ইদের পরের যত্নআত্তি

sub-editor · Aug 29, 2018 · 1 min read

ইদের পরের যত্নআত্তি

দেখতে দেখতে ইদ চলে গেলো। এই ইদ উপলক্ষে ইদের আগে যেমন ত্বক আর চুলের যত্ন নিয়ে সাজ সজ্জার জন্যে তৈরি করা হয়েছে, সেরকম ইদের কয়েক দিনের ওপর খুব অত্যাচারও হয়েছে। সারাদিন মেকআপ, চুলে নানান ধরনের স্টাইলিং, এর ওপরে আবার সারা দিনের ক্লান্তিতে মেকআপ ক্লিন না করেই ঘুমুতে যাওয়া। ফলাফল- রুক্ষ চুল আর মুখভর্তি পিম্পল। এভাবে কি আর থাকা যায়। না! তাই এসকল সমস্যার সমাধান নিয়েই আজকের লেখা।

[picture]

 

আগেই আসি চুলের সমাধান নিয়ে-

রুক্ষ ও প্রাণহীন হওয়ার দিকে এগিয়ে যাওয়া থেকে চুলকে বাঁচাতে হবে এখন। চলুন জেনে নেই কীভাবে করবো!

  • ডিম: প্রোটিনের এক অসাধারণ উৎস এটি। চুলের ময়েশ্চার ফিরিয়ে আনে, ড্যামেজ রিপেয়ার করে এবং চুলকে শক্ত করে তোলে। এর জন্যে দরকার হবে দুটি ডিম। ডিমের শুধু কুসুম নেবেন। সাদা অংশটা আবার ফেলে দেবেন না যেন, ওটা রেখে দেবেন পরে ব্যবহারের জন্য। ডিমের কুসুমের সাথে দুই চা চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। চুলের দৈর্ঘ্য আর ঘনত্ব বুঝে পরিমাণ কমবেশি করতে পারেন। এই মিশ্রণ পুরো চুলে লাগিয়ে রাখুন ত্রিশ মিনিট। এরপরে কোন হারবাল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম বারেই লক্ষণীয় পরিবর্তন দেখতে পারবেন।
  • অ্যাপেল সাইডার ভিনেগার: চুলের স্টাইলিং মানেই সেটিং স্প্রে, মুজ, জেল, হিট প্রটেক্টিং স্প্রে- এসবের ব্যবহার। শ্যাম্পু করলেও কিন্তু এই কেমিক্যাল-গুলো পুরোপুরি ভাবে যায় না। এক্ষেত্রে অ্যাপেল  সাইডার ভিনেগার কিন্তু দারুণ কাজে আসে। দুই চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, দুই টেবিল চামচ অলিভ অয়েল আর দুটো ডিমের সাদা অংশ (সেই যে আগের রেখে দেয়া) ভালো করে মিশিয়ে মাথার স্ক্যাল্প থেকে শুরু করে পুরো চুলে প্রায় ভিজিয়ে ফেলার মত লাগাতে হবে। মিশ্রণটি মাথায় রাখুন পঁচিশ মিনিট। এরপরে ঠাণ্ডা পানি ধুয়ে নিয়ে পরে শ্যাম্পু করুন। চুল পুরোপুরি পরিষ্কার করতে এই প্যাকের জুড়ি নেই।
  • দই: আপনি কি আমার মত অলস? তাহলে এই প্যাকটি আপনার জন্য। টক দই লাগান পুরো চুলে। হালকা করে লাগান স্ক্যাল্প-এ। মিনিট ১৫ পরে শ্যাম্পু করে ফেলুন। পর পর কয়েক দিন করলে চুল বেশ প্রানবন্ত হয়ে উঠবে।

এবার আসি ত্বকের যত্নে-

এই কদিন ধরেই মেকআপ করে করে ত্বক নিশ্চয়ই ফুলে ফেঁপে উঠেছে ডেড সেল আর পিম্পল-এ। নিচের কয়েকটি ধাপ অনুসরণ করলেই কিন্তু সেই আগের উজ্জ্বল ত্বক ফিরে পাওয়া যাবে খুব সহজেই।

  • ত্বকের যত্নের প্রথম ধাপেই আসে এক্সফলিয়েশন। অনেকে কেনা স্ক্রাব ব্যবহার করতে পছন্দ করেন কিন্তু অনেকের আবার আমার মত সেনসিটিভ স্কিন-এ সেটা স্যুট করে না। তারা যেটা করতে পারেন তা হল- আধা কাপ ওটমিল, দুই চা চামচ টক দই, লেবুর রস এক টেবিল চামচ আর প্রয়োজন মত পানি মিশিয়ে একটা ঘন পেস্ট বানান। মুখে, গলায় লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পরে শুকিয়ে আসলে সার্কুলার মোশন-এ ঘষে তুলে ফেলুন। এরপরে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।
  • চোখের ওপর এসময় অনেক ঝক্কি যায়। কিন্তু এর বেলায় তো আর স্ক্রাব করা যাবে না। শসার রস করে তাতে তুলোর প্যাড ডুবিয়ে চোখের ওপর রাখুন ২০ মিনিট। এরপরে আলুর রস দিয়ে চোখের চারপাশ মুছে নিন। এবার ভিটামিন-ই ক্যাপ খুলে এর ভেতরের তেলটা আঙুলের ডগায় লাগিয়ে চোখের চারপাশের অনেকটা অংশ জুড়ে হালকাভাবে ম্যাসাজ করুন অনেকক্ষণ। তেল পুরোপুরি মিশে গেলে আবার একটা তুলোর প্যাড-এ গোলাপ জল নিয়ে চোখের চারপাশটা একটু মুছে নিন।
  • শেষের ধাপ হল ফেস মাস্ক। এক্ষেত্রে ত্বক অনুযায়ী বিভিন্ন ধরনের ফেস মাস্ক লাগাতে পারেন। তবে আমি যেটা বলবো সেটা হল সবচেয়ে সহজ উপায়। রোজ রাতে ঘুমুবার আগে মুখটা ভালো করে ক্লিন করে মধু আর দুই তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। পানি দিয়ে ধুয়ে ত্বক অনুযায়ী নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। লেবুতে এলার্জি থাকলে সেটা বাদ দিয়ে শুধু মধু তাই মুখে ম্যাসাজ করে নিতে পারেন। তবে এটা করবেন প্রায় টানা সাত দিন। তবেই ভারী মেকআপ-এ ক্লান্ত হয়ে যাওয়া ত্বক ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতা।

শুরু করে দিন যত্নআত্তি। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।

 

লিখেছেন- মাহবুবা মিমি

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ
চুল

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ

আজ আমি আপনাদেরকে ওয়াও স্কিন সাইন্স অ্যাপল সাইডার ভিনেগার শ্যাম্পু নিয়ে কিছু বলতে চাই! সৌন্দর্যের মূলে থাকে চুল। আপনি নারী হন বা পুরুষ, আপনার সৌন্দর্যে...

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগারের নামটি আজকাল বেশ শুনতে পাওয়া যায়। ওজন কমানোর জন্য অনেকেই এটি খেয়ে থাকেন। শুধু ওজন কমানোর জন্য নয়, ত্বক এবং চুলের যত্ন নিতেও এর...

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার
ত্বকের যত্ন

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের কাছে একটু কম জনপ্রিয় নাম। কিন্তু এর গুণ মাশাআল্লাহ। খাবার বানানো থেকে রূপচর্চা, রূপচর্চা থেকে চুল, চুল থেকে ওজন কমানো, ও...

আরও পড়ুন

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?

আপনি কি জানেন, চারশত পঞ্চাশ খ্রিস্টাব্দের সময়কালে হিপোক্রেটিস বিভিন্ন ক্ষত সারাতে অ্যাপেল সাইডার ভিনেগার-এর ব্যবহার করেছিলেন? খুবই আশ্চর্যজনক তাই না?...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!
চুলের যত্ন

কার্লি চুলকে প্রাণবন্ত করতে ৫টি কার্যকরী ঘরোয়া পদ্ধতি!

স্ট্রেইট কিংবা কার্লি, চুল হেলদি হলে আর ঠিকঠাকভাবে স্টাইলিং করতে পারলে যেকোনো চুলেই আপনার পার্সোনালিটি এনহ্যান্সড হবে! কার্লি চুলের রয়েছে অন্যরকম সৌন্...

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!
সুস্থতা

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!

আজকাল খুব বেশি পরিচিত একটি নাম অ্যাপেল সিডার ভিনেগার। সাধারনত এটি ওজন কমাতে সাহায্য করে, চুল পড়া কমাতে এবং গোড়া মজবুত ও চুল সিল্কি করতে সাহায্য করে। ত...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

…