চুলের যত্নের প্রাচীন ইতিহাস

sub-editor · Jul 26, 2018 · 1 min read

চুলের যত্নের প্রাচীন ইতিহাস

এখনকার দিন এ চুলের যত্ন মানেই আমরা বুঝি, চকচকে বোতলে ভরা শ্যাম্পু, কনডিশনার, সিরাম, জার ভর্তি হেয়ার মাস্ক বা পার্লারে গিয়ে কেমিক্যাল ট্রিটমেন্ট। কিন্তু ১০০ বছর আগেও কি এরকম ছিল? বা তারও আগে? কেমন ছিল প্রাচীন কালের চুলের যত্নের নিয়ম কানুন? চলুন তো জেনে নেই।

জাপান এবং চায়না

এশিয়ার এই অংশে ক্যামেলিয়া অয়েল-এর ব্যাপক চাহিদা ছিল প্রাচীন সময়ে। ভিটামিন এ, বি, সি ও ই সমৃদ্ধ এই তেল ছিল জাপান ও চায়নার নারীদের ঘন কালো চুলের মূল রহস্য। জাপানে এই তেল প্রচলিত Tsubaki (সুবাকি) নামে আর চীনে একে বলা হয় টি-সিড অয়েল। এর ব্যবহার যে একবারেই ফুরিয়ে গেছে তা কিন্তু নয়, এখনো জাপানে এই তেলটি ব্যবহার করা হয়। বেশ নামি জাপানী ব্র্যান্ড এখনো তাদের প্রোডাক্ট-এ এই তেলের নির্যাস ব্যবহার করে থাকে।

পশ্চিম আফ্রিকা

সাবান বললেই আমরা সাধারণত বুঝি, ঝকঝকে সাদা বা হালকা কোন রঙের সাবান। কিন্তু আফ্রিকাতে চুল ধোয়ার জন্যে ব্যবহার হত এক ধরনের কালো সাবান, যা কিনা তৈরি হত নারকেল, পাম অয়েল, কোকো পড আর কাঁচা কলার খোসা দিয়ে। এটি চুলের স্ক্যাল্প-কে পরিষ্কার  করতো কিন্তু ওভার ড্রাই করতো না।

ভারত

ভারতবর্ষের মেয়েদের ঘন কালো চুলের প্রশংসা সারা পৃথিবী জুড়েই রয়েছে। সেই প্রাচীনকাল থেকে সেখানে ব্যবহৃত করা হয় নারকেল তেল। নারকেলকে কিন্তু 'ইন্ডিয়ান নাট'-ও বলা হত। খ্রিস্টপূর্ব ১৬০০-তে নারকেল আবিস্কৃত হয় বলে শোনা যায়। নারকেলের দুধ ফুটিয়ে জ্বাল দিয়ে নারকেল তেল তৈরি করা হত। পরম যত্নে বিলি কেটে স্ক্যাল্পসহ পুরো চুলে তেল দেয়াটা সেখান থেকেই যে এসেছে। ন্যাচারাল সানস্ক্রিন, ময়েশ্চারাইজার ও কন্ডিশনার হিসেবে চুলের যত্নে ভুমিকা রাখার মত তেল হিসেবে নারকেল তেলের আর কোন তুলনা আসলেই হয় না! এছাড়াও ব্যবহৃত হত আমলকীর তেল। এই তেলের গুণ বলে শেষ করা যাবে না। চুল ঘন করা, চুলকে কালো করা, দ্রুত বৃদ্ধি করা- কি নেই এতে। আর চুল ধোয়ার জন্যে ব্যবহার হত শিকাকাই। শিকাকাই চুলের খুশকি দূর করে, চুল সাদা হয়ে যাওয়া কমিয়ে আনে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়। এখনো অনেক হারবাল শ্যাম্পু খুঁজে পাওয়া যাবে, যার মূল উপাদান হল শিকাকাই। আপনি নিজেই বানাতে পারবেন এই শ্যাম্পু।। শিকাকাই আর রিঠা সারারাত ভিজিয়ে রেখে পরদিন সকালে সেটা ফুটিয়ে নিয়ে ঐ পানিটা দিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পুর চেয়ে কম নয় বরং বেশিই কাজে দেবে।

মিশর

প্রাচীন মিশরে কদর ছিল হেনার। তখন হেনা ব্যবহার করা হত চুলকে একটা লালচে রঙ দেয়ার জন্য। তবে চুলকে রঙ করা ছাড়াও, হেনার রয়েছে আরও অনেক গুণাগুণ। যেমন ড্যামেজ চুলকে সারিয়ে তোলা, চুলে প্রাণ ফিরিয়ে আনা ও চুলের গোঁড়া শক্ত করা। এছাড়াও হেনা মাথার স্ক্যাল্প-এর জন্যে অনেক ভালো কাজে দেয়।

মরক্কো

মরক্কোতে এক ধরনের গাছ পাওয়া যায়, যা পৃথিবীর আর কোথাও খুব একটা জন্মায় না। সেটা হল আরগান প্ল্যান্ট। এর থেকে তৈরি তেল মরক্কোর নারীরা ব্যবহার করে আসছেন সেই বহুকাল থেকে। কালের বিবর্তনে সেই তেলের গুণাগুণ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এখন আপনিও চাইলে সেই তেল ব্যবহার করতে পারবেন। শুধু দেখতে হবে তেলটা আসল কিনা।

এই ছিল বিভিন্ন দেশে কিভাবে প্রাচীন কালে চুলের যত্ন হত সেইসব কথা। এভাবে খুঁজতে গেলে দেখবেন অ্যালোভেরা, হেনা, শিকাকাই, রিঠা, বিভিন্ন রকম তেল- এই জিনিস গুলোই ব্যবহার হত চুলের যত্নে। তবে সে সময়েও যে অদ্ভুত উপায়ে চুলের স্টাইলিং হত না , তা কিন্তু না! শোনা যায়, রেনেসাঁর সময়ে টিকটিকি অলিভ অয়েল-এ সেদ্ধ করে সেই তেল মাথায় দেয়া হত! তাতে কি উপকার হত তা অবশ্য জানি না। আবার ১৭০০ শতকের দিকে চুলকে সেট করতে ব্যবহার হত প্রাণীর চর্বি! ভাবা যায়??

পরের কোন লেখায় আবার আসবো প্রাচীন কালের হেয়ার কেয়ার প্যাক নিয়ে। ভালো থাকুন, সুন্দর থাকুন।

 

লিখেছেন- মাহবুবা মিমি

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

হেনা প্যাক ব্যবহারে প্রাকৃতিকভাবে চুল হবে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল
রিভিউ

হেনা প্যাক ব্যবহারে প্রাকৃতিকভাবে চুল হবে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল

হেনা দিয়ে চুল ন্যাচারালি রং করা যায়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এর পাশাপাশি হেনা প্যাক চুলের যত্নে কতটা কার্যকরী সেটা জানেন কি? হেনা শুধু পাকা চুল...

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!
চুলের যত্ন

চুলের সমস্যা | মেথির ৫টি ব্যবহারেই হবে সমাধান!

আদিকাল থেকেই মানুষের চুল নিয়ে গবেষণার শেষ নেই। চুল নিয়ে বিব্রত থাকতে হয়েছে অনেককে অনেক সময়। কি করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, চুলের সুন্দর আকার দে...

আরও পড়ুন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

৫টি হেয়ার মাস্ক দিয়ে দূর করুন চুলের রুক্ষতা!
চুলের যত্ন

৫টি হেয়ার মাস্ক দিয়ে দূর করুন চুলের রুক্ষতা!

একটি শিশুর ন্যায় আমরা প্রায়ই এই সব প্রশ্ন অন্ধকারে হাতড়ে বেড়াই। কিসে চুল ক্ষতি হয়? এই সমস্যা কি নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন হয়? প্রাকৃতিক উপাদান ও ঘরোয়...

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?
চুলের যত্ন

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?

দীঘল লম্বা চুলের যুগ থেকে শর্ট ব্যাংস হেয়ার স্টাইল পর্যন্ত চুলের যত্নের সব সময়ই একটা বিষয় প্রাধান্য পেয়ে আসছে আর তা হল সুস্থ চুল। সুস্থ চুল হল নিয়মিত...

চুল পড়া বন্ধ করুন রিঠা আর শিকাকাই শ্যাম্পু দিয়ে
চুলের যত্ন

চুল পড়া বন্ধ করুন রিঠা আর শিকাকাই শ্যাম্পু দিয়ে

চুল পড়া কীভাবে বন্ধ করা যায় আর নতুন চুল কীভাবে গজানো যায় তা নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই। সবাই জিজ্ঞেস করে চুল পড়া বন্ধ করতে কোন শ্যাম্পু ব্যবহার করব?...

নারকেল তেলে তৈরি ২ টি হেয়ার কেয়ার মাস্ক!
চুলের যত্ন

নারকেল তেলে তৈরি ২ টি হেয়ার কেয়ার মাস্ক!

আমাদেরএই কর্মমুখী ব্যস্ত জীবনে বেশিরভাগ সময়ই আমরা নিয়মিত আমাদের চুলের যত্ন ঠিক মতো নিতে পারি না। দীর্ঘ দিনের অযত্নে চুল হয়ে যায় রুক্ষ প্রাণহীন। চুলের...

…