ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুর সমস্যার উপসর্গ, করণীয় ও চিকিৎসা

মাহমুদা রোজী · Feb 15, 2022 · 1 min read

ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুর সমস্যার উপসর্গ, করণীয় ও চিকিৎসা

মোশাররফ হোসেন, তিনি খাবার দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না। অসম্ভব ভোজন রসিক মানুষ। বাবার রেখে যাওয়া অনেক সম্পদ থাকায় তিনি দিন কাটাতেন টিভি দেখে আর ঘুমিয়ে। একসময় তার ডায়াবেটিক ধরা পড়ে, তবুও তিনি তার জীবনাচরণ পাল্টাননি। এক সময় আনকন্ট্রোলড ডায়াবেটিসের পরিণতি হিসেবে তার পায়ের পচন ধরেছে এবং বুড়ো আঙুল কেটে ফেলা হয়। তখনো পরিবারের কাছে তিনি বলেন হাসপাতালের খাবার তিনি খেতে পারছেন না, বাড়ি যাবেন! কিন্তু হঠাৎ করেই তিনি না ফেরার দেশে চলে যান। চিকিৎসক জানান তিনি ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগে ভুগছিলেন।

অতি পরিচিত রোগ ডায়াবেটিস। আমাদের চারপাশে পরিচিত অনেকেই এই রোগে ভুগছে। শরীরের প্রায় সব অঙ্গের উপর ডায়াবেটিসের প্রতিক্রিয়া যেমন দেখা যায়, তেমনি নার্ভ বা স্নায়ুর ওপর অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের মারাত্মক প্রতিক্রিয়া হয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়েই আজকের আলোচনা।

ডায়াবেটিক নিউরোপ্যাথি কী?

এটি হচ্ছে স্নায়ুর উপর ডায়াবেটিসের প্রতিক্রিয়াজনিত প্রভাব। অনেক সময় অনিয়ন্ত্রিত অথবা অনিয়মিতভাবে নিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে ১০-১৫ বছর সময়ের মধ্যে এই রোগ হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যেই হতে পারে। প্রকৃত কারণ খুব ভালোভাবে জানা যায়নি। তবে ধারণা করা হয়, রক্তে গ্লুকোজের আধিক্যই এর কারণ।

ডায়াবেটিক নিউরোপ্যাথি

উপসর্গগুলো জেনে নিন

  • হাত-পা ঝিনঝিন করা
  • পায়ের শক্তি কমে যাওয়া
  • মাংসপেশি শুকিয়ে যাওয়া
  • হাত-পায়ের তালুতে জ্বালাপোড়া অনুভব করা
  • হাত ও পায়ের শেষভাগে অনুভূতি কমে যাওয়া, যেমন— অনেকের পা কেটে রক্ত বের হলেও তিনি বলতে পারেন না

এই রোগের চিকিৎসা কী?

  • কঠোরভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা
  • নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করানো
  • নিউরোপ্যাথির উপসর্গ থাকলে চিকিৎসা করা
  • ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে হাত ও পায়ের মাংসপেশির কার্যক্ষমতা ঠিক রাখা
  • রক্তের চর্বি নিয়ন্ত্রণে রাখা
  • নিয়মিত ব্যায়াম করা

ব্যায়ামের উপকারিতা

ব্যায়ামে শক্তি খরচ হয়, ফলে শরীরের ওজন কম থাকে ও শরীরে চর্বি কমে। ব্যায়ামের মাধ্যমে অগ্ন্যাশয় বা পেনক্রিয়াসের বেটা সেল থেকে ইনসুলিন তৈরি বৃদ্ধি পায়। ব্যায়াম ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ায়, ফলে শরীরে অল্প যা ইনসুলিন তৈরি হয় তাতেই রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে। বাড়তি ওষুধের দরকার নাও পড়তে পারে। ব্যায়ামের ফলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে। এটি রক্তের ভালো কোলেস্টেরল (HDL) বাড়ায় এবং খারাপ কোলেস্টেরল (LDL) কমায়। ব্যায়াম উচ্চ রক্তচাপ কমায়। দুশ্চিন্তা দূর করে মনকে প্রফুল্ল রাখে। হাড় ও হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। জয়েন্টগুলোকে সচল রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীদের করণীয়

১। ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে হবে। মনে রাখতে হবে, হাই ব্লাড সুগার নার্ভকে ক্ষতিগ্রস্ত করে।

২। খাবারের তালিকায় সবচেয়ে বেশি রাখতে হবে ফলমূল, শাকসবজি, লো-ফ্যাট মিল্ক, শষ্য দানা। এরপরে থাকবে মাছ, বাদাম, অল্প পরিমাণ মাংস। ভাত, চিড়া-মুড়ি এসব খাবার থাকবে সবচেয়ে কম।

৩। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ৪। স্ট্রেস কমিয়ে রিল্যাক্স থাকতে হবে। ব্রেথিং এক্সারসাইজ, মেডিটেশন, ইয়োগা রিল্যাক্স থাকাতে সাহায্য করে। ৫। প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট এক্সারসাইজ করতে হবে।

৬। প্রতিদিন কিছু সময় রোদে থাকতে হবে। এতে করে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে। ভিটামিন ডি এর ঘাটতি হলে দেহে ব্যথার পরিমাণ বেড়ে যায়।

৭। ব্যথা কমাতে উষ্ণ পানিতে পা ডুবিয়ে রাখতে পারেন। এতে রক্ত সঞ্চালন বাড়বে, ব্যথা কমবে। ব্যথা কমাতে উষ্ণ পানিতে পা ডুবিয়ে রাখা

রোগীর পায়ের যত্ন

পায়ে যাতে অতিরিক্ত গরম বা ঠাণ্ডা কিছু না লাগে, পায়ে যাতে কোনো আঘাত না পাওয়া যায়, এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। পায়ের জুতা নির্বাচনে সব ধরনের সাবধানতা মেনে চলতে হবে, যাতে জুতা দ্বারা কোনো ক্ষত সৃষ্টি না হয়।

এই ধরনের রোগীদের ধূমপান করা নিষেধ। কারণ ধূমপান রক্ত চলাচল কমিয়ে দেয়। এতে করে পায়ে ক্ষত সৃষ্টি হওয়া এবং পচন ধরার সম্ভাবনা আরও বেড়ে যায়। পায়ে একবার পচন ধরলে অনেক সময় পা কেটেও ফেলতে হয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে অবহেলা করা একদমই উচিত নয়। আপনার বাসায় বয়স্ক সদস্য থাকলে তাকেও এই ব্যাপারে সচেতন করুন। এই আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

লিখেছেন- মাহমুদা আক্তার রোজী ফিজিওথেরাপি কনসালট্যান্ট এন্ড জেরোন্টলজিস্ট   ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

প্রি ডায়াবেটিস এর লক্ষণ এবং ঝুঁকি কমানোর উপায় কী হতে পারে?
সুস্থতা

প্রি ডায়াবেটিস এর লক্ষণ এবং ঝুঁকি কমানোর উপায় কী হতে পারে?

ডায়াবেটিসে আক্রান্ত হবার পর সবাই বাড়তি সতর্কতা অবলম্বন করে, লাইফস্টাইলে নিয়ে আসে পরিবর্তন। কিন্তু দুঃখজনকভাবে ৮০ শতাংশ মানুষ জানেন না যে তারা প্রি ডায়...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

আরও পড়ুন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?
সুস্থতা

ডায়াবেটিস রোগীদের কোন ফল খেতে বাধা নেই?

ডায়াবেটিস এখন বহুল পরিচিত একটি রোগ। আপাতদৃষ্টিতে খুব ক্ষতিকর কোনও অসুখ বলে মনে না হলেও যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী অসুখ, যা কখনই নিরাময়যোগ্য নয়, তাই...

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?
সুস্থতা

ডায়াবেটিস কী, কত ধরনের হয়ে থাকে এবং এর চিকিৎসা কী হতে পারে?

এখনকার সময়ে ডায়াবেটিস খুব কমন একটি রোগ। আমাদের দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। শিশু থেকে বৃদ্ধ যে কোনো বয়সের মানুষেরই এই রোগ হতে পারে। এ...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়
সুস্থতা

পায়ে ব্যথা | কারণ লক্ষণ এবং উপশমের ৬ টি ঘরোয়া উপায়

পায়ে ব্যথা আমাদের খুবই কমন একটি সমস্যা। পা আমাদের পুরো শরীরটাকে ক্যারি করে সব স্থানে নিয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত না পায়ে কোন সমস্যা দেখা দিচ্ছে, আম...

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

…