প্রফেশনাল ক্লিনিং সার্ভিস যখন ঘরে বসেই!

Farhana Preeti · Nov 24, 2017 · 1 min read

প্রফেশনাল ক্লিনিং সার্ভিস যখন ঘরে বসেই!

“চারদিন ধরে ছুটা খালা আসেনা কাজ করতে, বাসার কি যে অবস্থা! ফ্লোরে পা রাখা যায় না ধুলোবালির যন্ত্রণায়! তার উপর রাতে আসবে মেহমান! কি যে করি! রান্না বসাবো, না ঘর পরিষ্কার করবো!”

খুব পরিচিত ডায়ালগ, তাই না? এখন ঢাকা শহরে চাকরিজীবির সংখ্যা প্রচুর। আর যারা চাকরী করেন ও না, তাদের ও সংসার, বাজার, রান্নাবান্না, বাচ্চাদের স্কুলে আনা নেয়া করা এইসব করতে করতেই দেখা যায় দিনের একটা বড় সময় পার হয়ে যায়। কাজেই, ভরসা একটাই–গৃহকর্মী বা হাউসমেইড। সাধারণ ভাষায় আমরা বলি বাঁধা লোক, অথবা ছুটা লোক। কিন্তু আজকাল মেইড পাওয়া এবং মেইডকে দিয়ে সব কাজ করানো ও কিন্তু বেশ দুরূহ ব্যাপার। দেখা যায়, অন্য সব কাজ করতে চাইলেও যেই বলা হয় আজকে জানালাটা মুছেন, ঐ শুরু হয় টালবাহানা। আবার বাথরুম ধুতে বললেও একই অবস্থা!

আমার নিজের কথাই বলি, আমি চাকরিজীবি। সপ্তাহে ৬ দিন অফিস করি। একটা ছোট্ট সাড়ে ৩ বছরের ছেলে আছে। কাজেই বুঝতেই পারছেন, আমার বাসা পরিষ্কার থাকাটা কত জরুরী। সেই সাথে আমার নাই সময়। সপ্তাহে একটা দিন ডে অফ থাকে, সেদিন ছেলেটাকে সময় দেয়া, একটু রান্নাবান্না করা, টুকটাক বাইরে ঘুরতে যাওয়া, এতেই চলে যায়। মনটা আর চায় না বাসা পরিষ্কারের কাজে নামি। মাসখানেক আগেও আমার ছেলেটা জানালার থাই গ্লাস লিটারেলি চেটেছে, যেটা ভয়াবহ লেভেলে ধুলোবালিতে ভর্তি ছিল! ছুটা খালাটাকে বললাম, একটু মুছেন না, উনি যেই স্পিডে ঠুশঠাশ ন্যাকড়া দিয়ে মুছে চলে গেলেন, ধুলো তো গেলোই না, উল্টো দেখলাম ধুলোতে পানি পড়ে জায়গাটা পুরো কাদা-কাদা হয়ে গিয়েছে! আর মাসে ২০ দিন মেইড আসে, বাকিদিন তো দেখা যায় উনি কোন না কোন অজুহাতে আসেন না। আমার ছুটা খালা পরপর দুইদিন আসলেন না, আমি কল দিলাম, ফোন বন্ধ পেলাম, পরদিন উনি এক অন্য নাম্বার থেকে কল দিয়ে বললেন উনার স্বামীর পা ভেঙেছে, উনি গ্রামে গিয়েছেন, আসতে আরো ৪/৫ দিন সময় লাগবে। দারোয়ানকে বললাম একটা ছুটা খালা ঠিক করে দেন এক সপ্তাহের জন্য, দারোয়ান দু'দিন পর বললো, “ম্যাডাম ৭ দিনের জন্য কেউ কাজ করতে রাজি হয় না।”

হোম ক্লিনিং

অন্যদিকে আমার স্কুল ফ্রেন্ডদের সাথে ফেইসবুক গ্রুপে কথা হয়েছে, নেক্সট শুক্রবার আমার বাসায় ডিনার করতে আসবে সবাই। আমার তো আর মাথা কাজ করে না! করবো টা কি! রান্নাবান্না তো এক-দুই দিন আগে করে রাখলাম আস্তে আস্তে, পরে ফ্রিজে তুলে রাখলাম, গেস্ট আসার দিন বের করে ওভেনে গরম করে দিবো। কিন্তু বাসা যে ময়লা! বিশেষ করে বাথরুমগুলোর দিকে তো তাকানোর কায়দা নেই! রাতে অফিস থেকে ফিরে বড় বোনের বাসা থেকে ছেলেকে পিক করে আনার সময় হাঁটছি আর টেনশনে কিছুই ভালো লাগছে না।

পরদিন অফিসের এক কলিগের সাথে এইসব দুঃখের গল্প শেয়ার করছিলাম। উনি আমাকে বললেন, “আপু, সেবা এক্স ওয়াই জেড অ্যাপটা ইনস্টল করে নেন, ওদের হাউস ক্লিনিং সার্ভিস খুব ভালো, আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, আপনার ভাবী তো বিউটি পার্লারের যে সার্ভিসগুলো ওরা দেয় সেইটাও ইউজ করছে, ট্রাই করে দেখতে পারেন।” আমি অফিসে বসেই মোবাইলে অ্যাপস্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করলাম। ক্লিনিং লিখে সার্চ দেয়ার পর বেশ কিছু অপশন আসলো। আমি On Demand Cleaner সার্ভিসটায় ক্লিক করলাম। এইটায় যা দেখলাম তা হলো তারা প্রফেশনাল ক্লিনার পাঠাবে এবং সার্ভিস প্যাকেজের সময়সীমা হচ্ছে ২ ঘণ্টা, চার্জ ৩০০/- টাকা। ঘর মোছা, ওয়াশরুম ক্লিনিং, ফার্নিচার ডাস্টিং, এগুলো সবই তারা করে দিবে, বললে কিচেনও পরিষ্কার করে দিবে। যদি এরপরেও আমি অ্যাডিশনাল কিছু করাতে চাই, তাহলে প্রতি ঘণ্টার জন্য এক্সট্রা ১০০/- টাকা পে করতে হবে। এবং টাইমিং এরও অপশন থাকে। আমার সুবিধা মতো স্লট নিতে পারি। এরপরে আমার মনে পড়লো আমার বাসার পর্দাগুলোও অনেকমাস ধরে ধোয়া হয় নাই। আর আমার ছুটা খালা সহজে পর্দা ধুতেও রাজি হয় না, আর উনি তো নাই-ই আজ এক সপ্তাহ হলো। টাইপ করলাম লন্ড্রি, দেখলাম এরও অপশন আছে। তো ব্যস, আমার তো হয়েই গেলো। এইবার অর্ডার কনফার্ম করে অপেক্ষার পালা।

পরদিনই ছিল শুক্রবার, আমার বাসায় গেস্ট আসার দিন। ওদের ওখান থেকে একদম সময় মতো সকাল ১১টায় লোক এসে হাজির। একটা ছেলে এসেছে লন্ড্রির কাপড়্গুলো নিতে। তাকে পর্দাগুলো নামিয়ে দিলাম, গুছিয়ে নিয়ে চলে গেলো।

আমার বাসাটা ৪ বেডরুমের, ড্রয়িংরুম, ফ্যামিলি স্পেস, ডাইনিং স্পেস, কিচেনসহ রুমের সংখ্যা ৯, কাজেই ৭ দিন মেইড না আসায় বাসার কি অবস্থা হয়েছে আশা করি বুঝতেই পারছেন, তার উপর আমার ছেলে! উফ! সারা বাসায় জায়গায় জায়গা চিপসের প্যাকেটের খোসা, ফ্লোরে চকোলেটের দাগ, আর বাথরুমের ফ্লোরে কন্ডিশনার দিয়ে স্লিপারি হয়ে গিয়েছে যেটা দিয়ে সে গোসলের সময় খেলা করেছে! আমার বাসা পুরোটা ক্লিন করতে ক্লিনারের সময় লেগেছে ৩ ঘণ্টা। ওদের সার্ভিস চার্জ ছিল ৩০০/- টাকা, ১ ঘণ্টা বেশি সময় লেগেছে কারণ আমার বাসা অনেক বড়, এজন্য আমাকে এক্সট্রা পে করতে হয়েছে ১০০/- টাকা। But according to me its worth it. কারণ রাতে গেস্ট আসার আগে আমার বাসা একদম ঝকঝক করছে। এবং আমাকে গেস্টদের সামনে কোন এমব্যারাসমেন্টের সম্মুখীন হতে হয়নি। ক্লিনার যথেষ্ট এফোর্ট দিয়ে কাজ করেছে, এবং তার বিহেভিয়ার ও ভালো ছিল।

আর কিছুদিন পর লন্ড্রি সার্ভিস থেকে পর্দাগুলোও চলে আসলো, পরিষ্কার করে ধোয়া এবং ইস্ত্রি করা অবস্থায়।

বাংলাদেশ এখন সত্যিই ডিজিটাল হচ্ছে, এবং এই দেশি উদ্যোগগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের মতো যারা চাকরিজীবী, অথবা যারা চাকরিজীবীও না, এইরকম মেইড না আসায়, অথবা যারা নিজেরাই নিজের বাসার কাজ করে, কোন অসুস্থতার কারণে হয়তো করতে পারছেন না, তাদের জন্য এ ধরণের সার্ভিসগুলো বেশ উপযোগী। ইনস্ট্যান্ট সার্ভিস পাওয়া যায় কোনরকম হ্যাসেল ছাড়াই। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।  আর আমি নেক্সট টাইম ওদের বিউটি পার্লারের সার্ভিস Book My Look টা ট্রাই করবো।

লিখেছেন – ফারহানা প্রীতি ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?
ত্বক

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?

আজ যে প্রোডাক্ট নিয়ে কথা বলব তার সাথে আমার সম্পর্ক প্রায় ৮-৯ বছরের পুরনো। আমার জীবনে প্রথম ব্যবহার করা টোনার এটি। একচুয়ালি টোনার নয়... অ্যাসট্রিনজেন্ট...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

আরও পড়ুন

আমার ভালো থাকার গল্প!
লাইফ স্টাইল

আমার ভালো থাকার গল্প!

আমি খুবই পজেটিভ মাইন্ডের একজন মেয়ে। সবসময়ই হাসিখুশি থাকতে পছন্দ করি। শুধু পছন্দ করি বললে তা ভুল হবে। হাসিখুশি থাকিও আমি। সবাই আমার মুখে হাসি দেখেই অভ্...

বাসা বদল | কিছু গুরুত্বপূর্ণ টিপস যা মনে রাখা জরুরি!
গৃহসজ্জা

বাসা বদল | কিছু গুরুত্বপূর্ণ টিপস যা মনে রাখা জরুরি!

অনেকেই নতুন মাসের শুরুতেই উঠবেন নতুন বাসায়। পিছনে ফেলে আসবেন পুরনো বাসার স্মৃতিগুলো আর সাথে নিয়ে আসবেন বাসা বদলের বেশ কিছু ঝক্কি ঝামেলা। বাসা বদল কর...

চুল

মাত্র ১ ঘণ্টায় একদম সাশ্রয়ী উপায়ে ৪টি সহজ ধাপে নিজেই করে নিন হেয়ার কালার

আর কিছুদিন পরই আসছে ঈদ। সবার কেনাকাটা ও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে পুরোদমে। ঈদের দিনটিতে নিজেকে সুন্দর এবং পারফেক্ট দেখানোর ইচ্ছে সবারই থাকে।এবং এই পারফে...

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

রাফ হেয়ার কেয়ার | কীভাবে ফিরে পাবেন নিষ্প্রাণ চুলে কোমলতা?
চুলের যত্ন

রাফ হেয়ার কেয়ার | কীভাবে ফিরে পাবেন নিষ্প্রাণ চুলে কোমলতা?

আচ্ছা বলুনতো, কাউকে কখনো বলতে শুনেছেন “আমার হেয়ার একদম পারফেক্ট”!!!! আমি আসলেই কখনো শুনি নাই এমন কথা। কেমন করে শুনব? কারণ ইদানিং আবহাওয়া এতটাই পল্যুটে...

…