কোকোনাট স্নোবল

মুহসিনা তাবাসসুম · Oct 02, 2015 · 1 min read

কোকোনাট স্নোবল

এই প্রচন্ড গরমে সুস্বাদু ডেজার্ট স্নোবল খেতে কিন্তু মন্দ হবে না। বড় ছোট সবারই খুব পছন্দের ডেজার্ট এই স্নোবল। আজকে আমরা আপনাদের দেখাবো মজাদার কোকোনাট স্নোবল তৈরির পদ্ধতি। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করবেন সুস্বাদু ডেজার্ট কোকোনাট স্নোবল।

কোকোনাট স্নোবল তৈরির পদ্ধতি

উপকরণ

  • কোরানো নারিকেল- ২টি (মাঝারি )
  • কন্ডেন্সড মিল্ক - ১ টিন
  • বাটার- ২ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা 
  • চিনি- ৭ চা চামচ 

 প্রস্তুত প্রণালী

  • কোরানো নারিকেল থেকে ১ কাপ বা তার বেশি নারিকেল তুলে রাখুন।
  • ননস্টিক ফ্রাইং প্যানে বাটার দিয়ে গলিয়ে নিন। 
  • নারিকেল ঢেলে দিন। মাঝারি আঁচে ৫-৬ মিনিট ভাঁজার পরে কন্ডেন্সড মিল্ক অর্ধেক ঢেলে দিন। 
  • অল্প অল্প করে ঢেলে নেড়েচেড়ে নিন। নারিকেল শুকনা শুকনা হয়ে আসলে আবার অল্প করে ঢেলে দিন। 
  • ৭-৮ মিনিট পরে আবারো বাকি কন্ডেন্সড মিল্ক ঢেলে দিন। 
  • মাঝারি আঁচে নাড়তে থাকুন। শেষের দিকে অল্প আঁচে নাড়বেন। তা না হলে পুড়ে যাবে এবং কালার লালচে হয়ে যাবে। 
  • অল্প একটু হাতে নিয়ে বল তৈরি করে দেখুন যদি দেখেন বল তৈরি করা যাচ্ছে তাহলে নামিয়ে নিন।
  • নারিকেলের কাঁচা ভাব চলে গেলে এবং আঠালো হয়ে আসলে বুঝতে হবে হয়ে গিয়েছে।
  • নামানোর আগ দিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিন নামিয়ে নিন ।
  • হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত কিছুক্ষন রাখুন। হালকা গরম থাকতে থাকতেই বল তৈরি করুন। 
  • বেশি ঠাণ্ডা হলে বল সুন্দর হবে না ।
  • একটি করে বল তৈরি করে শুকনা নারিকেলের মধ্যে গড়িয়ে নিন।
  • চাইলে কালার মিশিয়ে তৈরি করতে পারেন। 
  • সবগুলোতে একই ভাবে কোটিং দেয়া হয়ে গেলে ফ্রিজে রেখে দিন ৪-৫ ঘন্টা সেট হওয়ার জন্য।

 কোটিং এর জন্য

  • তুলে রাখা ১ কাপ নারিকেল ওভেনে ১৮০ ডিগ্রীতে ২০-৩০ মিনিট দিয়ে শুকিয়ে নিন।
  • ১০ মিনিট পর পর নেড়েচেড়ে দিন। 
  • ঠাণ্ডা হয়ে গেলে হাত দিয়ে আরো ঝুরঝুরা করে নিন।
  • কাঁচা কোরানো নারিকেলও ব্যবহার করতে পারেন স্নো তৈরি করার জন্য। 

টিপস

  • চাইলে যেকোন এসেন্স দিতে পারেন। এসেন্স না দিতে চাইলে একটি আস্ত এলাচ দিতে পারেন।
  • মিষ্টি আরো বেশি খেতে চাইলে আরো চিনি বা কন্ডেন্সড মিল্ক দিতে পারেন।
  • অনেক সময় মিষ্টি কম হলে আঠালো কম হয় তখন বল তৈরি করতে ঝামেলা হয়, ঝুরঝুরা থাকে।  

 হয়ে গেলো মজাদার কোকোনাট স্নোবল। খুব সহজে তৈরি করুন সুস্বাদু এই ডেজার্ট-টি এবং এই গরমে উপভোগ করুন।

 

ছবি- সংগৃহীত: আলপ্রো.কম

সম্পর্কিত লেখা

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!
চুলের যত্ন

ত্বক ও চুলের যত্নে কোকোনাট মিল্কের জাদু!

কোকোনাট বা নারিকেল! সৌন্দর্যের জগতে পরিচিত একটি নাম। কোকোনাট অয়েলের গুণের কথা তো আমরা সবাই-ই জানি। কোকোনাট থেকে যে মিল্ক পাওয়া যায় সেটা অনেকে জানলেও এ...

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

চুলের যত্ন

স্কিন এবং হেয়ার কেয়ারের এসেনশিয়াল প্রোডাক্ট কোকোনাট অয়েল তৈরির আদ্যোপান্ত 

কোকোনাট অয়েল। সহজ বাংলায় নারিকেল তেল। যুগযুগ ধরে চুল আর ত্বকের যত্নের জন্য কোকোনাট অয়েলের ব্যবহার হয়ে আসছে । বিশেষ করে সাউথ এশিয়া এবং ইন্ডিয়ান সাব-কন্...

আরও পড়ুন

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?
ব্রাইডাল

বিয়ের কনের যত্ন | কোকোনাট মিল্কেই হবে ত্বক, চুল ও হাত-পায়ের কেয়ার?

এই সময়ে যাদের বিয়ে হতে যাচ্ছে তাদের মনে একটাই প্রশ্ন সেটা হলো, "কীভাবে নিব বিয়ের আগে নিজের স্কিনের যত্ন?" আমার মনেও ছিল ঠিক এই প্রশ্নটিই। আমার বিয়ে হয়...

নারিকেল তেলের যত গুণ !
বিউটি টিপস

নারিকেল তেলের যত গুণ !

নারিকেল তেল খুব পরিচিত একটি তেল। এটি দু'ভাবে ব্যবহার করা হয়। যেটি রিফাইন্ড হয়ে আসে, সেটি বাহ্যিক ব্যবহারের জন্য। আর যেটি আনরিফাইন্ড বা ভার্জিন তেল হি...

সজীব, উজ্জ্বল ত্বক এবং সুস্বাস্থ্যের সিক্রেট ড্রিংক!
ত্বকের যত্ন

সজীব, উজ্জ্বল ত্বক এবং সুস্বাস্থ্যের সিক্রেট ড্রিংক!

কিছুদিন ধরে স্কিন এর ডাল লাইফলেস ভাবটা একটু বেশি চোখে বাঁধছে? আগের মতো শাইন গ্লো কিছুই খুঁজে পাচ্ছেন না? রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, সারাদিন টায়ার্ড লাগ...

ত্বকের যত্নে কোকোনাট মিল্ক কতটুকু উপকারী?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে কোকোনাট মিল্ক কতটুকু উপকারী?

এমন একটি ফলের নাম বলতে পারবেন যা দিয়ে তৃষ্ণা মেটানো থেকে শুরু করে রান্না এমন কি রূপচর্চায়ও ব্যবহার করা যায়? নারকেল এমন একটি নিয়ামক যার কোন অংশই আসলে ফ...

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

…