দাঁতে লিপস্টিক লেগে যাওয়া | ৯টি টিপস জেনে পান এ বিড়ম্বনা থেকে মুক্তি

জান্নাতুল মৌ · Sep 19, 2018 · 1 min read

দাঁতে লিপস্টিক লেগে যাওয়া | ৯টি টিপস জেনে পান এ বিড়ম্বনা থেকে মুক্তি

সামিরার আজ একটা বিয়ের দাওয়াত আছে। সুন্দর করে সেজেগুজেই সে চলে গেল। তার মেকাপ দেখে অন্যরা প্রশংসা করল এবং সে ধন্যবাদ জানাতে গিয়েই বাঁধল বিপত্তি। কারণ লিপস্টিক যে তার দাঁতে লেগে আছে, তা সে খেয়ালই করে নি। যার ফলে উলটা সে এখন হাসির পাত্র হয়ে গেল। দাঁতে লিপস্টিক লেগে যাওয়া বিড়ম্বনায় আমদেরও হয়ত বেশ কয়েকবার পড়তে হয়েছে। তাই না?

তো, চলুন আজ জেনে নেই কিভাবে লিপস্টিক দাঁতে লেগে যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যায়।

[picture]

দাঁতে লিপস্টিক লেগে যাওয়া বিড়ম্বনা থেকে মুক্তি পেতে কি করনীয়?

১. দাঁতে লিপস্টিক লেগে যাওয়া থেকে বাঁচতে সবচেয়ে সহজ উপায় হলো লিকুইড ম্যাট লিপস্টিক-গুলো ব্যবহার করা। কারণ, এগুলো ট্রান্সফারপ্রুফ এবং লং-লাস্টিং হয়। যার ফলে দাঁতে লেগে যাওয়ার ভয় থাকে না।

দাঁতে লিপস্টিক লাগার সমস্যায় ফিঙ্গার ঠোঁটের ভেতরে ঢুকিয়ে নিয়ে বের করা - shajgoj.com

২. লিপস্টিক লাগানোর পরে আপনার হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ঠোঁট গোল করে নিয়ে ঠোঁটের ভেতরে ঢুকিয়ে নিয়ে আবার বের করে আনুন। এতে করে ঠোঁটের ভেতরের দিকের এক্সট্রা  লিপস্টিক আপনার ফিঙ্গার-এ চলে আসবে আর দাঁতেও লেগে যাবে না।

৩. একটি টিস্যু নিয়ে বিশেষ করে ঠোঁটের ভেতরের দিকে বসিয়ে হালকা প্রেস করে নিন। এরপর তুলে ফেলুন। এতে করে ক্রিমি লিপস্টিক হলেও তা ছড়িয়ে গিয়ে দাঁতে লেগে যাবে না।

৪. যদি ক্রিমি ধরনের লিপস্টিক ব্যবহার করে থাকেন তবে তা এক লেয়ার ব্যবহার করাই ভালো। অতিরিক্ত লেয়ারিং লিপস্টিক ছড়িয়ে যেতে সাহায্য করে।

৫. মার্কেটে লিপ লক লিকুইড  কিনতে পাওয়া যায়। লিপস্টিক-এর উপরে এই লিপ লক লাগিয়ে নিলে লিপস্টিক আর ট্রান্সফার হয়ে গিয়ে দাঁতে লাগার চিন্তা থাকে না।

দাঁতে লিপস্টিক লেগে যাওয়া সমস্যার সমাধান দেয় লিপ ব্রাশ ব্যবহার - shajgoj.com

৬. লিপস্টিক লাগানোর জন্য আদর্শ হলো লিপ ব্রাশ ব্যবহার করা। এতে করে লিপস্টিক সমানভাবে এবং স্মুদলি ঠোঁটে অ্যাপ্লাই করা যায় আর দাঁতে লেগে যায় না সহজে।

৭. অনেকেরই ঠোঁট কামড়ানোর অভ্যাস রয়েছে। যার ফলে লিপস্টিক সহজেই দাঁতে লেগে যায়। তাই এই অভ্যাস একদম ছাড়তে হবে। নয়ত, প্রতিনিয়তই হাসির পাত্র হতে হবে।

৮. খাওয়া দাওয়ার সময়ে লিপস্টিক ট্রান্সফার হয়ে দাঁতে লেগে যেতে পারে। তাই খাওয়া বা কিছু পান করার পরে চেক করে নেওয়াই ভালো।

৯. সব থেকে বড় কথা হচ্ছে লিপস্টিক লাগানো। প্রায়ই লিপস্টিক লাগানোর সময়েই দাঁতে লেগে যায়। তাড়াহুড়োর কারণে হয়ত খেয়াল করা হয় না। কিন্তু পরবর্তীতে বিড়ম্বনায় পড়তে হয়। তাই লিপস্টিক লাগানোর সময় আস্তে ধীরে খেয়াল করে লাগানোই বুদ্ধিমানের কাজ হবে।

এই তো ছিল আজকের টপিক। আসলে এই দাঁতে লিপস্টিক লেগে যাওয়াটা এতই কমন, সবাই মোটামুটি এই প্রবলেম-এ ভোগে! তাই সাথে কিন্তু একটা পকেট মিরর রাখতে ভুলবেন না! মাঝে মাঝে চেক করে নেবেন। আর ফেইস টিস্যু রেখে দেবেন, যেন মুছে নেয়া যায়। আর সাথে ঠোঁটের ময়েশ্চারাইজিং-এ কমতি রাখবেন না। লিপস্টিক রেখে দেবেন প্রয়োজনতো পড়বেই আরেকবার দেয়ার জন্য। একটা স্মার্ট গেটআপ নিলে তা মেইনটেইনড থাকাটা খুব দরকার। আশা করছি ইনফরমেশন-গুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। ভালো থাকুন।

 

ছবি- সংগৃহীতঃ সাজগোজ.কম, কসমোপলিটান.কম, ইন্যাট.কম

সম্পর্কিত লেখা

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?
সুস্থতা

দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি কেন হয় এবং প্রতিরোধের উপায় কী?

ছোট বড় সকলেরই একটা কমন হেলথ ইস্যু হল দাঁতে পোকা বা ডেন্টাল ক্যাভিটি। মায়েদের কমন কমপ্লেইন থাকে যে বাচ্চার দাঁত পোকা খেয়ে ফেলছে বা পোকা ধরে দাঁত ক্ষয় হ...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

আরও পড়ুন

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন
মেকআপ

৫টি লিপস্টিক হ্যাকস দিয়ে মেকআপ লুকে আনুন ভ্যারিয়েশন

ভার্সিটি কিংবা অফিস, ক্যাজুয়াল আউটিং কিংবা বিয়ের দাওয়াত; লিপস্টিক এমন একটি মেকআপ প্রোডাক্ট যেটি প্রতিদিন অ্যাপ্লাই না করলেই নয়! আমাদের সবার কালেকশনেই...

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস
ঠোঁটের সাজ

স্ম্যাজপ্রুফ লিপস্টিক পাওয়ার ইজি ও সিম্পল কয়েকটি স্টেপস

মেকআপ করা শেষে লিপস্টিক লাগানো না হলে পুরো লুকটাই ইনকমপ্লিট থেকে যায়। লিপস্টিক যেমন লুকটাকে পারফেক্ট করে তোলে, তেমনই সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন
ঠোঁটের সাজ

ঠোঁটে ডার্ক লিপস্টিক ব্যবহার | ১০টি টিপস আপনার লুকে আনবে পরিবর্তন

আমার মতে, ডার্ক লিপস্টিক লাগালেই পুরো লুকে একটা চেঞ্জ চলে আসে। আর কিছুই লাগে না। ইন্সটাগ্রামে যখন মেকআপ আর্টিস্টরা একদম পারফেক্টভাবে লিপস্টিক লাগায়, ত...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?
মেকআপ

লিপস্টিক কালার ও ব্যক্তিত্ব | আপনি কেমন পারসোনালিটির?

নারীদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকআপ প্রোডাক্টসগুলোর মধ্যে কোন জিনিসটি আপনার জন্য অপরিহার্য, তাহলে ম্যাক্সিমাম নারীর উত্তর হবে, লিপস্টিক। আমিতো বাইরে...

…