গাউট বা গেঁটে বাত হওয়ার কারণ, ধরণ ও নিয়ন্ত্রণে কী খাবেন?

ডা. জোবাইদা গুলশান আরা · Jun 26, 2013 · 1 min read

গাউট বা গেঁটে বাত হওয়ার কারণ, ধরণ ও নিয়ন্ত্রণে কী খাবেন?

কয়েক বছর আগের এক শব-এ-বরাতের ঘটনা। রুটি-হালুয়া আর গরুর মাংস একটু বেশি পারিমাণেই খেয়েছিলেন আমার স্বামী। সকালে ঘুম থেকে উঠেই তিনি বললেন, পায়ে ভীষণ ব্যথা। আমি যেহেতু ডাক্তার, সাথে সাথে শুরু করলাম পরীক্ষা-নিরীক্ষা। দেখলাম পায়ের পাতার নীচের দিকটা (আঙ্গুলের পেছনে) ফুলে আছে, বেশ গরমও বোধ হলো। উনি বললেন, পা টনটন করছে। পা ফেলে হাঁটাতো দূরের কথা, পা স্পর্শ করতে দিতেও উনি নারাজ। পরদিন রক্ত পরীক্ষা করালাম। দেখা গেল রক্তে ইউরিক এসিডের মাত্রা অস্বাভাবিক রকমের বেশি। রোগটার নাম গাউট বা গেঁটে বাত । এই ধরনের বাত যা নিরাময় হয় না, তবে নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ্য জীবনযাপন করা যায়।

গাউট বা গেঁটে বাত এর ধরণ

গাউট বা গেঁটে বাত দুই ধরণের, Acute ও Chronic.

কেন হয় এই বাত? 

স্বাধারণত আমরা যে প্রোটিন খাই তা থেকে রক্তে খুব বেশি ইউরিক এসিড জমে না। এক ধরণের এনজাইম এই এসিড-এর মাত্রা নিয়ন্ত্রণ করে। কিন্তু বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করতে থাকলে একটি পর্যায়ে রক্তে ইউরিক এসিড জমতে শুরু করে এবং তা অস্থি-সন্ধিতে এক ধরণের কৃস্টাল আকারে থেকে যায়। ফলে সেই স্থানটি ফুলে ওঠে, গরম হয় ও ব্যথার উদ্রেক করে। একিউট গাউট যদিও ধরা পড়ে রাতারাতি, তবে এর প্রক্রিয়াটি শুরু হয় দীর্ঘ দিনের খাদ্যাভ্যাস অথবা জীনগত কারণে।

গাউট - shajgoj.com

গাউট বা গেঁটে বাত থেকে বাঁচতে কি খাবেন?

• রুটি বা পরিমিত ভাত।

• দুধ (ননীমুক্ত)।

• ফল (বিশেষত: চেরি)।

• পেঁপে (কাঁচা পেঁপে অর্ধ - সেদ্ধকরে)।

গাউট বা গেঁটে বাত থেকে বাঁচতে খাবার ভাত ও সবজি - shajgoj.com

• সবজি।

• মিঠা পানির মাছ।

• পুদিনা পাতার রস।

• তেঁতুলের শরবত এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধপানি।

এই বাত থেকে বাঁচতে কি খাবেন না?

• মাংস, হৃৎপিন্ড, কলিজা।

• ব্রয়লার মুরগি ও হাঁসের মাংস।

গাউট বা গেঁটে বাত হলে মাংস, হৃৎপিন্ড, কলিজা ক্ষতিকর - shajgoj.com

• সামুদ্রিক মাছ (ইলিশসহ) ও চিংড়ি।

• মাশরুম।

• এলকোহল।

• ডুবো তেলে ভাজা খাবার।

• ডিমের কুসুম।

• ডাল (বিশেষত, মসুর)।

• ছোলা।

• মাখন।

• মিষ্টি জাতীয় খাবার ও চানাচুর।

• কোমল পানীয় ও আইসক্রিম।

• সবুজ শাক (বিশেষত: পালংশাক ও পুঁইশাক)।

গাউট বা গেঁটে বাত হলে ফুলকফি ও গাজর ক্ষতিকর - shajgoj.com

• গাজর, মূলা, মটরশুটি, ফুলকপি ও পাতাকপি (ক্ষেত্রবিশেষে)।

আমরা কত দিন বাঁচব, তার উপর আমাদের কোন হাত নেই। তবে সুস্থ থাকাটা অনেকাংশে আমাদের খাদ্যাভ্যাস ও জীবন-যাপন পদ্ধতির উপর নির্ভর করে। কাজেই সচেতন হন, যে কটা দিন বাঁচবেন, জীবনকে উপভোগ করে বাঁচুন।

সম্পর্কিত লেখা

ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিচ্ছে গাউট বা গেঁটে বাত এর ব্যথা?
সুস্থতা

ইউরিক অ্যাসিড বাড়িয়ে দিচ্ছে গাউট বা গেঁটে বাত এর ব্যথা?

গত কয়েকদিন ধরে ৫৫ বছর বয়সী রফিক সাহেবের পায়ের আঙুলের জয়েন্টে বেশ ব্যথা হয়। কখনো কখনো ব্যথা এতটাই বেড়ে যায় যে হাঁটতে কষ্ট হয়। ঠিক একই সমস্যায় অল্প কিছু...

কিভাবে জানবেন রক্তে চিনির পরিমাণ কতটুকু?
সুস্থতা

কিভাবে জানবেন রক্তে চিনির পরিমাণ কতটুকু?

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাসায় থাকতে বলা হচ্ছে বার বার। এই সময়ে বাইরে যেয়ে ব্লাড সুগার পরিমাপ করাটাও নিরাপদ নয়। কিন্তু বাসায় বসে কিভাবে জানবো রক্...

প্রফেশনাল ক্লিনিং সার্ভিস যখন ঘরে বসেই!
গৃহসজ্জা

প্রফেশনাল ক্লিনিং সার্ভিস যখন ঘরে বসেই!

“চারদিন ধরে ছুটা খালা আসেনা কাজ করতে, বাসার কি যে অবস্থা! ফ্লোরে পা রাখা যায় না ধুলোবালির যন্ত্রণায়! তার উপর রাতে আসবে মেহমান! কি যে করি! রান্না বসাবো...

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ | টাইপ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা কী?
সুস্থতা

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ | টাইপ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা কী?

ডায়াবেটিস বা বহুমূত্র রোগ অথবা ডায়াবেটিস মেলিটাস (ইংরেজিতে Diabetes mellitus) একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহে অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে...

আরও পড়ুন

রেটিনল | স্কিনের জাদুকর! (পর্ব-৩)
ত্বকের যত্ন

রেটিনল | স্কিনের জাদুকর! (পর্ব-৩)

গত দুই পর্বে রেটিনল কতগুলা ভালো তা নিয়ে অনেক বড় বড় কথা বলেছি... আজ বলব স্কিনকেয়ার-এ রেটিনল কিভাবে সেফলি অ্যাড করবেন যেন অতি উৎসাহে রেটিনল ঘষে আপনার কপ...

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?
সুস্থতা

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?

এখনকার সময়ে ডায়াবেটিস খুব কমন একটি রোগ। আমাদের দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষেরই এই রোগ হতে পারে। এ...

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?
সুস্থতা

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে কী করে বুঝবেন?

'ভিটামিন ডি' করোনাকালে বেশ পরিচিত হয়ে উঠেছে লোকমুখে, বিশেষত এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী গুণটির জন্য। যদিও এই ‘সান শাইন ভিটামিন’ এর রয়েছে আরো নান...

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

কিডনির সমস্যা | ৭টি লক্ষণ জেনে সময় থাকতে হোন সচেতন!
সুস্থতা

কিডনির সমস্যা | ৭টি লক্ষণ জেনে সময় থাকতে হোন সচেতন!

কিডনি মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের রেচন প্রক্রিয়াসহ সব ধরনের বর্জ্য পদার্থ নির্গমনের কাজ এই কিডনি-ই করে থাকে। তবে কাজ করতে করতে কি...

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?
সুস্থতা

রক্তে ৩ ধরনের কোলেস্টেরল বৃদ্ধির কারণ, ঝুঁকি ও নিয়ন্ত্রণ নিয়ে জানেন?

কোলেস্টেরল সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। কিন্তু সঠিক ও স্বচ্ছ ধারনা অনেকেরই নেই। অনেকেই মনে করেন যারা বেশি স্বাস্থ্যবান, বেশি খাওয়া-দাওয়া...

…