অটিজম - একটি নিউরাল ডেভেলপমেন্ট ডিজঅর্ডার

সাজগোজ উপ সম্পাদক · Nov 16, 2013 · 1 min read

অটিজম - একটি নিউরাল ডেভেলপমেন্ট ডিজঅর্ডার

অটিজম শিশুদের এক ধরনের স্নায়বিক উন্নয়ন জনিত সমস্যা। এর ফলে সে সামাজিক কার্যকলাপে বাধাগ্রস্ত হয় , অন্য ব্যাক্তিদের সাথে মুখে ও আকার ইঙ্গিতে যোগাযোগে সমস্যার মুখোমুখি হয়। এক কাজই বার বার করতে থাকার প্রবণতা দেখা যায়। লক্ষণসমূহ সাধারণত ছয় মাসের পর থেকে শুরু হয় এবং ২ বছরের মাথায় সম্পূর্ণ রূপে প্রকাশ পায়। বাচ্চাটির বয়স তিন বছর হওয়ার আগেই এসব লক্ষণ দেখা দিলে নিশ্চিত হওয়া যায় যে বাচ্চাটি অটিস্টিক। অটিজম নার্ভ সেল গুলোর মধ্যকার সংযোজন পরিবর্তনের মাধ্যমে মস্তিস্কে তথ্য প্রক্রিয়াজাতে বাঁধা দেয়।

অটিজমের কারণঃ

১. অটিজম এর পেছনে জেনেটিক পরিবর্তন দায়ী হতে পারে। হতে পারে তা মিউটেশন অথবা কিছু সাধারণ জেনেটিক পরিবর্তক।

২. বিরল ক্ষেত্রে, জন্ম ত্রুটি সৃষ্টিকারী ফ্যাক্টর গুলোর কারণেও অটিজম হতে পারে।

৩. কিছু পরিবেশগত কারণ যেমন -ভারী ধাতু, পেস্টিসাইড, শিশুদের ভ্যাক্সিন জনিত কারণেও হতে পারে। কিন্তু এসব ব্যাপারে বিজ্ঞানীদের দ্বিমত আছে।

৪. গবেষণায় দেখা গিয়েছে যমজ শিশুদের শতকরা ০.৭ ভাগের অটিজম হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি ভাই বোনদের একজনের অটিজম হলে আরেক জনের হওয়ার সম্ভাবনা ২৫ ভাগ।

পরিসংখ্যানঃ

বিশ্বের প্রতি ১০০০ জন মানুষের মধ্যে ১-২ জন মানুষ অটিজমে আক্রান্ত। মেয়েদের থেকে ছেলেদের অটিজম প্রায় চার গুণ বেশি। ৮০র দশকের পর থেকে রোগ নির্ণয় উন্নয়নের কারণেই হোক আর যে কারণেই হোক রোগীর সংখ্যা বেড়ে চলেছে।

কীভাবে রোগটি নির্ণয় করা যাবে ?

কারণ বা হওয়ার প্রক্রিয়া দিয়ে অটিজম নির্ণয় করা যায় না। শুধুমাত্র শিশুর ব্যবহার দেখে বোঝা যাবে। সর্বমোট ৬ টি লক্ষণ দেখে অটিজম নির্ণয় করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ সামাজিকতায় সমস্যা, মুখে ও আকার ইঙ্গিতে ভাব বিনিময়ে সমস্যা, কোন সহজ কাজ করতে না পারা আর একই কাজ বার বার করা। যেমন- একই জিনিসপত্র বার বার গোছাতে থাকা ( লাইন ধরে দাড় করাতে থাকে) বা একই কথা বার বার বলা। একজন শিশু বিশেষজ্ঞ বাচ্চার শারীরিক গঠন পরীক্ষা করে এবং তার বেড়ে ওঠার ইতিহাস জেনে সিদ্ধান্তে আসেন। এক এক সময়ে একেকটি শিশুর মানসিক উন্নয়নের কিছু মানদণ্ড আছে যা দেখে ধারনা করা যায় শিশুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক।

অটিস্টিক শিশুর যত্নঃ

এখন কথা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে। হ্যাঁ, কীভাবে অটিস্টিক শিশুর খেয়াল রাখতে হবে। এমন শিশুদের চিকিৎসার মূল লক্ষ্য হলো তাদের পরিবার এবং তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করা। তাদের কাজ কর্মে স্বনির্ভর করে তোলা এবং জীবন যাত্রার মান উন্নয়ন করা। পরিবার এবং শিক্ষা ব্যাবস্থা তাদের চিকিৎসার উৎস।

বিশেষ শিক্ষা ব্যাবস্থা, ব্যবহার থেরাপি দিলে শিশুর জীবনের শুরু থেকেই নিজের যত্ন করতে শিখবে, কাজের দক্ষতা বাড়বে। অটিজম হওয়া মানে এই নয় যে শিশুটি কোনো কাজের নয়। এসব শিশুদের কিছু কাজে অসাধারণ প্রতিভা থাকে। এটা সৃষ্টিকর্তার লীলাই ভাবুন আর যাই ভাবুন। তাদের বিভিন্ন ভাবে বোঝার চেষ্টা করতে হবে যে ঠিক কী কাজে সে আগ্রহ অনুভব করে?

কাঠামো বদ্ধ শিক্ষা, ভাষা শিক্ষা, আচরণগত গবেষণার মাধ্যমে তার চিন্তাধারাকে উন্নত করতে হবে। কথা বলানোর অভ্যাস করাতে হবে। মানুষের সামনে এনে পরিচয় করাতে হবে। অন্যান্য শিশুর মত তাকেও বোঝাতে হবে তাকে আপনি তাকে কতটা ভালোবাসেন। টুকটাক কাজ যেমন, জুতার ফিতা বাঁধা, চুল আঁচড়ানো, কাপড় পরার ক্ষেত্রে তাকে স্বাবলম্বী করে তুলতে হবে। তার ভালো কাজ গুলোর প্রশংসা করতে থাকুন।

বাংলাদেশ ও অটিজমঃ

বাংলাদেশে সরকারি, বেসরকারি অনেক সংস্থা অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করছে। এর মধ্যে “প্রয়াস”, সোশ্যাল অয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ, অটিস্টিক শিশু ফাউন্ডেশন, এডভান্সড স্কুল ফর স্পেশাল চিলড্রেন উল্লেখযোগ্য। তারা শিশুদের পড়াশোনার পাশাপাশি ব্যবহার গত উন্নয়নেও সাহায্য করে থাকে। অটিস্টিক শিশুরা সমাজের অংশ। আপনার শিশুটিরও এমন হতে পারে। কোন লক্ষণ দেখা গেলে দেরি না করে শিশু বিশেষজ্ঞ কে জানান। তাকে ভালোবাসুন, বোঝার চেষ্টা করুন। অনেক পিতা অটিস্টিক বাচ্চা হলে এই নিয়ে হীনমন্যতায় ভোগে। যদিও এটি কোন অক্ষমতার পরিচায়ক নয়। যে কারো অটিস্টিক শিশু হতে পারে। কাজেই অন্য কারো সন্তান কে নিয়েও হাসি ঠাট্টা করা উচিত নয়। আমাদের মন মানসিকতার একটু পরিবর্তনই তাদের জীবনে স্বস্তির হাওয়া বইয়ে দিতে পারে। কাজেই আসুন আমরা অটিস্টিক শিশু ও তার পরিবারকে স্বাভাবিক, সুস্থ চোখে দেখি।

লিখেছেনঃ শারমিন আখতার চৌধুরী

ছবিঃ ফিটকিডসওকে.অর্গ

সম্পর্কিত লেখা

অটিস্টিক শিশু | চাই একটু বাড়তি যত্ন!
মা ও শিশু

অটিস্টিক শিশু | চাই একটু বাড়তি যত্ন!

বলতে গেলে মনে হয়-এইতো সেই দিনেরই কথা মাত্র। নিরামনির কোল আলো করে কি সুন্দর এক রাজপুত্র জন্ম নিল। সবাই কী খুশি! ধবধবে সাদা নরম তুলতুলে ছোট্ট একটা বাবু।...

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?
মা ও শিশু

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?

আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যে, শিক্ষায়, চিন্তায়-চেতনায় ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হব...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

আরও পড়ুন

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?
মা ও শিশু

নবজাতকের প্রসাধনী | কিভাবে শিশুর ৯টি কসমেটিকস ব্যবহার করবেন?

একজন নারীর জীবনে তার সন্তানের আগমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটি পরিবারে একটা নবজাতকের আগমন এতই সুখকর যা বর্ণনা করে শেষ করা যায় না। বাড়িতে নতুন অতিথির...

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
মা ও শিশু

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

আমাদের দেশে একটি শিশু জন্ম নিলে শিশুদের কিছু রোগ নিয়ে বাবা মায়েরা আতঙ্কে থাকেন। এর মধ্যে নিউমোনিয়া একটি। বাংলাদেশে প্রতি বছর বিপুল সংখ্যক শিশু নিউমোনি...

বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হোক একটু বাড়তি!
মা ও শিশু

বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হোক একটু বাড়তি!

শিশুরা মনের দিক থেকে যেমন কোমল, তেমনি কোমল তাদের ত্বক। আর এই বাড়ন্ত শিশুদের ত্বকের যত্ন হওয়া উচিত একটু বাড়তি ভাবেই। শিশুদের ত্বক প্রাপ্তবয়স্কদের ত্বক...

যেভাবে বুঝবেন আপনার শিশুর স্বাভাবিক বিকাশ ঘটছে!
মা ও শিশু

যেভাবে বুঝবেন আপনার শিশুর স্বাভাবিক বিকাশ ঘটছে!

শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ঠিক মত হচ্ছে কিনা বিষয়টি নিয়ে বেশির ভাগ বাবা মা-ই কিছুটা চিন্তিত থাকেন । কোন বয়সে কতটুকু বিকাশ স্বাভাবিক এ সম্পর্কে অনেক...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

…