বাচ্চার খাবারের টিপস, ট্রিক্স এবং রেসিপি

sub-editor · Apr 21, 2016 · 1 min read

বাচ্চার খাবারের টিপস, ট্রিক্স এবং রেসিপি

বাচ্চার খাবার এর পুষ্টি নিয়ে অনেক মায়েরাই চিন্তিত থাকেন। কিন্তু জানেন কি যখন আপনার শিশুর জন্য পুস্টিকর খাবার তৈরি করতে যাবেন তখন সেটা আরো সহজ হয়ে দাড়ায়।কারণ শিশুর জন্য খাবার তৈরির জন্য আপনাকে খুব একটা ভাবতে হবে না। একটি কলা ও শিশুর জন্য পুষ্টিকর খাবার হতে পারে। শুধু তাই নয় বড়দের রান্নার সময় তেল, মশলা অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয়, কিন্তু শিশুদের খাবারের জন্য এত কিছু চিন্তা করতে হয় না। যে বিষয়টাতে লক্ষ্য রাখতে হয় তা হল খাবার এর জমিন বা এর থকথকে ভাবটা। অর্থাৎ খাবারটা বাচ্চার হজমযোগ্য কিনা বা খাবারটা সে খেতে পারবে কিনা। আসুন জেনে নিই, এই ব্যাপারে কিছু টিপস, ট্রিক্স এবং রেসিপি।

[picture]

খাদ্য নিরাপত্তা টিপস

  • খাদ্যকে নিরাপদ করার জন্য পরিছন্নতার বিকল্প কিছু নেই। তাই বাচ্চার জন্য কোন খাবার তৈরির পূর্বে বাসন-কোসনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, পারলে গরম পানি ব্যবহার করতে হবে। রান্না ঘরে সব সময় হাত ধোয়ার সাবান রাখুন এবং রান্নার আগে ভালো করে হাত ধুয়ে নিন।
  • কাঁচা মাছ-মাংস অন্য খাবারকে দুষিত করতে পারে, তাই সেই খাবারগুলো ফ্রিজ এর আলাদা চেম্বার এ রাখুন। এবং খাবারগুলো একটু আলাদা জায়গায় কাটুন। কাটার পর ভালো করে হাত ধুয়ে নিবেন।
  • বাচ্চাদের খাবারগুলো রুমের তাপমাত্রায় রাখবেন না। যে খাবারগুলো গরম সেগুলো গরম জায়গায় আর ঠান্ডা খাবার গুলো ঠান্ডা জায়গায় রাখবেন। আর খাবার ২ ঘণ্টার বেশি জমিয়ে রাখা ঠিক না।
  • বাচ্চার খাবার যখন তাকে ১টি বাটিতে দেয়া হবে তখন তা না খেলেও সেটা ফেলে দিতে হবে। কারণ বাচ্চার চামচ যখন একবার তার মুখে যায় এবং সেটা আবার বাটিতে মিশে তখন তা থেকে অনুজীব জন্মাতে পারে।
[picture]

কী কী খাবার দেয়া যাবে

  • ব্রোকলি, বাঁধাকপি, গাজর, ফুলকপি, ভূট্টা, সবুজ মটরশুটি, শাক সবুজ শাক (শাক, পাতা কপি, )আলু, কুমড়া, মিষ্টি ডাল, মিষ্টি আলু, শালগম, টমেটো, ব্লুবেরি, চেরি, আম, নাশপাতি, কাঁচা কলা, আলুবোখারা, বরই ইত্যাদি খাবারগুলো।
  • এই ধরনের সবজিগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিন। কিছু সবজি খোসা না ছাড়ালেও হয়।
  • সেগুলোকে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। বাকি সবজি খোসা ছাড়িয়ে নিন। এবার আরো পানি দিয়ে খাবারের উপযোগী হওয়া পর্যন্ত রান্না করুন।
  • মাংস রান্না করতে হলে প্রথমে ফ্রাই প্যান এ একটু তেল নিয়ে তাতে মাংসের ছোট টুকরা ছেড়ে দিন। গোলাপী রং চলে যাওয়া পর্যন্ত চুলায় রাখুন। ৬-৭ মিনিট। তারপর সেটিকে ব্লেন্ডার এ নিন এবং পানি মিশিয়ে নিন। প্রতি ৮ আউন্স মাংসের সাথে ২৫০ এমেল পানি মিশিয়ে ব্লেন্ড করে জ্বাল দিয়ে নিন।
  • মাছ এর ক্ষেত্রে মাছ টুকরা করে সেদ্ধ করুন। মাছ থেকে কাটা এবং চামড়া ছাড়িয়ে নিন। পরে ব্লেন্ডার এ পানি দিয়ে ব্লেন্ড করে নিন।
  • ডিম এর ক্ষেত্রে বাচ্চাকে অল্প সেদ্ধ ডিম খেতে দিতে পারেন অথবা ডিম পোচ করে দিতে পারেন।
  • আপনার শিশুর পুষ্টি নিশ্চিত করা আপনার দায়িত্ব। তবে ২ বছর পর্যন্ত মায়ের দুধ এর বিকল্প নেই।
মডেল -  সুমি

লিখেছেন – ফারিয়া ইসলাম

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

১ বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো?
মা ও শিশু

১ বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো?

সবসময় আমরা জেনে এসেছি শিশুকে কি খাবার দেওয়া যেতে পারে বা কোন খাবার তার জন্য ভালো। কিন্তু আজকে জানবো ১ বছরের কম বয়সী শিশুদেরকে কোন কোন খাবারগুলো না দেও...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

আরও পড়ুন

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও  চিকিৎসায় করণীয় কী?
মা ও শিশু

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও চিকিৎসায় করণীয় কী?

ছোট্ট শিশুরা পাখির মত। হাসবে খেলবে, আনন্দে ঘর ভরিয়ে রাখবে। কিন্তু সেই ছোট্ট শিশুর যদি হটাৎ খিঁচুনি হয় তাহলে মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। সাধারণভ...

শিশুর পরিপূরক খাবার | বেবির সুস্থতার জন্য জেনে নিন ৮টি টিপস!
মা ও শিশু

শিশুর পরিপূরক খাবার | বেবির সুস্থতার জন্য জেনে নিন ৮টি টিপস!

আমাদের দেশের বেশির ভাগ মায়েদেরই ধারণা যে, শিশু ছোট অবস্থায় কোন শক্ত বা আধা শক্ত খাবার খেতে পারে না এবং সেজন্য তাদের প্রায় এক বছর পর্যন্ত এ ধরনের খা...

…