউরুটি বা পাউরুটি থেকে তৈরি স্যান্ডউইচ...

ঘাড়ের কালো দাগ দূরীকরণ | ব্রাইট নেক পাবেন এখন ৪টি ধাপে!
ত্বকের যত্ন

ঘাড়ের কালো দাগ দূরীকরণ | ব্রাইট নেক পাবেন এখন ৪টি ধাপে!

মুখের ত্বক ব্রাইট হলেও ঘাড়ের ত্বক কালো! এমন অবস্থায় মেকাপ করলেও যেন এই পার্থক্য চোখে পড়ার মতো। ঘাড়ের এরিয়াতে অনেক বেশি ঘাম হয় তাই এই এরিয়াটি মুখের ত্ব...

…