বডি পলিশ ট্রিটমেন্ট

রোজেন · Nov 20, 2013 · 1 min read

বডি পলিশ ট্রিটমেন্ট

আমরা বেশির ভাগ নারী শুধুমাত্র মুখের যত্নে ব্যস্ত থাকি, কেউ কি বডির যত্নের কথা ভেবে দেখেছি? এই প্রশ্নের উত্তরে না এর পাল্লাটি ভারী হওয়ার সম্ভাবনা বেশি। মুখের মত আমাদের শরীরের ত্বকেরও যত্ন দরকার। কেননা স্ট্রেস,পলিউশন বা কাজের প্রতিনিয়ত প্রেশার মুখে যেমন স্পষ্ট বোঝা যায় তেমনি একটু খেয়াল করলে আপনার শরীরের ত্বকেও বুঝতে পারবেন। তাই আজ বডি পলিশের ব্যাপারে কিছু গাইড লাইন দেবো আপনাদের। বডি পলিশ বাইরের দেশে একটি জনপ্রিয় বডি ট্রিটমেন্ট, যা দেহের ত্বকে এক্সফলিয়েট এবং হাইড্রেট করে ফলে ত্বক হয় মসৃণ এবং কোমল। আমাদের দেশে নাম করা কিছু পার্লারে এই বডি পলিশের ব্যবস্থা আছে কিন্তু এমনটি নয় যে পার্লারে আপনাকে যেতেই হবে। বাসায় কারও সাহায্য নিয়ে বা নিজেই এটি করতে পারেন। বডি পলিশ ট্রিটমেন্টে চিনি, লবণ, দানাদার কফি, চালের গুঁড়ার সাথে ম্যাসেজ অয়েল এবং এরোম্যাটিক অয়েল মিশিয়ে শরীরে অ্যাপ্লাই করা হয়।

বডি পলিশ ট্রিটমেন্টের উপকারিতাঃ

- এটি এক ধরনের স্পা যা আপনার দেহের ত্বকের মরা কোষ দূর করে ত্বকে আনে উজ্জ্বলতা।

- ত্বককে হেলদি এবং নমনীয় করে তোলে।

- এই ট্রিটমেন্ট ব্লাড এবং লসিকানালীর সার্কুলেশন বাড়িয়ে দেয়।

- ত্বকের টেক্সচার, রঙের অনেকখানি পরিবর্তন ঘটে।

ত্বকের ধরন অনুযায়ী বডি পলিশ ট্রিটমেন্টঃ

ত্বকের ধরনের সাথে মিল রেখে ত্বকের যত্ন করা প্রয়োজন সেটি মুখের ত্বকের জন্য হোক বা দেহের ত্বকের জন্যই হোক না কেন। তাহলেই আপনি আপনার ত্বকের প্রয়োজন মিটিয়ে তাকে করে তুলতে পারবেন প্রাণবন্ত। সঠিক নির্বাচনের ফলে আপনার ত্বক ভালো ভাবে হাইড্রেট হবে এবং লাল লাল ফুসকুড়ি বা ব্রণ এর উৎপাত এড়ানো যাবে নিশ্চিন্তে।

শুষ্ক ত্বকের জন্যঃ

সুগার বেসড পলিশ আপনার ত্বকের জন্য আদর্শ হবে। এই চিকিত্সায় শরীরের জন্য মৃদু ময়েশ্চারাইজিং স্ক্রাব জড়িত। এমন স্ক্রাব বেঁছে নিতে হবে যেটিতে ময়েশ্চারাইজিং এবং হাইড্রেটিং উভয় বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে। ৩ টেবিল চামচ চিনি এবং ৩ টেবিল চামচ অলিভ অয়েল, এক চামচ ওটমিল একসাথে মিশিয়ে নিন। তারপর পুরো শরীরে ম্যাসেজ করে লাগিয়ে ধুয়ে ফেলুন। অনেক সময় এই স্ক্রাবারের সাথে স্যান্ডেলউড বা গোলাপের সুগন্ধযুক্ত তেল ব্লেন্ড করে নেয়া হয়। এই তেল গুলোর এণ্টি - ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আপনার ত্বককে নিষ্প্রাণ হওয়া থেকে রক্ষা করে।

তৈলাক্ত ত্বকের জন্যঃ

আপনি যদি তৈলাক্ত ত্বকের অধিকারী হয়ে থাকেন তবে সি সল্ট হবে আপনার পলিশ চিকিত্সার জন্য সঠিক। যদি সি সল্ট না থাকে তবে আমরা যেসব লবণ রান্নার কাজে ব্যবহার করে থাকি তা নিতে পারেন। লবণ আপনার ত্বককে এক্সফলিয়েট করে সেই সঙ্গে ব্যাকটেরিয়া ধ্বংস করে যা ব্রণের প্রধান কারণ। এটি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ যেমন পটাসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড সরবরাহ করে যা শরীরের ত্বক কে স্বাস্থ্যবান এবং গ্লোয়িং করতে সাহায্য করে। এই লবণের সাথে মিশিয়ে নিন লেবু, টি ট্রি বা পুদিনা এবং eucalyptus মত অপরিহার্য তেল। এদের ব্যাকটেরিয়া বিরোধী এবং germicidal প্রভাবের কারণে ত্বকে জেগে ওঠে প্রানের ছোঁয়া। এক কাপ সি সল্টের সাথে আধা কাপ মধু , ১০ ফোঁটা টি ট্রি অয়েল এবং ২ টেবিল চামচ এলোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো শরীরে সার্কুলার মুভমেন্টে ম্যাসেজ করুন। তারপর ধুয়ে ফেলুন।

স্বাভাবিক ত্বকের জন্যঃ

দানাদার কফি, চালের গুঁড়া এবং চিনি স্বাভাবিক ত্বকের জন্য ভালো কাজ করে। এই উপাদান গুলোর সাথে এভোকাডো, তিল অথবা অন্য সুগন্ধযুক্ত কোন এসেন্সিয়াল ওয়েল মিশিয়ে নিন। চাইলে এর সাথে পেঁপের পাল্প, গোলাপের পাপড়ি মিশিয়ে নিতে পারেন। ফল আপনার ত্বক কে ময়েশ্চারাইজ এবং নরিশ করে। ফলমূলে থাকা প্রাকৃতিক অ্যাসিড ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে সেই সঙ্গে ডি টক্সিফাইও করে। এতে করে আপনি একটি গ্লোয়িং ত্বক পেয়ে থাকেন।

সংবেদনশীল ত্বকের জন্যঃ

সংবেদনশীল ত্বকের জন্য মৃদু এবং সুদিং বডি পলিশ মনোনীত করা উচিত। Chamomile বা ল্যাভেন্ডার সুবাসযুক্ত তেল আর শিয়া বাটারের মিশ্রণ আপনার শরীর এবং মনকে প্রফুল্ল করে তুলবে। আপনি চাইলে এমন তেল বেঁছে নিতে পারেন যেটিতে ভিটামিন এ, ই এবং সি আছে অথবা প্রদাহ বিরোধী এবং প্রাকৃতিকভাবে নিরাময় বৈশিষ্ট্য আছে।

উপরে বর্ণিত স্ক্রাব থেকে আপনার ত্বক উপযোগী মিশ্রণটি বেঁছে নিন। তারপর পুরো শরীরে ঘষে ঘষে ম্যাসেজ করুন। এভাবে ১৫-২০ মিনিট করুন। এখন স্ক্রাব তুলে ফেলার পালা। আপনি চাইলে গোসলের মাধ্যমে তুলে ফেলতে পারেন বা একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিন। তারপর সেই তোয়ালে দিয়ে পুরো শরীর কয়েক বার করে মুছে নিন।

এই বডি পলিশ ট্রিটমেন্ট সবার জন্য প্রযোজ্য। কিন্তু যাদের সানবার্ন আছে বা এমন কোন স্কিন ডিজিস আছে যাতে স্ক্রাব করার ফলে অবস্থার আরও অবনতি হতে পারে তাদের এটি করা একদমই উচিত হবে না।

ছবিঃ দেসিডাইম.কম

সম্পর্কিত লেখা

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

শীতে ত্বকের আর্দ্রতা রক্ষায় বডি পলিশার
ত্বকের যত্ন

শীতে ত্বকের আর্দ্রতা রক্ষায় বডি পলিশার

শীতটা চলেই এল। সবাই এখন নিশ্চয়ই একটু বাড়তি আর্দ্রতার খোঁজ করছেন। কিন্তু বাজারের বডি লোশান, বডি ওয়াশ আপনাকে শুধু সাময়িক আর্দ্রতাই দিতে পারবে। বিনিময়ে এ...

আরও পড়ুন

নখ রাঙানো নিয়ে যত কথা
নেইলস

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ...

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!
ত্বকের যত্ন

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!

গত কিছুদিন ধরে আমরা একটু মিড রেঞ্জ প্রোডাক্টের রিভিউ দিচ্ছিলাম। বিষয়টা যদিও ইচ্ছাকৃত নয়, কিন্তু আমাদের পাঠকদের চোখ এড়ায়নি সেটা। অনেকেই আমাদের ইনবক্সে...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!
বিউটি টিপস

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!

স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন এই শব্দগুলো এখন আমাদের কাছে বেশ পরিচিত। বহু বছর আগে থেকেই নারীদের শরীরের সৌন্দর্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন রকমের ঘরোয়া বড...

…