ছোট্ট মেয়ের বৈশাখ | ৩টি সাজে সাজবে আপনার আদরের কন্যাটি!

শিফাত আরা সঞ্চা · Apr 11, 2019 · 1 min read

ছোট্ট মেয়ের বৈশাখ | ৩টি সাজে সাজবে আপনার আদরের কন্যাটি!

সেহরিশ আজ সকাল থেকেই খুব খুশি। কারণটা কি জানেন? আমাদের ছোট্ট মামনিটা এবার প্রথম বৈশাখী মেলায় যাবে! বাংলার নতুন বছর বরণ করতে, রমনার বটমূলে সাধারণত ঝামেলা মনে করে কিংবা ভীড়ের ভয়ে ছোট্ট বাচ্চাদের বাবা-মায়েরা নিয়ে যেতে চান না। কিন্তু টেলিভিশনের পর্দায় যখন অন্য কোনো বাচ্চাকে মেলার ভীড়ে তার বাবা-মায়ের হাত ধরে ঘুরতে দেখে, তখন- “মেলায় যাব... কেন মেলায় নিলে না... আমিও যাব...” এমন অনেক কথার কান্নায় ভেঙ্গে লুটোপুটি খেতে থাকে সেহরিশ। আগের বৈশাখগুলোতে রমনা আর মঙ্গল শোভা যাত্রা দেখার সুযোগ না পেলেও, এবার তার বৈশাখ বরণ হবে ঘটা করে! তারজন্য সেহরিশের প্রস্তুতির শেষ নাই। তাহলে দেখে নিন কিভাবে আপনার ছোট্ট মেয়ের বৈশাখ বরণটাকেও খুব সুন্দর করে সাজাতে পারেন সেহরিশের মত!

[picture]

 

ছোট্ট মেয়ের বৈশাখ স্পেশাল সাজ

১. বৈশাখী শাড়িতে

বৈশাখী শাড়িতে ছোট্ট মেয়ে - shajgoj.com

সকালবেলা আদরের কন্যাকে সাজাতে পারেন লাল-সাদা বৈশাখী সুতি শাড়িতে! আর যদি ছোট বলে সাদা রঙ এড়িয়ে চলতে চান, তবে লাল টুকটুকে রানীর মতন লাল শাড়ি পরিয়ে দিতে পারেন। ছোট্ট সোনামনিকে শাড়িতে চমৎকার লাগবে! মেয়ে যেহেতু, একটুখানি সাজগোজতো করতে হবে! কানে দুল চাই, হাতে চুড়ি চাই আর গলায় চাই মালা! মুখে ভারি মেকআপ একদম না কিন্তু! এতে বাচ্চাদের কখনো ভালো লাগে না। তবে ঠোটে বৈশাখী রঙ ধারণ করে একটু হালকা লাল লিপস্টিক-এর ছোঁয়া লাগিয়ে নিতে পারেন। পায়ে লাল আলতা রাঙ্গিয়ে দিলে যেন দেখা যায় একটা পুতুল বউ! বাহ! কী সুন্দরই না লাগবে আপনার মেয়েটিকে!

২. সালোয়ার-কামিজে

বৈশাখী সালোয়ার কামিজে ছোট্ট মেয়ে - shajgoj.com

আমাদের সেহরিশতো বাহিরে বের হলে এতই খুশি থাকে যে, সে আনন্দে এদিক-সেদিক দৌড় দেয়া শুরু করে। তাই শাড়ি পরে সকাল পার করলেও দুপুরে কাহিল হয়ে পড়বে একদম। এই ব্যাপারটা মাথায় রেখে একসেট সালোয়ার-কামিজ রেডি রাখতে পারেন। বৈশাখ বলে আবারও যে লাল-সাদা কিংবা লাল সালোয়ার-কামিজই লাগবে তা কিন্তু নয়। বৈশাখ মানেই রঙের খেলা! আর রঙ মানেই আনন্দ। আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন নানান রঙে! যেমন, সেহরিশের পছন্দকে প্রাধান্য দিয়ে ওর মা লাল, কমলা আর হলুদ রঙের সালোয়ার কামিজ বানিয়ে দিয়েছে। আপনি চাইলে মার্কেট থেকে কিনেও নিতে পারেন! আর হাতে চুড়ি পরিয়ে দিলে খারাপ লাগবে না কিন্তু!

৩. ফ্রক

বৈশাখী ফ্রকে ছোট্ট মেয়ে - shajgoj.com

বৈশাখে যেহেতু অনেক বেশি গরম থাকে, তাই সালোয়ার-কামিজ পরেও বাচ্চারা অস্বস্তিবোধ করতে পারে। আর সকাল-বিকাল পর্যন্ত বাহিরে থাকার প্রোগ্রাম থাকলে, নরম-সূতি কাপড়ের বা লিনেন-এর ফ্রক পরালে অনেক বেশি আরাম পাবে। শাড়ি ও সালোয়ার-কামিজ পরে সারাদিন কাটানোর কথা চিন্তা করলে বাচ্চারা কাহিল হয়ে যাবে। একদিনের আনন্দ করতে গিয়ে তিন দিন অসুস্থ হবার কোনো কারণ নেই। এতে উল্টা বাচ্চা ও বাচ্চার পরিবারের সবারই কষ্ট হবে। তাই বাহিরে বের হবার সময় আপনার বাচ্চাকে ফ্রক না পরালেও সাথে করে একটি ফ্রক নিয়ে বের হওয়াটাই বুদ্ধিমতীর কাজ হবে। আর সাজাবেন কিভাবে? কিচ্ছু না, হাতে ব্রেসলেট পরিয়ে দিতে পারেন উৎসব উপলক্ষে। আর বেশির ভাগ বাচ্চাদের ব্যাগ নেয়ার প্রতি খুব আকর্ষণ থাকে। পহেলা বৈশাখের দিন একটু না হয় ক্রস শোল্ডার স্টাইল-এর ব্যাগ ঝুলিয়ে দিন! তাতে একটি টিস্যু ব্যাগ ও চ্যাপস্টিক দিয়ে এই সুযোগে গড়ে তুলতে পারেন আপনার মেয়ের একটি ভালো অভ্যাস!

বাঙালী প্রাণের উৎসব বৈশাখ। চৈত্রের খড় রৌদ্র তাপের আভাস পহেলা বৈশাখেও থাকে বৈশাখী ঝড়ের সাথে। বৈশাখ বরণের আনন্দে গনগনে রৌদ্রতাপে আর কাল বৈশাখীর কবলে পরে যেন আপনার সোনামনি অসুস্থ না হয়, সে জন্য বাহিরে বের হবার আগে, সাথে রাখুন ছাতা, স্যালাইনযুক্ত পানি ও ছোট্ট তোয়ালে। আর হ্যাঁ! বাহিরে বের হবার আগে মেয়েকে অবশ্যই বেবি সানস্ক্রিন ক্রিম লাগিয়ে দিবেন!আপনার ছোট্ট মেয়ের বৈশাখ দারুণ হোক। সবার জন্য রইলো অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা!

এদিকে আমাদের সেহরিশ বৈশাখের গান গেয়ে সারা বাড়ি মাথায় তুলছে...

“এসো হে বৈশাখ, এসো এসো

এসো হে বৈশাখ, এসো এসো

তাপস নিঃশ্বাস বায়ে,

মুমূর্ষুরে দাও উড়ায়ে...।।"

 

মডেল- সেহরিশ

ছবি- দিতি আহমেদ

সম্পর্কিত লেখা

বৈশাখী বাজারের হালচাল
সংস্কৃতি

বৈশাখী বাজারের হালচাল

এসো হে বৈশাখ, এসো এসো। আর কিছুদিন পর বাঙালির দুয়ারে আসছে ঐতিহ্যবাহী সেই দিনটি। যেদিন সবাই সকালে পান্তা ইলিশ খেয়ে বৈশাখের পোশাক পরে রমনার বটমূলে প্রাণ...

পহেলা বৈশাখে কিভাবে উৎযাপন করব?
সংস্কৃতি

পহেলা বৈশাখে কিভাবে উৎযাপন করব?

আসছে পহেলা বৈশাখ। বাঙালিদের প্রাণের উৎসব। বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে সবাই উন্মুখ হয়ে থাকে। এই দিনটিকে বিশেষভাবে উৎযাপন করার জন্য সবাই নিজের মতো কর...

বাংলা নববর্ষের ইতিহাস | কিভাবে ১লা বৈশাখ উদযাপন রীতি এলো?
লাইফ স্টাইল

বাংলা নববর্ষের ইতিহাস | কিভাবে ১লা বৈশাখ উদযাপন রীতি এলো?

পুরোনোকে ফেলে বছর ঘুরে আবারও চলে এলো পহেলা বৈশাখ। তবে এবারের বর্ষ বরণ প্রতিবারের ন্যায় আনুষ্ঠানিকভাবে পালন করা হবে না। গাওয়া হবে না গান রমনার বটমূলে,...

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব -২)
সংস্কৃতি

ফাল্গুনের প্রস্তুতি (পর্ব -২)

গত লেখাটির জেড় ধরেই আজকের লেখাটি। এটি সেই সব পাঠক বন্ধুদের জন্য যারা শাড়ির লেখা দেখে কিছুটা মন খারাপ করেছিলেন-শাড়ি পরার অপারগতার জন্য। চিন্তার কিছু নে...

আরও পড়ুন

শাড়ির ঢঙে রঙিন বর্ষবরণ!
ট্রেণ্ডস এন্ড শপ

শাড়ির ঢঙে রঙিন বর্ষবরণ!

রমণীর কেবল বাহানা চাই, তারা সদা উৎসুক থাকে উৎসবগুলোকে সাজপোশাকে তুলে আনতে। কয়দিন আগে বসন্তবরণের পালা গেলো, আর সামনে আসছে বৈশাখ। পহেলা বৈশাখ এসে গেছে প...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)
ট্রেণ্ডস এন্ড শপ

তরুণীদের পছন্দের পোশাক | কোথায় এবং কেমন দরদাম ? (পর্ব-১)

সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। চিঠির বদলে এসেছে ই-মেইল, নৌকোর বদলে লঞ্চ, টেলিগ্রাম এর বদলে মোবাইল ফোন। প্রযুক্তিতে পরিবর্তনের পাশাপাশি পোশাকেও এসেছে...

চাকরি জীবনের ১ম বৈশাখ
অফিস লাইফ

চাকরি জীবনের ১ম বৈশাখ

নাম তার আদ্রিতা (কাল্পনিক)। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আট মাস আগে জয়েন করেছে একটি বড় বেসরকারি প্রতিষ্ঠানে। তিন ভাইবোনের মধ্যে আদ্রিতা সবা...

সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!
ফ্যাশন

সোনামণিদের বসন্ত সাজ | যেভাবে সাজাবেন আপনার বাচ্চাকে!

দক্ষিণা বায়ের আগমন টের পেয়েছেন নিশ্চয়ই? হালকা রোদের সাথে হিমহিম বাতাসের দোলায় মন-প্রাণ জুড়িয়ে যায়। চারিদিকে খুশির আমেজ। শীতের বুড়িকে ঘুম পাড়িয়ে বরণ কর...

…