চকলেট কেক

সাজগোজ উপ সম্পাদক · Jul 04, 2014 · 1 min read

চকলেট কেক

বাসায় মাইক্রোওয়েভ ওভেন থাকলে অথবা কনভেক্‌শন ওভেন ব্যবহার করেও, এই রেসিপিটি দেখে খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারেন মজাদার ও ইয়ামি চকলেট কেক। আসুন দেখে নিই চকলেট কেক বানানোর সহজ এই রেসিপিটি।

উপকরণঃ

  • ময়দা- ১৬৫ গ্রাম
  • বেকিং পাউডার- ২ চা চামচ
  • চকলেট( গ্রেট করে নেয়া )- ১১০ গ্রাম
  • বাটার- ১৩০ গ্রাম
  • ক্যাস্টার সুগার- ১৫০ গ্রাম
  • দুধ- ৩/৪ কাপ
  • আখরোট(কেটে নেয়া)- ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ

পদ্ধতিঃ প্রথমেই ময়দা ও বেকিং পাউডার একসাথে চালনি দিয়ে চেলে ঝরঝরে করে নিন। গ্রেট করা চকলেট এবং বাটার একসাথে একটি মাইক্রোওয়েভ ওভেনপ্রুভ পাত্রে নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে MEDIUM(৭০%) তাপমাত্রায় গলিয়ে নিন। আপনি চাইলে চুলোতেও গলিয়ে নিতে পারেন। এই মিশ্রণটিতে  ক্যাস্টার সুগার যোগ করুন এবং নেড়ে নিন (ক্যাস্টার সুগারের পরিবর্তে, সাধারণত আমরা যে চিনি খেয়ে থাকি সেটিও ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে চিনি ব্লেন্ড করে নিন)। এতে চেলে নেয়া ময়দা যোগ করুন এবং ভালো ভাবে মেশান। এরপর দুধ যোগ করে মিশিয়ে নিন। এবার এতে কাটা আখরোট ও ভ্যানিলা এসেন্স যোগ করুন। তৈরি হয়ে গেল চকলেট কেক এর মিশ্রণ।

এবারে একটি মাইক্রোওয়েভ ডিশে হালকা তেল মেখে নিন এবং এই মিশ্রণটি ঢেলে দিয়ে উপরের পৃষ্ঠ সমান করে নিন। এটি মাইক্রোওয়েভ ওভেনে HIGH (১০০% ) তাপমাত্রায় ৫ মিনিটের জন্য বেক করে নিন। প্রয়োজন পড়লে আরও ১ মিনিট MEDIUM(৭০%) তাপমাত্রায় বেক করে নিন।যদি কনভেক্‌শন ওভেনে বানাতে চান, তাহলে মিশ্রণটি ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় পূর্বে উত্তপ্ত করা ওভেনে ২৫-৩০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে সবাই মিলে উপভোগ করুন মজাদার চকলেট কেক।

লিখেছেনঃ ফারিন

ছবিঃ আর্টস অন আর্থ .কম

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

আরও পড়ুন

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

ট্রিপল চকলেট মুস
ডেজার্ট

ট্রিপল চকলেট মুস

খেতে যেমন সুস্বাদু, বানানোও অনেক সহজ এই ডেজার্টটি। বাসার পরবর্তী কোন অনুষ্ঠানে এই ডেজার্টটি বানিয়ে চমকে দিতে পারেন সবাইকে। আসুন দেখে নিই কীভাবে বানাবো...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

হোমমেড চকলেট আইসক্রিম
ডেজার্ট

হোমমেড চকলেট আইসক্রিম

'আইসক্রিম মেকার-ই তো নেই বাসায়, আইসক্রিম কীভাবে বানাবো?' এগুলো কিছুরই দরকার নেই! খুব সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার আইসক্রিম আপনি নিজেই বানিয়ে নিতে পারেন...

…