শিশুর পরিপূরক খাবার | বেবির সুস্থতার জন্য জেনে নিন ৮টি টিপস!

বৈশাখী · Jun 22, 2013 · 1 min read

শিশুর পরিপূরক খাবার | বেবির সুস্থতার জন্য জেনে নিন ৮টি টিপস!

আমাদের দেশের বেশির ভাগ মায়েদেরই ধারণা যে, শিশু ছোট অবস্থায় কোন শক্ত বা আধা শক্ত খাবার খেতে পারে না এবং সেজন্য তাদের প্রায় এক বছর পর্যন্ত এ ধরনের খাবার দেয়া যায় না। কিন্তু এ কথা মায়েদের জানতে হবে যে, শুধু বুকের দুধে এ বয়সী শিশুর চাহিদা মেটে না। এর সাথে শিশুর পরিপূরক খাবার দরকার। কারণ, শিশু বাড়ছে এবং সেই সাথে তার প্রয়োজনও বাড়ছে। শিশুর শরীরের প্রয়োজন অনুযায়ী যতটুকু দুধের দরকার ততোটুকু মায়ের শরীরে তৈরিও হয় না।

তাই শিশুর জন্মের ছয় মাস পর তাকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে। মায়ের দুধে ভিটানিন সি ও লৌহের পরিমাণ কম থাকে। গরুর দুধেও লৌহের পরিমাণ বেশ কম থাকে। তাই ছয় মাস পূর্ণ হলেই শিশুকে বাড়তি খাবার দিন। হঠাৎ নতুন খাবার তারা অপছন্দ করতে পারে, তাই ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন। এভাবে দুধ ছাড়া শরীরের পুষ্টির জন্য শিশুকে যে অন্য খাবার দেয়া হয় তাকেই পরিপূরক খাবার বলা হয়। তাহলে জেনে নিন শিশুর পরিপূরক খাবার কোনগুলো!

পরিপূরক খাবার যেমন হতে পারে

১. একটি পুরো বা আধা সেদ্ধ ডিম।

২. বিভিন্ন শাক ও সবজি যেমন- পালং শাক, লাল শাক, ডাটা শাক, পুইঁ শাক এবং অন্যান্য গাঢ রঙের শাক, শিম, পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি ইত্যাদি সেদ্ধ করে চটকিয়ে।

শিশুর পরিপূরক খাবার শাকসবজি, মাংস, ফল - shajgoj.com

৩. আম, বাতাবি লেবু, আনারস, কমলালেবু অথবা যে কোনো দেশী ফলের রস।

৪. দুধ দিয়ে রান্না করা সুজি অথবা সাগু।

শিশুর বৃদ্ধিতে নানান পরিপূরক খাবার - shajgoj.com

৫. নরম রুটি দুধ অথবা ডালে ভিজিয়ে চটকিয়ে।

৬. সেদ্ধ আলু ও ডাল চটকিয়ে।

শিশুর পরিপূরক খাবার শিম, গাজর - shajgoj.com

৭. নরম ভাতের সাথে ডাল।

৮. কাটাঁ ছাড়া মাছ, মুরগীর কলিজা সেদ্ধ করে চটকিয়ে দেওয়া যায়।

শিশুকে খাবার খাওয়ার অভ্যাস করানোর পদ্ধতি

১) একটি খাবার এক বারে অভ্যাস করাতে হবে।

২) এক চামচ পরিমাণ দিয়ে শুরু করুন। ধীরে ধীরে পরিমাণ বাড়ান।

৩) প্রথম অবস্থায় খাবারটি বেশি নরম ও সম্ভব হলে তরল করে দিন।

৪) খাবার অবশ্যই টাটকা ও তাজা হতে হবে।

৫) অতিরিক্ত মসলা ও ঝাল বর্জিত হতে হবে।

৬) সম্ভব হলে আকর্ষণীয় পাত্রে উপস্থাপন করুন।

৭) জোর করা ঠিক হবে না। শিশুর আগ্রহ সৃষ্টি করতে হবে।

৮) শিশুর বাটি, থালা, চামচ পরিষ্কার রাখতে হবে। যিনি খাওয়াবেন, তিনি অবশ্যই হাত ধুয়ে নিবেন।

একথা বলাই বাহুল্য যে শিশুকে যখন নতুন খাবার দেয়া হবে তখন খুব স্বাভাবিকভাবেই সে নতুন খাবারটি পছন্দ করবে না। কিন্তু মায়েদের ধৈর্য হারালে চলবে না। অল্প অল্প করে প্রতিদিন চেষ্টা করতে হবে। প্রয়োজনে খেলনা বা অন্য জনের সহায়তা নিন। না খেলে বা অল্প খেলে বাকি খাবারটি রেখে দিয়ে তাকে দুধ দিন। মনে রাখবেন, শিশু যতই পরিপূরক খাবার খাক তাতে বুকের দুধের চাহিদা মেটে না। তাই দুই বছর পর্যন্ত তাকে মায়ের বুকের দুধ খেতে দিন। আপনার শিশু সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে বেড়ে উঠুক, এটাই কামনা।

ছবি- সংগৃহীত: health.clevelandclinic

সম্পর্কিত লেখা

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি
মা ও শিশু

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি

নতুন মায়েদের জন্য ,যারা ভবিষ্যতে মা হবেন তাদের জন্য এবং যেসব মা আবারও মা হবেন তাদের জন্য আজকের এই লেখা । আমাদের দেশে শিশু জন্মের পর থেকে বিভিন্ন ধরনের...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

আরও পড়ুন

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

…