অটিস্টিক শিশু | চাই একটু বাড়তি যত্ন!

শিফাত আরা সঞ্চা · Aug 09, 2018 · 1 min read

অটিস্টিক শিশু | চাই একটু বাড়তি যত্ন!

বলতে গেলে মনে হয়-এইতো সেই দিনেরই কথা মাত্র। নিরামনির কোল আলো করে কি সুন্দর এক রাজপুত্র জন্ম নিল। সবাই কী খুশি! ধবধবে সাদা নরম তুলতুলে ছোট্ট একটা বাবু। পিটপিট করে তাকায়। আমরা সবাই তখন ঐ বাবুটার সাথে ছবি তুলতে ব্যস্ত। কে আগে কোলে নিবে, কে আগে সেলফি তুলবে, কার মতো দেখতে নাক, কার মত চোখ এই নিয়েই কথার ছড়াছড়ি। কিছুক্ষণ পরেই ডাক্তার বলল, বেবী-কে একটু স্পেশাল অবজারভেশন-এ রাখতে হবে। নিরামনি তখনও ওর বাচ্চাকে কাছে পায় নি। বেশ কিছু সমস্যা আছে বলে এইটুকু বাচ্চাকে নিয়ে চলল অনেক পরীক্ষা-নিরীক্ষা। রিপোর্ট এলে শোনা গেল এই রাজপুত্রের মতন বাবুটি 'অটিজম'-এ আক্রান্ত। নিমিষেই যেন সবার মনে কালো মেঘের মত কষ্টগুলো ঘনীভূত হল। নিরামনির কান্না আহাজারি ভাষায় প্রকাশ করার মত না। সে তো অন্য সবার মতই একটি সুস্থ বাচ্চা চেয়েছিল। খুব ভেঙ্গে পড়েছিল নিরামনি। তবুও এই মা আশায় বুক বাঁধে। পথ চলতে হবে। বড় করতে হবে তার এই অটিস্টিক ছেলেকেই। আচ্ছা, কী এই অটিজম? এই অটিজম সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? অটিস্টিক শিশু নিয়ে কীভাবে গড়তে পারি সচেতনতা?

অটিস্টিক বা অটিজম রোগ আসলে কী?

অটিস্টিক শিশুর যেসব বৈশিষ্ট্য থাকে - shajgoj.com

অটিজম মূলত মস্তিষ্কের বিন্যাস জনিত একটি সমস্যা। সাধারণত প্রাথমিক বিকাশকালেই বাচ্চার অটিজম-এর লক্ষণ সমূহ প্রকাশ পায়। যেহেতু, অটিজম একটি মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা, ফলে অটিজম-এ আক্রান্ত বাচ্চারা অন্যদের সাথে স্বাভাবিক যোগাযোগ করতে পারে না। আবার অটিজমে আক্রান্ত শিশুদের অন্য একটি সমস্যা হল তাদের ইন্দ্রীয় সচল হলেও অনেক সময়ই তারা সাথে সাথে সাড়া দিতে পারে না। যেমন- কেউ ডাকলে শুনেও কোনো জবাব না দেয়া। এছাড়াও দেখা যায় এই ধরনের শিশুরা নিজেদের মত থাকতে পছন্দ করে। সাধারণত এই শিশুরা বেশ জেদী প্রকৃতির হয়ে থাকে। কিন্তু সুষ্ঠু প্রশিক্ষণ প্রাপ্ত হলে তাদের এই আচরণগত সমস্যা সমাধান করা সম্ভব। অটিজম-এর নির্দিষ্ট কোন চিকিৎসা নেই, যাতে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়।

অটিস্টিক শিশু ও সমাজ

তবে, অটিস্টিকদের উন্নয়নে রয়েছে বিভিন্ন থেরাপি। যা তাদের স্বাভাবিক জীবন যাপনে অনেকটাই সাহায্য করে। তাদের সাথে স্বাভাবিক শিশুর মত আচরণ করলে এই বিশেষ শিশুরাও স্বাভাবিক আচরণ করতে পারে। জার্মানের একটি বিদ্যালয়ে স্বাভাবিক ও অটিস্টিক বাচ্চাদের একসাথে পড়ানো হয়। সেখানে দেখা যায় যে, অটিস্টিক বাচ্চারা স্বাভাবিক বাচ্চাদের সাথে মিশে অনেক কিছু শিখছে আবার স্বাভাবিক বাচ্চারাও অটিস্টিক বাচ্চাদের সাথে মিশে অনেক কিছু শিখছে। প্রত্যেক বছর ২ এপ্রিলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে এই দিনটিকে অটিজম আক্রান্ত শিশু ও বয়স্কদের স্বাভাবিক জীবন প্রদানের লক্ষ্যে এই দিবস ঘোষণা করেন। সেই থেকে সারা বিশ্বের মত আমাদের দেশেও প্রতি বছর পালিত হয়ে আসছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বর্তমানে আমাদের দেশে বেশ কিছু অটিজম স্কুল থাকলেও সেগুলো সমাজ থেকে তেমন সহযোগিতা পায় না।

সেই যে নিরামনি! ওর ছেলে – অঙ্কুর। এখন বয়স প্রায় ৩ বছর। অন্য স্বাভাবিক শিশুদের মতো অঙ্কুর দৌড়ে বেড়াতে পারে না, কিন্তু গুটিগুটি পায়ে হাঁটতে পারে। নিরামনির শেখানো কথায় বেশ সাড়াও দিতে পারে। হাত, পা, দাঁত, নাক, মাথা- এগুলো সব দেখাতে পারে! নিজের নাম অস্পষ্ট ভাষায় 'অকু' বলতে পারে। বাসায় বেল-এর শব্দে "কে?" বলে দরজায় ছুটে যেতে পারে। দাদার হাত থেকে খবরের কাগজ কেড়ে 'ক-খ' শব্দে পড়তেও পারে। মাথায় হাত তুলে সালাম দিতে পারে। দাদীর নামাযের সময় পাশে বসে সিজদা দিতে পারে। দু হাত তুলে মোনাজাতও করে। হাত বাড়িয়ে দিলে হ্যান্ডশেক-ও করে হাসিমুখে। হ্যা, অঙ্কুর অটিস্টিক। কিন্তু কোথায় তার অস্বাভাবিকতা? খুবতো পিছিয়ে নেই অঙ্কুর! আমাদের বিশ্বাস অঙ্কুর এগিয়ে যাবে তার মা-বাবা ও পরিবারের অন্য সকলের সহযোগিতায়। আমাদের অঙ্কুর পরিবারের বোঝা নয়, অঙ্কুর আমাদের স্বপ্ন।

তাই বলছি, অটিজম-এ আক্রান্ত শিশু মানেই মানসিক প্রতিবন্ধী নয়, নয় বুদ্ধি প্রতিবন্ধীও। আপনার আমার বুদ্ধাঙ্ক যেমন কম বেশি হয়ে থাকে, অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রেও তেমনই হয়। বরং অটিস্টিক বাচ্চাদের কেউ কেউ ছবি আঁকা বা গণিতে স্বাভাবিক বাচ্চাদের তুলনায় অনেক ভালো হয়ে থাকে।  অথচ আমাদের দেশে অটিস্টিক বাচ্চাদের ঘরের বাহিরে আনা হয় না। কেউ কেউ বা সন্তান হিসেবে পরিচয় ও দিতে চায় না। বোঝা ভেবে ফেলে রাখে অযত্নে অনাদরে। প্রতিটি শিশুই বিধাতার এক মূল্যবান উপহার। সে স্বাভাবিক হোক আর অটিস্টিক। এই শিশুদের আলাদা করে না দেখে আপন করে নিন। অটিস্টিক শিশুদের চাই শুধু একটু বাড়তি যত্ন, একটু বাড়তি ভালোবাসা আর একটু বাড়তি উৎসাহ... এই তো!

ইছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

অটিজম - একটি নিউরাল ডেভেলপমেন্ট ডিজঅর্ডার
মা ও শিশু

অটিজম - একটি নিউরাল ডেভেলপমেন্ট ডিজঅর্ডার

অটিজম শিশুদের এক ধরনের স্নায়বিক উন্নয়ন জনিত সমস্যা। এর ফলে সে সামাজিক কার্যকলাপে বাধাগ্রস্ত হয় , অন্য ব্যাক্তিদের সাথে মুখে ও আকার ইঙ্গিতে যোগাযোগে...

যেভাবে বুঝবেন আপনার শিশুর স্বাভাবিক বিকাশ ঘটছে!
মা ও শিশু

যেভাবে বুঝবেন আপনার শিশুর স্বাভাবিক বিকাশ ঘটছে!

শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঠিক মত হচ্ছে কিনা বিষয়টি নিয়ে বেশির ভাগ বাবা মা-ই কিছুটা চিন্তিত থাকেন । কোন বয়সে কতটুকু বিকাশ স্বাভাবিক এ সম্পর্কে অনেক...

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
মা ও শিশু

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

আমাদের দেশে একটি শিশু জন্ম নিলে শিশুদের কিছু রোগ নিয়ে বাবা মায়েরা আতঙ্কে থাকেন। এর মধ্যে নিউমোনিয়া একটি। বাংলাদেশে প্রতি বছর বিপুল সংখ্যক শিশু নিউমোনি...

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?
মা ও শিশু

আপনার সন্তান কি ডায়াবেটিস এ আক্রান্ত?

এখনকার দিনে ডায়াবেটিস খুব সাধারণ রোগ হয়ে গেছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ায় অনিয়ম, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম আর অসময়ের ঘুমের অভ্যাস, এসব কারণেই দি...

আরও পড়ুন

বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হোক একটু বাড়তি!
মা ও শিশু

বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হোক একটু বাড়তি!

শিশুরা মনের দিক থেকে যেমন কোমল, তেমনি কোমল তাদের ত্বক। আর এই বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হওয়া উচিত একটু বাড়তি ভাবেই। শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের ত্বক...

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?
মা ও শিশু

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?

আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যে, শিক্ষায়, চিন্তায়-চেতনায় ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হব...

বাড়িতে বাচ্চাদের ব্যস্ত রাখা যায় যে ৮টি উপায়ে!
সম্পাদকের পছন্দ

বাড়িতে বাচ্চাদের ব্যস্ত রাখা যায় যে ৮টি উপায়ে!

বর্তমান সময়ে করোনা ভাইরাস ক্রাইসিসের কারণে বাচ্চাদের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাচ্চাদের বাইরে বের হতে ও অন্য কোন বাচ্চাদের সঙ্গে মিশতে বারণ করা...

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি
মা ও শিশু

বাচ্চাদের হিট র‍্যাশ | এটি থেকে মুক্তি পেতে ৬টি হোম রিমেডি

আপনার ছোট্ট সোনামণিকে একদিন গোসল করাতে নিয়ে হঠাৎ লক্ষ্য করলেন যে তার পিঠে এবং পেটে লাল লাল র‍্যাশ বা ফুসকুড়ির মত দেখা যাচ্ছে। আপনি উদ্বিগ্ন হবেন এটাই...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | বাংলার গর্বের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে!
সংস্কৃতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | বাংলার গর্বের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে!

সঞ্চা: আপু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এসেই পরলো... আনিকা: আচ্ছা! ২১শে ফেব্রুয়ারি... হুম... কী করবি ঐ দিন? নিশ্চয়ই হা করে ঘুমাবি! সঞ্চা: এই চিনলে আমাক...

মা এর জন্য ভালোবাসা
সম্পর্ক

মা এর জন্য ভালোবাসা

‘মা’- যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু...

…