মুখের দাগ দূর করতে মুগ ডালের একটি অসাধারণ ফেসপ্যাক

রুমানা রহমান · Mar 26, 2015 · 1 min read

মুখের দাগ দূর করতে মুগ ডালের একটি অসাধারণ ফেসপ্যাক

মুখ আমাদের শরীরের সব চাইতে সুন্দর অঙ্গ। আর আপনার সুন্দর মুখের সব সৌন্দর্য ফিকে করে দিতে মুখের দাগই যথেষ্ট। সৌন্দর্য পিপাসু প্রতিটা নারী এমনকি পুরুষের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে মুখে দাগ থাকা। হতে পারে সেটা ব্রণের দাগ, মেছতার দাগ, ছলির দাগ কিংবা অন্য যেকোন ছোপ ছোপ দাগ। এই দাগ সারাতে আপনি হয়তো কাড়ি কাড়ি টাকা খরচ করে যাচ্ছেন ডাক্তারের কাছে, কিংবা যাচ্ছেন বিভিন্ন পার্লারে নানা ধরনের স্কিন ট্রিটমেন্ট নিতে অথবা বাজার থেকে কিনছেন দাগ সারিয়ে তোলার নামি দামী স্কিন কেয়ার প্রোডাক্ট। ভেবে দেখেছেন এইসব ডাক্তারি ওষুধ, পার্লারের স্কিন ট্রিটমেন্ট ও বাজারের স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার ত্বকের উপকারে আসছে কতটুকু আর ক্ষতি করছে কতটুকু? হ্যাঁ এগুলো হয়তো সাময়িকভাবে আপনার মুখের দাগ সারিয়ে তুলতে সক্ষম হবে কিংবা হালকা করে দিতে পারবে কিন্তু পরিণামে আপনার ত্বকের যে ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তো?

তাই আসুন মুখের দাগ সারিয়ে তুলতে আজ আপনাদের এমন একটি প্যাকের সাথে পরিচয় করিয়ে দেবো যেটি আপনি আপনার রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েই বানাতে পারবেন আর আপনার ত্বকের কোন ক্ষতিও হবে না। আপনি ঘরে বসে মুগ ডালের একটা প্যাক ব্যবহার করেই আপনার ত্বকের দাগ সারিয়ে তুলতে পারেন।

[picture]

রেসিপি: - ২ টেবিল চামচ মুগের ডাল রাতে একটি বাটিতে ভিজিয়ে রাখুন এবং সকালে বেটে পেস্ট বানিয়ে ফেলুন। - ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া নিন। - এবার মুগ ডাল পেস্ট আর কমলার খোসার পাউডার নিয়ে একসাথে মিশিয়ে তাতে ২ চা চামচ মধু মিশান। - সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে ভালোভাবে পেস্ট বানান।

যেভাবে ব্যবহার করবেন: -এই পেস্ট আপনার মুখের ত্বকে সুন্দর করে লাগিয়ে নিন। -১৫ থেকে ২০ মিনিট এটি আপনার মুখে রাখুন। -শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে আপনার মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। -ভালো ফলাফল পেতে এই পদ্ধতি সপ্তাহে ২ বার ফলো করুন।

উপকারিতা: মুগ ডালের ভিটামিন বি১, বি৫, বি৬ ও বি৯ ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়ায়। এমনকি মুগ ডালের ভিটামিন বি উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দাগ হালকা করতে সাহায্য করে। কমলার খোসা ত্বককে ড্যামেজ থেকে বাঁচিয়ে ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখে ও ত্বক নরম ও নমনীয় করে তলে। যার কারণে আপনি যদি নিয়ম মেনে এই দুই উপাদান দিয়ে আপনার ত্বকের যত্ন চালিয়ে যান তাহলে আশা করা যায় আপনার মুখের দাগ কমে আসবে।

মুখের দাগের জায়গাটি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। দাগ সারাতে গিয়ে নিজের ত্বক নিয়ে কোনভাবেই এক্সপেরিমেন্ট করতে যাবেন না। আর একটা কথা মনে রাখবেন দাগ নিয়ে দুশ্চিন্তা বা স্ট্রেস যেটাই বলুন এগুলো একদম করবেন না, এতে আপনার মুখের দাগ দূর হওয়ার কোন সম্ভাবনা না থাকলেও আপনার ত্বকের বারোটা বাজার বেশ সম্ভাবনা থেকে যায়।

ছবি- আইজিআরইওয়ানটুথ্রি ডট কম

লিখেছেন- রুমানা রহমান

সম্পর্কিত লেখা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

আরও পড়ুন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?
ত্বকের যত্ন

ব্রণের দাগ দূরীকরণে ৪টি প্রাকৃতিক উপায় জানেন কি?

জীবনের বিভিন্ন ধাপ পার করার সময় সবাইকে মুখোমুখি হতে হয় অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার। এগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হল ব্রণ। শুধু কিশোর কিশোরীই নয়। আজকা...

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!
রিভিউ

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!

বিভিন্ন কারণে কনুই, ঘাড়ে, আন্ডারআর্ম, গলায় অনেকেরই কালো দাগ পরে যায়। ত্বকের রঙে এই অসামঞ্জস্যতা নিয়ে অনেক সময় আমরা বিব্রত হই। এটা সেটা মেখে আর বিভিন্ন...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

…