শীতকালে ওজন কমানো সহজ! কিন্তু কীভাবে?

Munia · Dec 24, 2023 · 1 min read

শীতকালে ওজন কমানো সহজ! কিন্তু কীভাবে?

শীতকালে গায়ে চাদর মুড়িয়ে থাকতেই যেন আমাদের বেশি ভালো লাগে! ডায়েট এক্সারসাইজ ভুলে পিঠা, আর বিয়ের দাওয়াত নিয়ে মেতে থাকতে দেখা যায় অনেককেই। তবুও জেনে রাখা ভালো, চাইলেই আপনি সহজে ওজন কমিয়ে ফেলতে পারেন এই সময়টাতে। যারা ফিটনেস নিয়ে ভাবছেন আর বাড়তি ওজন কমিয়ে হেলদি লাইফস্টাইল মেনটেইন করতে চাচ্ছেন, তাদের জন্যই আজকের ফিচার। জেনে নেওয়া যাক কীভাবে এই শীতকালে ওজন কমানো যায়, তার সহজ কিছু উপায় সম্পর্কে।

শীতকালে ওজন কমানোর সহজ উপায়

ডায়েটে ইনক্লুড করুন ফ্রেশ শাক-সবজি

শীতকালে পাওয়া যায় না এমন সবজি কমই আছে আমাদের দেশে। বিভিন্নভাবে সবজি রান্না করে খেতে পারেন- কম তেলে সবজি পাকোড়া, চিকেন দিয়ে সবজি, স্যুপ এগুলো আপনাকে হেলদি ডায়েট মেনটেইন করতে সহায়তা করবে। ওটস সবজি চাপাটি, নিরামিষ তরকারি, সালাদ এই ধরনের খাবার সহজেই পেট ভরিয়ে দিবে। বেশি করে সবজি খেলে বিভিন্ন নিউট্রিয়েন্টস, ভিটামিনস, অ্যান্টি অক্সিডেন্টস, ফাইবার পাচ্ছেন। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতেও এগুলো বেশ হেল্পফুল।

শীতকালে ওজন কমানোর উপায়

কিছু শাক-সবজি যেমন টমেটো, বাঁধাকপি, গাজর, শালগম, লেটুস, শসা, মূলা এগুলো সালাদ হিসেবে অথবা হালকা সেদ্ধ করেই খাওয়া যায়। এগুলোতে বিভিন্ন ভিটামিনস, ফাইবার, নিউট্রিয়েন্টস থাকে। এছাড়া লো ক্যালরির হওয়ায় দ্রুত ওজন কমাতে সাহায্য করে। এছাড়া ফ্রেশ সিজনাল ফ্রুট জুস আপনার রেগুলার ডায়েট চার্টে রাখুন।

এক্সারসাইজ শুরু করুন

গরমের কারণে যারা হাঁটাহাঁটি বা ব্যায়াম না করার বাহানা দিতে থাকেন, শীতকাল তাদের জন্য উপযুক্ত সময়। দীর্ঘক্ষণ ব্যায়ামেও ক্লান্তিভাব কম আসবে। আর এই সিজনে হাঁটতে তো ভালোই লাগে। কাজেই ওজন কমাতে হাঁটাহাঁটি, স্কিপিং, ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করতে এই সময়কে কাজে লাগাতে পারেন।

ডিটক্স ওয়াটার পান করুন

শীতকালে ওজন কমানোর আরেকটি সহজ উপায় জানিয়ে দেই। এই সময় পান করতে পারেন হালকা কুসুম গরম পানি দিয়ে তৈরি ডিটক্স ওয়াটার, এতে ফ্যাট বার্নিং ক্যাপাসিটি বাড়ার পাশাপাশি বডি মেটাবলিজম ফার্স্ট হবে, বডি ঠিকভাবে ডিটক্সিফাই হবে, সাথে সাথে রক্ত সরবরাহের মাত্রাও ঠিক থাকবে। হালকা কুসুম গরম পানির সাথে লেবু স্লাইস, পুদিনা পাতা, আদার রসের কম্বিনেশন ভালো ডিটক্স হিসেবে কাজ করবে।

ডিটক্স ওয়াটার

স্লিপ সাইকেল ঠিক করুন

সঠিক সময়ে আর পরিমিত ঘুম ওজন কমাতে সাহায্য করে। শীতকালে রাত বড় হওয়ায় আর্লি ঘুমাতে যাওয়া হয়, আর ৭-৮ ঘন্টা ঘুম হয়। ওজন কমানোর জন্য এই স্লিপ সাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাত জাগলে স্বাভাবিকভাবেই ক্ষুধা লাগে, তখন স্ন্যাকস বা আনহেলদি ফুড খাওয়ার ফলে দ্রুত ওজন বাড়ে। তাই যারা ফিটনেস জার্নি শুরু করতে চাচ্ছেন, তাদের উচিত ঘুমের প্যাটার্ন ঠিক রাখা।

খেয়াল রাখুন কিছু বিষয়

এছাড়া খাওয়ার আগে পানি পান করে নেওয়া, অল্প অল্প করে বার বার খাওয়া, ক্ষুধা লাগলে কম ক্যালরির খাবার - নাটস, পপকর্ন, চিকেন স্যুপ, স্টিমড ভেজিটেবল এগুলো খাওয়া। সুগার, অতিরিক্ত কার্ব এগুলো অ্যাভোয়েড করা, রাতে তাড়াতাড়ি ডিনার করা, হাইড্রেটেড থাকা, খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমাতে না যাওয়া- ইত্যাদি আপনাকে সুস্থ থাকতে, ওজন কমাতে সহায়তা করবে।

আজ এ পর্যন্ত। বুঝতেই পারলেন তাহলে, যারা ওজন কমানোর কথা ভাবছেন তাদের জন্য শীতকাল উপযুক্ত সময়। ওজন নিয়ন্ত্রণ করে সুস্থভাবে জীবনযাপন করার জন্য ঘুম, খাবার, ব্যায়াম – এই তিনটি জিনিসে ব্যালেন্স করা খুবই গুরুত্বপূর্ণ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।

লিখেছেন- পুষ্টিবিদ সাদিয়া ইসরাত স্মৃতি, সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হসপিটাল ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস
ফিটনেস

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস

শরীরের ওজন কিছুটা বেড়ে গেলেই শুরু হয়ে যায় ডায়েট কন্ট্রোল অথবা ব্যায়াম। হুট করে শুরু করা ডায়েট স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা ভুলে যাই। ঠিক তেমন...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

আরও পড়ুন

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?
ফিটনেস

বডি মাস ইনডেক্স | আপনার আদর্শ ওজন ও বি এম আই নিয়ে জানেন কি?

আজকাল আমরা সবাই একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত আর তা হল ডায়েট। সবাই শুধু ডায়েট করতে চায়। আচ্ছা আপনি কি জানেন যে আপনার আদর্শ ওজন কত? আপনার এখন যে ওজন...

…