নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস!

sub-editor · Dec 20, 2016 · 1 min read

নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস!

শীতকালই তো হাঁসের মাংস খাওয়ার সময়।  শীতকাল শেষ হওয়ার আগেই চেখে দেখতেই হয় নারকেল দিয়ে হাঁসের মাংস ডিশটি।  দেরি না করে শিখে ফেলুন গরম গরম হাঁসের মাংস রান্নার কৌশল।ভাত,পোলাও, খিচুড়ি বা পরোটা, রুটি, চিতই পিঠা, ছিটা রুটি যেভাবে মন চায় পরিবেশন করুন।

[picture]

উপকরণ

  • একটা হাঁস, এক কেজি বা বেশি (চমড়াসহ)
  • পেঁয়াজ বাটা হাফ কাপের বেশী
  • পেঁয়াজ কুচি ১ টি
  • দারুচিনি এক ইঞ্চি সাইজের ৩/৪ পিস
  • এলাচ ৪টি
  • লবঙ্গ ৪ট
  • আদাবাটা দুই টেবিল চামচ
  • রসুনবাটা দেড় টেবিল চামচ
  • লাল মরিচ গুঁড়া এক চা চামচ (ঝাল বুঝে)
  • হলুদ গুঁড়া এক চা চামচের কিছু কম
  • পোস্ত বাটা আধা চা চামচ
  • জিরার গুঁড়া ১ চা-চামচ
  • ধনের গুঁড়া ১ টেবিল চামচ
  • পরিমাণমতো লবণ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • কাঁচা মরিচ-৭/ ৮টি
  • চিনি ১ চা-চামচ
  • কোড়ানো নারকেল-২কাপ
  • পরিমাণমতো তেল (বা হাফ কাপের কম)
  • গরম পানি পরিমাণমতো

প্রণালী 

- চামড়াসহ হাঁসের মাংস টুকরা করে ধুয়ে পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রেখে ঝাঁঝরিতে পানি ছেঁকে রাখুন। - কোড়ানো নারকেল বেটে প্রথমে আধা কাপ পানি দিয়ে গুলে ঘন দুধ ছেঁকে নিন। ছাঁকা নারকেল আরও দুই কাপ পানি দিয়ে গুলে দুধটুকু ছেঁকে আলাদা রাখুন। - আধা কাপ পেঁয়াজ কুচি বেটে নিন। ১ কাপ পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়ে বাকি পেঁয়াজ কুচি, লেবুর রস বাদে সব মসলা, মাংস ও পাতলা নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিন মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রয়োজনবোধে আরও পানি মিশিয়ে সেদ্ধ করা যেতে পারে। - এরপর বাকি তেলে গরম মসলা ফোঁড়ন দিয়ে বাকি পেঁয়াজ বাদামি করে ভেজে সেদ্ধ মাংস, চিনি ও লেবুর রস দিয়ে নেড়ে কষান। - তেল ওপরে এলে নারকেলের ঘন দুধ ও কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে অল্প আঁচে দমে রাখুন তেল ওপরে না আসা পর্যন্ত। একটু পর নামিয়ে পরিবেশন করুন।

 

 ছবি -  টেস্টি ডট কম ডট এইউ 

 রেসিপি - সামিয়া'জ  হোম কিচেন 

 

 

সম্পর্কিত লেখা

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস
বিউটি টিপস

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস

চুলের যত্নে নারকেল তেলের অসাধারণ ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। এই তেলটির উপকারিতার কথা কারোরই অজানা নয়। এটি যেমন চুলের যত্নে ব্যবহৃত হয়, তেমনি এর আর...

আরও পড়ুন

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

রাজহাঁস রান্নার কৌশল
মেহমানদারী

রাজহাঁস রান্নার কৌশল

শীত এসে চলেও যাচ্ছে বটে। কিন্তু এখনো হাঁসের মাংস খাওয়া হল না! রাঁধুনির হেঁসেল থেকে আজ আপনাদের জন্য দেয়া হল রাজহাঁস রান্নার কৌশল। উপকরণ রাজহাঁস...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

…