চিকেন কেসাদিয়া

sub-editor · May 29, 2017 · 1 min read

ইফতারির আয়োজনে ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন মজাদার চিকেন কেসাদিয়া। নাম শুনে আবার ভেবে বসবেন না কঠিন কিছু তৈরি করার কথা বলছি । রেসিপিটি দেখে নিন আর  খুব সহজেই তৈরি করে ফেলুন।

উপকরণ

(১)  চিকেন ছোট ছোট টুকরা করে কাটা (১৪০ গ্রাম)

(২)  তেল ৩০ মিলি

(৩) পেঁয়াজ ৭০ গ্রাম

(৪)  কাঁচা মরিচ (২০ গ্রাম )

(৫) কালো গোলমরিচ ২ গ্রাম

(৬) বাটার অয়েল (ঘি)২০ মিলি

(৭) কর্ণ ফ্লাওয়ার ২০ গ্রাম

(৮) ময়দা ১৫০ গ্রাম

(৯) মোজেরেলা চিজ ৭৫ গ্রাম

(১০) লবন ৪.৫ গ্রাম

(১১) পানি ৬০+৪০ মিলি

(১২) টমেটো ১০০ গ্রাম

(১২) গ্রিন ক্যাপসিকাম ৩০ গ্রাম

(১৩) আদা ৭ গ্রাম

(১৪) টাবাস্ক সস ৭.৫ মিলি

(১৫)  নর (knorr) নাগেটস মিক্স

[picture]

টরটিলা তৈরির প্রণালী

- একটি বড় পাত্রে ময়দা , কর্ণ ফ্লাওয়ার , কালো গোলমরিচ , লবন তেল এবং পানি নিয়ে নিন ।

 - সব উপকরণ ভালোভাবে মিক্স করে নরম ডো তৈরি করে কমপক্ষে ২০ মিনিটের জন্য রেখে দিন ।

- একটি ডো নিয়ে সমান ৬ ভাগে ভাগ করে বা কেটে নিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করুন।এবার বল আকারে তৈরি করে রাখা ময়দার ডো এর উপর সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দিন । তারপর রুটি আকারে বেলে নিন।

কেসাদিয়া তৈরির প্রণালী

- চিকেন , ক্যাপসিকাম , পেঁয়াজ , টমেটো কাঁচামরিচ সবগুলো ধুয়ে ছোট ছোট কিউব আকারে কেটে নিন ।

- এরপর একটি পাত্রে চিকেনের টুকরোর সাথে নর নাগেটস মিক্স মিক্স করে ১০ মিলি পানি দিয়ে ভালো করে মিক্স করে ৩০ মিনিটের জন্য মেরিনেট করে রাখুন ।

- একটি প্যানে তেল দিয়ে গরম হতে দিন। এতে একে একে মেরিনেট করা চিকেন , টাবাস্ক সস , আদা দিয়ে ৫ মিনিট ফ্রাই করুন । এরপর এতে টমেটো এবং পানি দিয়ে ১০ মিনিট রান্না করুন ।

- এবার ক্যাপসিকাম পেঁয়াজ , কাঁচামরিচ দিয়ে ৫ মিনিট রান্না করুন।

- বেলে রাখা রুটি / টরটিলার উপর সামান্য ঘি ব্রাশ করে  নিয়ে তাতে চিকেনের মিশ্রণটি  দিয়ে তার উপর চিজ দিয়ে দিন। এবার এর উপরে আরেকটি টরটিলা দিয়ে কাভার করে দিয়ে সাইডগুলো চেপে চেপে বন্ধ করে দিন।  একই স্টেপ পরের বার ফলো করুন।

- সবশেষে ফ্রাই প্যানে ঘি দিয়ে তাতে কুয়েসাডিলা দিয়ে দিন । দুই সাইড ভাজুন যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালারে পরিণত হয়। হয়ে এলে গরম গরম পরিবেশন করুন।

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

বিফ চপ
ভিডিও

বিফ চপ

উপকরণ নর নাগেটস মিক্স ১৪.৫ গ্রাম বিফ কিমা ২০০ গ্রাম ময়দা ৬৩ গ্রাম আলু ৩০০ গ্রাম মরিচ গুঁড়া ২ গ্রাম চিলি ফ্লেক্স ৩ গ্রাম পানি...

ভিডিও

চিলি চিকেন নুডলস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার চিলি চিকেন নুডলস । ইফতার আয়োজনে বা ইফতারের পরেও হালকা স্ন্যাক্স হিসেবে কিন্তু মন্দ নয়। দেখে নিন - উপকরণ (১) ন...

চিকেন চিজ বল
ভিডিও

চিকেন চিজ বল

উপকরণ নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স ১৫ গ্রাম চিকেন ২০০ গ্রাম গোলমরিচ গুঁড়া ০.৫ গ্রাম ময়দা ৬0 গ্রাম মোজেরেলা চিজ ৬০ গ্রাম লেবুর...

আরও পড়ুন

ভিডিও

চিকেন মাশরুম রোল

বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তায় এমন কি ইফতারের টেবিলে রাখতে পারেন মজাদার চিকেন মাশরুম রোল । কীভাবে তৈরি করবেন? দেখে নিন পুরো প্রণালী- [picture] উপ...

ভিডিও

শ্রিম্প থাই স্যুপ

অনেকেই জানেন সারাদিন রোজা রাখার পর ইফতারে ঠাণ্ডা কিছু দিয়ে শুরু করার থেকে গরম গরম কিছু দিয়ে শুরু করা স্বাস্থ্যের জন্য অনেক উপকারি । তাই আজকে আরেকটি স্...

ভিডিও

হট ডগ উইথ নর নাগেটস মিক্স

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করা হট ডগ। তৈরি করতেও সহজ। হাতের কাছে নর চিকেন সিজলার নুডলস থাকলে আর দেরি কেন? দেখে নিন ভিন...

ভিডিও

দারুণ মজাদার চিকেন চপ

ইফাতারে চাই সহজ কিন্তু টেস্টি কিছু ! আর হাতের কাছে যদি থাকে নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স তাহলে তো কথাই নেই। আজকে এমন একটি চিকেন চপের রেসিপি দেয়া হল...

ভিডিও

চিকেন বার্গার

বার্গারপ্রেমীরা রেডি তো ! বাড়ির ছোট সদস্যদের প্রায়ই বায়না থাকে বার্গার খাবার। সময় আর স্বাস্থ্যের কথা মাথায় রেখে না করতে বাধ্য হতে হয় । ঝামেলা মনে হলেও...

চিকেন ললিপপ
ভিডিও

চিকেন ললিপপ

উপকরণ: নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স ৩০ গ্রাম চিকেন উইংস ৪০০ গ্রাম ঠাণ্ডা পানি ৫০০ মিলি ময়দা ১৪০ গ্রাম তেল ৭০০ মিলি নরমাল পানি ১২...

…