ঘরে ঝিঁঝিঁ পোকার হাত থেকে রেহাই এর কিছু উপায়

Farhad Rakib · Oct 31, 2015 · 0 min read

ঘরে ঝিঁঝিঁ পোকার হাত থেকে রেহাই এর কিছু উপায়

ঝিঁঝিঁ পোকা সাধারণত গ্রীষ্মকালে বেশি দেখা যায়। রাতের বেলা নিস্তব্ধতার মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক বেশ সুমধুর, শুনতেও ভালো লাগে। ঝিঁঝিঁ পোকা কিন্তু মোটেও ক্ষতিকর হয় না। তবে যদি ওরা একবার আপনার বাসার ভেতরে বংশবৃদ্ধি করা শুরু করে তাহলে সেটা ক্ষতিকর হতে পারে। ঝিঁঝিঁ পোকা কাগজ, কাপড় চোপড়, ফার্নিচার এমনকি দেয়ালেরও ক্ষতি করতে পারে। তাই বাসায় যদি ঝিঁঝিঁ পোকা বংশবিস্তার করে তাহলে কিছু উপায়ে তাদেরকে তাড়ানো সম্ভব।

১. ঝিঁঝিঁ পোকা তাড়ানের জন্য চিটাগুড় হতে পারে আপনার অন্যতম প্রধান অস্ত্র। একটি বাটিতে একচামচ চিটাগুড় নিন, তারপর বাটিতে পানি দিয়ে অর্ধেক পূর্ণ করুন। চিটাগুড় মেশানো পানির বাটিটি ঘরের এক কোণায় রেখে দিন। চিটাগুড়ের গন্ধ ঝিঁঝিঁ পোকাকে বেশ আকৃষ্ট করে। তাই দেখবেন দলে দলে ঝিঁঝিঁ পোকা পানির বাটিতে ঝাপিয়ে পড়ছে। এছাড়াও বাইরে হার্ডওয়্যার দোকানে ঝিঁঝিঁ পোকার জন্য ক্যামিক্যাল পাওয়া যায়। তবে পরিবারের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে সেগুলো ব্যবহার না করাই শ্রেয়।

২. একটি ট্রে এর মধ্যে কাগজ বিছিয়ে সেই কাগজে ভালো করে আঠা মাখিয়ে নিন। এরপর ঘরের যেসব জায়গায় ঝিঁঝিঁ পোকার চলাচল বেশি সেসব জায়গায় ট্রে টি রেখে দিন। দেখবেন ঝিঁঝিঁ পোকা ট্রের আঠায় আটকে যাবে। একবার কাগজ ভরে গেলে কাগজ পালটে নতুন করে ফাঁদ পাতুন।

৩. উপরের দুই পদ্ধতিতে খুব একটা কাজ না হলে বাগ স্প্রে ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বাগ স্প্রে পাওয়া যায়। নির্দেশনা অনুসারে নিয়মিত বাগ স্প্রে ব্যবহার করুন। ঝিঁঝিঁ পোকা কমে যাবে।

৪. অনেক সময় ঝিঁঝিঁ পোকা ঘরের কার্পেটে, বই খাতা বা কাপড়ের ভাঁজে ডিম পাড়তে পারে। সেক্ষেত্রে ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করে কার্পেট ও কাপড় চোপড় পরিষ্কার করে নিন।

৫. যদি ঝিঁঝিঁ পোকার সংখ্যা অতিরিক্ত হয় তাহলে ঘরের জানালায় নেট ব্যবহার করুন। এমনকি ভেন্টিলেটর গুলোতেও নেট লাগান। দরজা সবসময় বন্ধ রাখার চেষ্টা করুন। যদি জানালা বা দরজায় কোন ছিদ্র থাকে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করুন কারণ ঝিঁঝিঁ পোকা এইসব ছোট ছিদ্র দিয়েও প্রবেশ করতে পারে।

৬. ঘরের আবর্জনার ঝুড়ি ঢেকে রাখুন। কারণ আবর্জনার গন্ধ ঝিঁঝিঁ পোকাকে আকর্ষন করতে পারে। খোলা আবর্জনার ঝুড়িতে ঝিঁঝিঁ পোকার বংশবৃদ্ধির ভালো সম্ভাবনা থাকে।

৭. বাসার আশেপাশে যদি ঝোপ, উঁচু ঘাস বা জঙ্গল থাকে সেখানে ঝিঁঝিঁ পোকা বংশবৃদ্ধি করতে পারে। তাই সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন। অযাচিত ঝোপ, লতা গুল্ম এগুলো পরিষ্কার করুন। ঘাস বড় থাকলে ছোট করুন। এছাড়া বাসার আসে পাশে ড্রেন থাকলে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন।

৮. ঘরের ভেতর উজ্জ্বল আলো ব্যবহার না করলে ঝিঁঝিঁ পোকার আক্রমণ কম হবে। বাজারে এখন বিভিন্ন এলইডি লাইট পাওয়া যায়। যেগুলো উজ্জ্বল কিন্তু কোন রকম পোকামাকড় আকৃষ্ট করে না। তাই ঘরের ভেতর সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। আর বাসার বাইরে সদর দরজা থেকে দূরে একটি উজ্জ্বল আলো ব্যবহার করতে পারেন। এতে ঝিঁঝিঁ পোকা সব সেই আলোতে আকৃষ্ট হয়ে ঘর ছেড়ে যেতে পারে।

৯. ঘরে টিকটিকি এবং মাকড়সা থাকলে সেগুলো প্রাকৃতিক ভাবেই ঝিঁঝিঁ পোকা নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে। তাই যদি বাগ স্প্রে ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন সেগুলো যেন মাকড়সা, টিকটিকি, চড়ুই জাতীয় ছোট পাখির কোন ধরনের ক্ষতি না করে।

সাধারণ নিয়মে ঝিঁঝিঁ পোকা নির্মূল করা সম্ভব। তাই বাসায় যদি শিশু কিংবা বৃদ্ধ থাকে তাহলে ক্যামিক্যাল জাতীয় জিনিসপত্র ব্যবহার থেকে বিরত থাকবেন।

লিখেছেনঃ ফরহাদ রাকিব

ছবিঃ লাক্সরিভিউ.কম

সম্পর্কিত লেখা

জেনে নিন প্রয়োজনীয় কিছু কৌশল
লাইফ স্টাইল

জেনে নিন প্রয়োজনীয় কিছু কৌশল

দৈনন্দিন জীবনে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। এমন অনেক সমস্যাই হয় যেগুলোর উপর আমাদের কোন নিয়ন্ত্রণ থাকে না। তবে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও...

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে
গৃহসজ্জা

ইনডোর প্ল্যান্টের যত্ন নিতে খেয়াল রাখুন ৯টি বিষয়ে

খুব শখ করে পছন্দের ইনডোর প্ল্যান্টস এনে ঘর সাজালেন। কিছুদিন গাছ ভালো থাকলেও অল্প দিনেই কেমন যেন গাছ দুর্বল হয়ে পাতা ঝরতে লাগলো, ডাল মরে গেলো কিংবা গাছ...

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?
সুস্থতা

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?

ছোট বড় সকলেরই একটা কমন হেলথ ইস্যু হল দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি। মায়েদের কমন কমপ্লেইন থাকে যে বাচ্চার দাঁত পোকা খেয়ে ফেলছে বা পোকা ধরে দাঁত ক্ষয় হ...

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে
গৃহসজ্জা

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে

যুগ বদলাচ্ছে, সেই সাথে বদলাচ্ছে আমাদের জীবনযাত্রাও। জীবনের ব্যস্ততা এখন আগের চেয়ে অনেক বেশি। আর এই ব্যস্ত সময়ে বইয়ের পাতা উল্টে পড়ার সময় কোথায়? আর এজন...

আরও পড়ুন

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!
গৃহসজ্জা

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

ঘরের অন্দরমহলের সাজসজ্জায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম অনুসরণ করার কথা কখনো ভাবা হয়েছে কি? যেমন ধরুন, কোনো নির্দিষ্ট রঙের প্রভাবে সাজবে আপনার পুরো...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়
লাইফ স্টাইল

ঈদের আগে প্রস্তুতি নিতে খেয়াল রাখুন ১০টি বিষয়

ঈদ তো চলেই এলো। চলছে নানা ব্যস্ততা। সদাইপাতির লিস্ট অনুযায়ী কেনাকাটায় কিছু বাদ নেই নিশ্চয়ই? পোশাকের পাশাপাশি নানা ধরনের ঘর সাজানোর জিনিসও কিনেছেন। কিন...

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম
ক্র্যাফট

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই...

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল
ক্র্যাফট

ঘরের সৌন্দর্যে কাগজের ফুল

ড্রয়িং রুমের কোনায় অথবা বেডরুমের বিছানার পাশে একগুচ্ছ ফুল দেখতে সবারই ভালো লাগে। আর সেটা থেকে যদি তাজা সুগন্ধ আসে তাহলে তো কথাই নেই। কিন্তু ঝামেলার...

…