চকলেট পাউন্ড কেক

sub-editor · Oct 18, 2017 · 1 min read

চকলেট পাউন্ড কেক

চকলেট কেক খেতে বেশির ভাগ সময় কি বেকারিতে ঢু মারতে হয়? তবে সহজ এই রেসিপিটি জানা থাকলে কিন্তু যখন ইচ্ছে তখন তৈরি করে খেতে পারবেন! বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ঘরে তৈরি বলে হাইজিন নিয়ে আর চিন্তা করতে হবে না! তাহলে আর দেরি না করে দেখে নেয়া যাক চকলেট কেক তৈরির প্রণালী।

উপকরণ

  •  ডিম ৩ টি
  • বাটার- হাফ কাপ
  • ১/৩ কাপ তরল দুধ
  • ১ কাপ চিনি
  • ১/৩ কাপ কোকো পাউডার
  • লবণ - ২ চিমটি
  • বেকিং পাউডার - দেড় চা চামচ
  • ময়দা হাফ কাপ

প্রণালী 

 - প্রথমে ওভেন প্রিহিট করে নিন ৩৫০ ডিগ্রি ফারেনহাইট অথবা ১৭৭ ডিগ্রি সেলসিয়াস এ।

- ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার , একসাথে মিশিয়ে চালনিতে চেলে নিন।

- ডিম, বাটার, লবন , চিনি আর তরল দুধ একসাথে বিট করতে থাকুন যখন ক্রিমি হয়ে আসবে তখন শুকনো উপকরণ মিশাতে থাকুন, ভালো করে মিক্স করে বেকিং ডিশে নিয়ে নিন।

- বেকিং ডিসে নেয়ার পর একটু ঝাকিয়ে নিবেন তাহলে মিশ্রণ সমান হয়ে বসে যাবে। এইবার ৩২৫ ডিগ্রি ফারেনহাইট অথবা ১৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেইক করতে দিন ২০ থেকে ২৫ মিনিট , ওভেন ভেদে সময় কম বেশি লাগতে পারে।

- ২০ মিনিট পর বের করে কেক এর মাঝখানে একটি টুথ পিক ঢুকিয়ে দেখুন টুথপিক পরিষ্কার আসলে কেক হয়ে গেছে , এবার কেক ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসলে কেটে পরিবেশন করুন।

খুবই ইজি রেসিপি! আজই ট্রাই করুন তাহলে।

রেসিপি - সামিয়া'জ হোম কিচেন

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

আরও পড়ুন

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

গ্যাসের চুলায় মার্বেল কেক
বেকিং

গ্যাসের চুলায় মার্বেল কেক

নামটা শুনেই অনেকের জিভে জল চলে আসবে। তবে খাওয়ার জন্য সকলেই ছুটবেন দোকানে। সাধারণ কেক বাড়িতে তৈরি করলেও অনেকেই মার্বেল কেক‬ তৈরির কথা চিন্তাও করেন না।...

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?
গৃহসজ্জা

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমর...

রেইনবো কেক
বেকিং

রেইনবো কেক

কেক শপ থেকে তো অনেক কেক আমরা কিনে থাকি...কিন্তু,নিজেই একটা রেইনবো কেক বানিয়ে যদি সবাইকে অবাক করে দেওয়া যায়..!!! কেমন হয়..? বাটার ক্রিম উপকরণ -- মা...

…