চলতি ফ্যাশন | ব্যাগ ও ওড়না?

সাজগোজ সম্পাদক · May 22, 2013 · 1 min read

চলতি ফ্যাশন | ব্যাগ ও ওড়না?

সাজগোজ করা চাই যুগের সাথে সাথে তাল মিলিয়ে। আর যেহেতু ব্যাগ ও ওড়না মেয়েদের ফ্যাশনের অন্যতম অংশ জুড়ে রয়েছে তাই এগুলো নির্বাচনে হেলা-ফেলা করা চলবে না।

ব্যাগের সাজ

bags

পোশাকের সাথে মানানসই  এমন ব্যাগ নিয়েই বাইরে যান। ফ্যাশন সময়ের সাথে সাথে বদলায়, কিন্তু ঘুরেফিরে আবার নতুন রূপে এসে হাজির হয়। যেমন চলতি ফ্যাশনের সাথে তাল মিলিয়ে এখন চলছে ছোট হাতলের মাঝারি আকারের ব্যাগ। এটি দেখতে যেমন ফ্যাশনেবল, ব্যবহারেও তেমনি সুবিধাজনক। ব্যাগগুলো ছোট দেখালেও এর ভিতরে বেশ জায়গা রয়েছে।

একদম ছোট ব্যাগ হলেও এখন আর হয় না। কারন এখন ফ্যাশন আর শুধু পার্টি পর্যন্ত সীমাবদ্ধ নয়। এখন ফ্যাশন চলে সব জায়গায়- ঘরে, বাইরে, অফিসে, কলেজে এবং শপিংমলে। তাই ব্যাগে শুধু মোবাইল নিলেই চলে না। ব্যাগে রাখতে হয় নানান কিছু যেমন- মোবাইল, চাবির রিং, টাকা, কিছু সাজগোজের জিনিস, কিছু প্রয়োজনীয় কাগজ-পত্র ইত্যাদিসহ আরও কিছু ছোট খাটো জিনিস। তাই একেবারে ছোট্ট ব্যাগ না নিয়ে একটু বড় আকারের ব্যাগ নিয়েই বের হোন।

[picture]

সাদা, কাল, সবুজ, হলুদ, বেগুনি, নীল, ধুসর আরও নানা রঙের ডিজাইন করা এই সব ব্যাগের সামনেও রয়েছে নানা রঙের ফ্যাশনেবল ফুল।হয়ে থাকে এই ব্যাগগুলো। আর তাই এগুলো মেয়েদের বিশেষ পছন্দ।সব ধরনের ড্রেসের সাথেও  মানায়, যেমনঃ শারী, কামিজ, শার্ট, টপ্স, জিন্স এমনকি স্কার্টের সাথেও।

যারা চাকুরি করেন তারা অফিসেও নিয়ে যেতে পারেন এই  ব্যাগগুলো  কারন এই ব্যাগের ভিতরে জায়গা অনেক বেশি, ফলে অনেক কিছুই রাখা যায়। আর ব্যাগগুলো বেশ মজবুতও । হাতল ছোট হওয়ায় হাতেই রাখা যায়। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও হাল-ফ্যাশনের সাথে তাল মিলিয়ে এই ব্যাগ ব্যবহার করছে। বিভিন্ন অনুষ্ঠানে সালোয়ার-কামিজের সাথেও নিতে পারেন ব্যাগগুলো এতে কোন সমস্যা নাই। তবে রাতের পার্টিতে লাল, নীল পাথরের একটু জমকালো ব্যাগ নিলেই বাশি ভালো লাগে।

ওড়নার সাজ

orna আপনার সাজগোজ ও পোশাকের সাথে ওড়নাও হতে হবে মানানসই। শুধু সালোয়ার-কামিজের সাথে মিলিয়েই যে ওড়না ব্যবহার করতে হবে তার কোন মানে নেই। মনে রাখবেন ওড়নার উপরেও আপনার ব্যক্তিত্ব, স্টাইল এবং স্মার্টনেস নির্ভর করে। এমনকি ওড়নাই হয়ত আপানার ব্যক্তিত্বে ভিন্নমাত্রা যোগ করতে পারে। তাই ওড়না ব্যবহারের দিকেও একটু দৃষ্টি রাখুন।

বদলে গেছে পুরাতন ধারণা।এখন সালোয়ার-কামিজের সাথে ওড়না না মিলিয়ে, বরং ওড়নার সাথে মিলিয়ে অনেকেই তৈরি করছেন নিজ নিজ পছন্দসই সালোয়ার-কামিজ! আমাদের বাঙালী মেয়েদের ওড়না তো ব্যবহার করতেই হয়। তবে বেশী গাড় রঙের ওড়না পরবেন না। এতে আপনার মুখের সাজ এবং ত্বকের উজ্জ্বলতা ম্রীয়মাণ  হয়ে যেতে পারে । এখনকার ওড়নায় কারুকাজ অনেক বেশি থাকে। তাই কোন সমস্যা না থাকলে ওড়নার ভাজ খুলে ব্যবহার করতে পারেন। এতে আপনার পুরো পোশাকের একটা  সুন্দর ভাব ফুটে উঠবে।

লিখেছেন- মেরী

সম্পর্কিত লেখা

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?
এক্সেসরিজ

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?

কোন অকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? আজকে আমি লিখছি ব্যাগ নিয়ে যা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। যেকোনো সিজনে, যেকোনো ফাংশনে, যেকোনো জায়গা...

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?
এক্সেসরিজ

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জিন্স টপস যাই হোক না কেন, পোশাকের সাথে একটা মাননসই ব্যাগ চাই ই চাই। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান...

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?
ত্বকের যত্ন

চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?

ডার্ক সার্কেলের ব্যাপারটা বুঝলাম। অনেকে জানেনও ডার্ক সার্কেল কেন হয়। কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ছোট একটা পোটলার মতো হয়ে ফুলে থাকে। চোখে...

আরও পড়ুন

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!
ট্রেণ্ডস এন্ড শপ

ঈদে পোশাকের সাথে চাই মানানসই জুতো ও ব্যাগ!

[topbanner] ঈদের জমজমাট কেনাকাটা তো শুরু হয়ে গেছেই পাশাপাশি টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো কেনাও তো দরকার। পোশাকের সাথে বাকি সব মানানসই না হলে কি চলে?...

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব -২)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব -২)

গত লেখাটির জেড় ধরেই আজকের লেখাটি। এটি সেই সব পাঠক বন্ধুদের জন্য যারা শাড়ির লেখা দেখে কিছুটা মন খারাপ করেছিলেন-শাড়ি পরার অপারগতার জন্য। চিন্তার কিছু নে...

ইউজড টি ব্যাগের অসাধারন কিছু ব্যবহার
বিউটি টিপস

ইউজড টি ব্যাগের অসাধারন কিছু ব্যবহার

সকাল বিকাল সন্ধ্যা কখন আমরা চা পান না! অনেকে তো আমরা আছি একাজে সেকাজে-নানা অজুহাতে চা না হলে চলেই না। এই লক্ষ লক্ষ কাপ চা পান করার পর এই সিদ্ধ চা পাতা...

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ
ফ্যাশন

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ

প্রতিনিয়ত ফ্যাশনে যোগ হচ্ছে নতুন মাত্রা। স্কার্ফ ওড়না নামেই এগুলো বেশি পরিচিত বিক্রেতা বা তরুণীদের কাছে, যারা ফতুয়ার সঙ্গে ওড়না ব্যবহার করে নিজেকে করে...

আধুনিক ফ্যাশনে সিঙ্গেল কামিজ
ফ্যাশন

আধুনিক ফ্যাশনে সিঙ্গেল কামিজ

বর্তমান ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে সিঙ্গেল কামিজ। ফ্যাশন প্রিয় নারীদের পছন্দের তালিকায় সিঙ্গেল কামিজ বেশ ভালো ভাবেই জায়গা দখল করে নিয়েছে। যাদেরকে প...

…