সোনামণির যত্ন | ডিহাইড্রেশন এবং করণীয়

sub-editor · Sep 21, 2017 · 1 min read

সোনামণির যত্ন |  ডিহাইড্রেশন এবং করণীয়

ডিহাইড্রেশন অর্থ হচ্ছে পানিশূন্যতা। আমাদের শরীরে প্রয়োজনের তুলনায় পানির ঘাটতি হলে সেটাকে ডিহাইড্রেশন বলে। এই পানিশূন্যতা ছোট বা বড় যেকোন মানুষের হতে পারে। তবে বাচ্চাদের মধ্যে ডিহাইড্রেশন বড়দের চেয়ে বেশি দেখা যায়। আর যদি সঠিক সময়ে এটি ধরা না পড়ে এবং ঠিকঠাক ব্যবস্থা না নেয়া হয় তবে এর ফলাফল মারাত্নক হতে পারে। অনেক ক্ষেত্রে সময় থাকতে ব্যবস্থা না নেয়ার কারণে শিশুমৃত্যুর ঘটনাও ঘটতে পারে। বাচ্চাদের মধ্যে নানা কারণে ডিহাইড্রেশন দেখা যায় যেগুলোর মধ্যে অতিরিক্ত ঘাম, বমি, ডায়রিয়া অন্যতম। এছাড়া কিছু কিছু বাচ্চা একদমই পানি খেতে চায় না। তাদের ক্ষেত্রেও ডিহাইড্রেশন হবার প্রবণতা দেখা যায়।

ডিহাইড্রেশনের লক্ষণ

বাচ্চাদের মধ্যে ডিহাইড্রেশনের নানারকম লক্ষণ দেখা যায়। তবে নিচে উল্লেখিত লক্ষণগুলোই বেশি দেখা যায়।

(১) বাচ্চা খুব ক্লান্তবোধ করে।

(২) ছয় ঘন্টা বা তার বেশি সময় ধরে প্রসাব না করা।

(৩) প্রসাবের রঙ গাঢ় হলুদ হয় এবং প্রসাবের গন্ধও স্বাভাবিক সময়ের চেয়ে বেশি তীব্র হয়।

(৪) ঠোঁট ও মুখের ভিতর বারবার শুকিয়ে যায়।

(৫) এছাড়া বাচ্চার ডিহাইড্রেশন যদি মাত্রা ছাড়িয়ে যায় তবে তার মধ্যে উপরের লক্ষণগুলোর সাথে সাথে নিচের আর কিছু লক্ষণ দেখা যায়। যেমন-

- চোখের নিচে কালি পড়ে যায় এবং চোখ গর্তে বসে যায়।

- হাত পা ঠান্ডা হয়ে যায়।

- মাথার নরম গর্তমতো অংশটি আরও ভিতরে ঢুকে যায়।

- এছাড়া বাচ্চারা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ঘুমায় এবং অন্য সময়ের তুলনায় বেশি বিরক্ত করে।

[picture]

বাচ্চার ডিহাইড্রেশন হলে কী করবেন?

ডিহাইড্রেশন দূর করার একমাত্র উপায় হচ্ছে শরীরকে রিহাইড্রেট করা। এর মানে শরীর থেকে যতটা পানি বেরিয়ে যাচ্ছে তার থেকে বেশি পানি যাতে আপনার বাচ্চা গ্রহণ করে যত দ্রুত সম্ভব সেই ব্যবস্থা করতে হবে। আপনার সন্তানের বয়স যদি ছয় মাসের কম হয় তাহলে তাকে বুকের দুধ দেয়ার পরিমাণ বাড়িয়ে দিন। যদি আপনার সন্তান ফর্মুলা দুধ খায় তবে ঘন ঘন তা খেতে দিন। অনেক ক্ষেত্রে দেখা যায় ডিহাইড্রেটেড বাচ্চা বমি করছে। সেক্ষেত্রে দুধের পরিমাণ এবং সময়ের ফারাক কমিয়ে দিন। যেমন বাচ্চা যদি চার ঘন্টা অন্তর ৬ আউন্স দুধ খায় তাহলে তাকে দুই ঘন্টা অন্তর তিন আউন্স দুধ দেয়া শুরু করুন।

বাচ্চার বয়স যদি ছয় মাসের বেশি হয় তবে তাকে বেশি বেশি তরল খাবার দিন। নিয়মিত স্বাভাবিক খাবারের সাথে স্যুপ এবং ফলের রস খাওয়ান। যদিও বাচ্চারা স্যালাইন খেতে চায় না, তারপরও চেষ্টা করুন বাচ্চাকে স্যালাইন খাওয়ানোর। এছাড়া ডাবের পানি, বেদানার রস, তালমিশরি মেশানো পানি ডিহাইড্রেশনের জন্য খুব উপকারী। এছাড়া বাচ্চাকে এসময় বেশি তেল মশলা জাতীয় খাবার দেবেন না।

বাচ্চার যদি অল্প মাত্রার ডিহাইড্রেশন হয় তবে উপরের নিয়মগুলো মানলেই তা কমে যাবে। কিন্তু যদি ডিহাইড্রেশন বেশি মাত্রায় হয় এবং ডিহাইড্রেশনের কারণ ডায়রিয়া, বমি বা জ্বর হয় তবে দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে কথা বলতে হবে।

ছবি - ফটোগ্রাফারস ডট ক্যানাভেরা লিখেছেন - সাদিয়া হক            

সম্পর্কিত লেখা

পানিশূন্যতা প্রতিরোধের খাবার | ১০টি খাদ্য দিবে ডিহাইড্রেশন থেকে মুক্তি
সুস্থতা

পানিশূন্যতা প্রতিরোধের খাবার | ১০টি খাদ্য দিবে ডিহাইড্রেশন থেকে মুক্তি

শরীরকে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। কারণ শরীরে পানির অভাব হলে মানসিক শ্রান্তি, মাথা ব্যথা, ত্বকের ব...

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়
সুস্থতা

বাসে বমি হওয়ার কারণ ও প্রতিরোধের ১৬টি উপায়

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র জয়ের মন কয়দিন ধরেই খারাপ। পরীক্ষা শেষে বন্ধুরা দলবেঁধে ঘুরতে গেলেও সে কোথায় যাচ্ছে না, কারণ বাসে উঠলেই তার বমি পায়। যার কারণ...

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ
ফিটনেস

৭ দিনের কার্ব ফ্রি ডায়েট প্ল্যান কমাবে দেহের বাড়তি মেদ

সাদা রঙের যেকোনও খাবারই কার্বোহাইড্রেটের উৎস। হয়ত কিছুদিন পর আপনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বা আপনি স্পেশাল অকেশনের জন্য আপনার শরীরের অতিরিক্ত মেদ দ্...

মাইগ্রেন পেইন! কোন ১০টি ফ্যাক্টর এই সমস্যাকে ট্রিগার করে?
সুস্থতা

মাইগ্রেন পেইন! কোন ১০টি ফ্যাক্টর এই সমস্যাকে ট্রিগার করে?

মাইগ্রেনের সমস্যায় আমরা অনেকেই ভুক্তভোগী। মাইগ্রেন পেইন ঠিক কেন হয়, সেটার কারণ স্পষ্ট না এখনও। কিন্তু এর লক্ষণ ও বেশ কিছু ট্রিগার ফ্যাক্টর আছে যেগুলো...

আরও পড়ুন

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়
স্বাস্থ্য

গাড়িতে উঠে বমি ভাব? জানুন এর কারণ ও প্রতিরোধের উপায়

বেড়াতে যেতে পছন্দ করেন, কিন্তু গাড়িতে চড়ার কথা ভাবলেই বিভীষিকা মনে হয়- এমন মানুষের সংখ্যা অনেক। এর কারণ আর কিছুই নয়, গাড়ি চড়লেই শুরু হয় বমি আর মাথা ঘো...

প্রিম্যাচিউর বেবি বার্থ এর কারণ ও শারীরিক জটিলতা নিয়ে জরুরি তথ্য
মা ও শিশু

প্রিম্যাচিউর বেবি বার্থ এর কারণ ও শারীরিক জটিলতা নিয়ে জরুরি তথ্য

একটি পরিবারের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হচ্ছে, যখন সেই পরিবারে একজন নতুন অতিথির আগমন ঘটে। নবজাতকের জন্ম বাবা-মা সহ পরিবারের সবার জীবনে নিঃসন্দেহে অত্যন্ত...

রমজান মাসে সুস্থ ও এনার্জেটিক থাকার ৬টি উপায়!
সুস্থতা

রমজান মাসে সুস্থ ও এনার্জেটিক থাকার ৬টি উপায়!

প্রত্যেক মুসলমান রমজান মাসে রোজা পালন করেন, যা এক মাস ব্যাপী চলে। এটি ফরয ইবাদত। এই সময়ে রোজাদার ব্যক্তি সিয়াম সাধনা করে, আল্লাহর হুকুম পালন করে তাঁর...

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?
মা ও শিশু

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?

মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভ যেটাই বলি না কেন, প্রত্যেকটি মায়ের কাছে এই সময়টা খুবই স্পেশাল। বাচ্চা হওয়ার পর মায়েরা আস্তে আস্তে নতুন রুটিনে অভ্...

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই
মা ও শিশু

সোনামণি খাবে নিজের ইচ্ছাতেই

আজকাল মায়েদের মুখে প্রায়ই একটা অভিযোগ শুনতে পাওয়া যায়- তার বাচ্চা খেতে চায়না বা যুদ্ধ করে অনেকক্ষণ ধরে খাওয়াতে হয়। আসলেই কি তাই? খিদে পেলেও খেতে চায়না...

বাচ্চা নেওয়ার আগের প্রস্তুতি | মায়েদের জন্য জরুরী ৩টি পরামর্শ ও টিপস
মা ও শিশু

বাচ্চা নেওয়ার আগের প্রস্তুতি | মায়েদের জন্য জরুরী ৩টি পরামর্শ ও টিপস

আমাদের সামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। একজন মহিলা ও পুরুষ যখন নতুন সংসার শুরু করে তখন তারা নানা স্বপ্ন দেখে। সন্তান ছাড়া একটি পরিবার...

…