পহেলা বৈশাখের হরেক আয়োজন

sub-editor · Apr 07, 2018 · 1 min read

পহেলা বৈশাখের হরেক আয়োজন

বাংলার সবচেয়ে রঙিন উৎসব আর দিনকয়েকের দূরত্বে। লাল-সাদা কাপড়, ফুলের বাহার, চুড়ি আর মালা, দিনভর পরিকল্পনা! বাংলা নববর্ষ এসে পড়লো বলে, আর মাত্র কয়েকটা দিন। উৎসব যদিও শুরু হয়ে গেছে এর মধ্যেই। এই উৎসবের মৌসুমটা আপনি কেমন কাটাবেন, ভাবনা শুরু হয়েছে কি?

এসেছে মেলার পালা

চৈত্রের শেষদিকে মেলার ধুম লেগে যায়। বিভিন্ন বুটিক শপ বা গহনার দোকানিরা নিজেদের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। রেস্তোরাঁ বা পার্টি সেন্টার কিংবা মাঠেও আয়োজন করা হয় এই মেলাগুলো। যাদের কাজ অনলাইন ভিত্তিক, বিভিন্ন জিনিস আনিয়ে যারা অনলাইনে বিক্রি করছেন, আবার নিজেদের নকশায় কাপড় আর গহনা বানিয়ে ফেসবুক পেজের মাধ্যমে ক্রেতাদের হাতে পৌঁছান যারা, তাদের পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরতে এরকম মেলা হয়ে থাকে। এই সময়টায় এমন অনেক মেলা বা ইভেন্ট চলছে আশেপাশে, বৈশাখের কেনাকাটা থেকে থাকলে ঢুঁ মেরে আসতে পারেন মেলাতে। কেনাকাটার খানিক ভিন্ন আমেজও পাবেন তাতে। তাছাড়া অনেক পেজেই বেশ নান্দনিক নকশার কাপড় আর গহনা পাওয়া যায়, যেগুলো বাজারে চোখে পড়বে না সচরাচর। আর অনলাইনে অর্ডার দিয়ে কেনাও অনেকের পছন্দ নয়। তারা অবশ্যই মেলায় ঘুরে আসুন, যেন দেখে আর যাচাই করে পছন্দের জিনিসটা কিনতে পারেন।

সাজে ভিন্নতা

এই কথা বলতে গেলে সেই থোর-বড়ি-খাড়া আর খাড়া-বড়ি-থোর হয়ে যায়! আমি বরাবরই বলে থাকি, ভিন্নতা মানে আপনার আগেকার রূপ থেকে অন্যকিছু হলেই হয়। সবার মাঝে খুব ভিন্ন আসলে কি হওয়া সম্ভব? এই যেমন আপনি হয়তো বৈশাখের লাল আর সাদাকে কাঁচকলা দেখিয়ে নীল পরেছেন সেদিন, পরিচিত এক আপুও যে নীলচে বেগুনি শাড়িতে সেজেছেন, আপনাদের দেখাও হলো, ছবিও তোলা হলো ঢের, সেই ছবিতে নিজেকে দেখে আলাদা আর লাগবে কই?

তাই ভিন্নতার চিন্তাটাকে নিজের মাঝেই সীমাবদ্ধ রাখা ভালো। আমি সচরাচর কেমন রঙ পরি, কোন ধাঁচের গয়না পরি, তার থেকে আলাদা কী হতে পারে, কপালে টিপ আঁকবো নাকি কেনা টিপ পরে নেবো, সবসময় তো চুল খোলাই থাকে, এবার কি খোঁপা করবো; অন্যরকম সাজের ভাবনাও এমন 'আমাকে' ঘিরেই হোক। মানে আপনি কেবল নিজের কথা ভাবুন, সেটাই কাজের কথা!

গোটা দিনের পরিকল্পনা

বৈশাখের প্রথম দিনটা কীভাবে কাটাবেন, আপনার উৎসব কি সাজগোজ, খাওয়া আর ছবি তোলাতেই পার হয়ে যাবে নাকি মনমত ঘুরতেও চান, বর্ষবরণের অনুষ্ঠান উপভোগ করতে চান, এইসব জিনিস আগেভাগেই ঠিক করে নিন। সেদিন এত ভীড় আর গরম থাকে বাইরে, হুটহাট সিদ্ধান্তে কোনোদিকে যাওয়াটা বোকামিও হতে পারে। তাই কোনো অনুষ্ঠানে যাবেন নাকি সেজেগুজে বের হয়ে কয়েকটা ছবি তুললেই খুশি মনে ঘরে ফেরা যাবে, সেই ভাবনা আগেই সেরে রাখুন। এই যেমন রমনা বটমূলে বর্ষবরণের অংশ হতে চাইলে ভোরবেলার পাখি হতে হয়, সেক্ষেত্রে তৈরি হবার প্রস্তুতি নিতে হবে ভোর হবার আগেই।

অতিথি আপ্যায়ন

ছুটির বাহানায় আর পহেলা বৈশাখের উৎসব আমেজে অনেকে বাসায়ই দাওয়াতপর্ব আয়োজন করে ফেলেন। বন্ধুবান্ধব, সহকর্মী বা আত্মীয়-কুটুম, তাদের সাথে ভোজনে আর হাসি-গল্পেই ভালো কাটে সময়টা। শখ করে গিন্নিরা মাটির বাসন-কোসনে খাবারের আয়োজন করেন সেদিন। তেমন কোনো শখ হয়ে থাকে যদি, তবে জিনিসপত্র কিনে রাখুন যত আগে সম্ভব। কারণ পহেলা বৈশাখের ঠিক আগের সময়টা মাটির তৈজসপত্র দামে আকাশের তারা হয়ে যেতে পারে!

দেশজ মোটিফের ঘর সাজানোর অনুষঙ্গাদিও আগেভাগেই কিনে ফেলুন কেনার থাকলে। আর অবশ্যই, বৈশাখী দাওয়াতে পাতে ভর্তা-ভাত তুলে দিন অতিথিকে। ইলিশ না হোক, ঝালে-ঝোলে শোল বা পাবদা, কিংবা চিংড়ি ভাজা, ঘন ডাল আর কাঁচা আমের শরবতে আপনার ঘরের দাওয়াত-পর্ব জমে উঠুক সেদিন।

  লিখেছেন- মুমতাহীনা মাহবুব

সম্পর্কিত লেখা

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

পহেলা বৈশাখে কিভাবে উৎযাপন করব?
সংস্কৃতি

পহেলা বৈশাখে কিভাবে উৎযাপন করব?

আসছে পহেলা বৈশাখ। বাঙালিদের প্রাণের উৎসব। বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে সবাই উন্মুখ হয়ে থাকে। এই দিনটিকে বিশেষভাবে উৎযাপন করার জন্য সবাই নিজের মতো কর...

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?
লাইফ স্টাইল

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?

গহনা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। বাঙালী নারীর সাজসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে গহনা। হোক সেটা সোনা, রূপা, হীরা, মুক্তা, পুতি, মাটি অথবা কাঠের...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

আরও পড়ুন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

এই গরমে কেমন হবে আপনার বৈশাখী সাজ?
বিউটি টিপস

এই গরমে কেমন হবে আপনার বৈশাখী সাজ?

পহেলা বৈশাখ আসতে বেশি দেরি নেই আর। বৈশাখের উৎসব আমাদের বাঙালির। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বাঙালির এই। সব থেকে ভিন্ন বৈশিষ্ট্য ও ঐতিহ্যে তৈরি এই ব...

বডি মিস্টের সাত-সতের
সুগন্ধি

বডি মিস্টের সাত-সতের

শরৎকাল চলছে। গরমও আছে বেশ। তবে আজকাল ঋতু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে আগে আগেই গরম চলে আসে। আর গরমের দিনের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে শরীরের দ...

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!
ত্বকের যত্ন

৪৯৯ টাকারও কমে পুরো শীতের সম্পূর্ণ বডি কেয়ার!

গত কিছুদিন ধরে আমরা একটু মিড রেঞ্জ প্রোডাক্টের রিভিউ দিচ্ছিলাম। বিষয়টা যদিও ইচ্ছাকৃত নয়, কিন্তু আমাদের পাঠকদের চোখ এড়ায়নি সেটা। অনেকেই আমাদের ইনবক্সে...

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা
ফ্যাশন

রূপার গহনায় চিরন্তন বাঙালিয়ানা

গহনা বাঙালি নারীর সাজসজ্জার অন্যতম অনুষঙ্গ। সৃষ্টির আদিকাল থেকেই গহনার উদ্ভব। কালের সঙ্গে সঙ্গে বদলেছে গহনার উপকরণ নারীর রুচি আর ব্যক্তিত্বের বিকাশের...

শীতকালে বডি কেয়ার | কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!
ত্বকের যত্ন

শীতকালে বডি কেয়ার | কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন!

শীতের আমেজের সাথে সাথে হাত-পায়ের চামড়া কেমন যেন শুষ্ক লাগছে আর কালো হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বুঝতে পারছেন না কীভাবে শীতকালে বডি কেয়ার করবেন? তাহলে আ...

…