ঘরে বসেই ফিরিয়ে আনুন নখের রঙ

সাজগোজ সম্পাদক · May 18, 2013 · 1 min read

ঘরে বসেই ফিরিয়ে আনুন নখের রঙ

নখের প্রাকৃতিক রঙ নষ্ট হওয়ার পেছনে বেশ কিছু বিষয় কাজ করে । যেমনঃ অতিরিক্ত ও অযথার্থ নেইল পলিশের ব্যবহার, সরাসরি সূর্যের আলো, স্বাস্থ্যগত সমস্যা, এমনকি ধূমপানও নখের রঙ বদলে দিতে পারে !

বাড়িতে বসেই আপনি কিন্তু আপনার নখের আসল রঙ ফিরিয়ে আনতে পারেন এবং সেই সাথে নখকে আরও উজ্জ্বল করে তোলার জন্যও কয়েকটি টিপস আপনি ব্যবহার করে দেখতে পারেন:

০১। ঘরোয়া পদ্ধতিগুলোর মধ্যে লেবুর রস সবচেয়ে বেশি কাজের । আপনি লেবু টুকরো করে তা নখের উপর রেখে ঘষতে পারেন অথবা লেবুর রস করে নিয়েও ঘষতে পারেন ।

০২। লেবুর রসের সাথে জলপাইর তেলের মিশ্রণটাও খুব কাজের । একটুখানি তুলোতে কিছুটা মিশ্রণ নিয়ে আপনি নখের উপর ঘষুন এবং এরপর নেইল-ফাইলার দিয়ে খুব যত্ন করে নখগুলোকে ফাইল করুন ।

[picture]

০৩। নখের রঙ উজ্জ্বল করার জন্য এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন । আর এটিও খুব সহজেই আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন লেবুর রসের সাথে এক চা চামচ জোজোবা তেল মিশিয়ে ।

০৪। কুসুম কুসুম গরম পানিতে কয়েক চা চামচ লবণ মিশিয়ে ১০-১৫ মিনিটের জন্য নখগুলোকে ডুবিয়ে রাখতে পারেন, অনেক কাজে দেবে । সাথে ইচ্ছে হলে লেবুর রস অথবা এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা মিলিয়ে নিতে পারেন ।

০৫। গোলাপজল নখের রঙ ফিরে পাওয়া ও উজ্জ্বল করার ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা রাখে । ৫০ মি.গ্রা. গোলাপজলের সাথে ১০ গ্রা. গ্লিসারিন ভালভাবে মিশিয়ে নখে ঘষুন, ফল পাবেন ।

০৬। টুথপেস্টও নখের হলদেটে ভাব দূর করতে সাহায্য করে । একটি নরম ব্রাশে কিছু টুথপেস্ট লাগিয়ে নখের উপর দিয়ে আলতো করে ঘষুন, সাথে লেবুর রসও চাইলে মিশিয়ে নিতে পারেন ।

০৭। নখ আমাদের আঙ্গুলের একটি শক্ত আবরণ । কিন্তু কেমিক্যাল ব্যবহারে এই শক্ত আবরণটিই নাজুক হয়ে পড়ে । তাই নখে ব্যবহারের জন্য সবসময় দেখে-শুনে ব্র্যান্ডেড নেইলপলিশই কেনার চেষ্টা করুন । কারণ একটুখানি খরচ বাঁচাতে গিয়ে নখের সর্বনাশ করে ফেলাটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবে না !

০৮। উজ্জ্বল রঙের নেইলপলিশ নখে লাগানোর আগে স্বচ্ছ বেইস নেইলপলিশটি লাগিয়ে নিন । এটি নখের রঙ পরিবর্তন হওয়াকে ঠেকাবে ।

০৯। খাবারে ভিটামিন বি-কে প্রাধান্য দিন । কারণ, সুন্দর নখের জন্য এ উপাদানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ডিম, কড লিভার অয়েল ইত্যাদি, যা ভিটামিন বি১২ সমৃদ্ধ,  আপনার প্রতিদিনকার খাবারে রাখার চেষ্টা করুন ।

সর্বোপরি, আপনার নখের পরিস্থিতি দেখেই কিন্তু আপনার সার্বিক স্বাস্থ্যের একটা ধারণা পাওয়া যায় । কাজেই নখ নিয়ে যদি কোন দূর্ভোগে পড়ে থাকেন, তবে দেরি না করে আজ থেকেই নখের পরিচর্যা শুরু করুন । সুস্থ, সুন্দর নখ কিন্তু সুন্দর মনেরও পরিচায়ক !

লিখেছেন- নুজহাত

সম্পর্কিত লেখা

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?
বিউটি টিপস

নখ সহজেই ভেঙে যাচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তো?

সুন্দর নখ তো আমরা সবাই চাই। ভেঙে যাওয়া বা দাগ পড়া নখ পুরো হাত-পায়ের সৌন্দর্যকে নিমিষেই ম্লান করে দেয়। একবার নিজের নখের দিকে তাকিয়ে দেখুন তো, সেগুলো কি...

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?
বিউটি টিপস

নখে ফাঙ্গাল ইনফেকশন! হেলদি নেইলস পেতে কোন কাজগুলো করবেন না?

হাতের সৌন্দর্যের অনেকটাই জড়িত নখের সাথে। নখ সুন্দর মানে হাতেও ফুটে ওঠে সে সৌন্দর্য। কিন্তু এই নখ ভালো রাখতে আমরা কতটা সচেতন? রেগুলার পানির কাজ করা, নি...

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!
নখের যত্ন ও সাজগোজ

নখ ভেঙ্গে যাচ্ছে? সুন্দর ও মজবুত নখের জন্য কার্যকরী টিপস জেনে নিন!

নখ আমাদের মেয়েদের বেশ শখের জিনিস, আর এটা সৌন্দর্যের একটা আকর্ষণীয় অংশ। ত্বক আর চুলের যত্ন নিতে নিতে আমাদের অনেকেরই নখের যত্ন নেয়ার কথা একদমই মনে থাকে...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

আরও পড়ুন

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ
নেইলস

কিভাবে পাবেন সহজেই লম্বা এবং শক্ত নখ

আপনার নখ যদি হয়ে থাকে সাইজে ছোট, মোটা বা অস্বাস্থ্যকর এবং সুন্দর নখ দেখে যদি আপনার মনে হয় যে এরকম নখই আপনি চান এবং পার্লারে গিয়ে এক্রেলিক নখের পেছনে এ...

দ্রুত নখ বৃদ্ধির "সিক্রেট" উপায়
নেইলস

দ্রুত নখ বৃদ্ধির "সিক্রেট" উপায়

ত্বক এবং চুলের যত্ন নিয়মিতই করা হয়। ত্বক,চুল সবই সুন্দর। কিন্তু হাতের সৌন্দর্য যে নখ, তা-ই তো আমার নেই। কারণ নখ বড়ই হচ্ছে না। একটু বড় হলেও তা আবার ভেঙ...

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?
বিউটি টিপস

নখ ভেঙ্গে যাওয়ার কারণ ও করণীয় জানেন কি?

টিনেজারদের মধ্যে নখ ভেঙ্গে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়, এমনকি ছেলেদের ক্ষেত্রেও। যদিও মাঝেমাঝে ভঙ্গুর নখ কোন অভ্যন্তরীণ শারীরিক সমস্যার লক্ষণও হতে...

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস
সুস্থতা

দাঁত দিয়ে নখ কাটা | অস্বাস্থ্যকর বদভ্যাসটির কারণ ও বন্ধ করার ৭টি টিপস

আপনি যখনই স্ট্রেসড ফিল করেন বা কোন চিন্তায় ডুবে যান তখনই কি নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটার মত বিরক্তিকর এবং খুবই অস্বাস্থ্যকর এই কাজটি করে থাকেন? য...

ফ্রেঞ্চ ম্যানিকিউর
বিউটি টিপস

ফ্রেঞ্চ ম্যানিকিউর

নখের স্বাভাবিকতা ধরে রেখে অর্থাৎ প্রাকৃতিক রঙটাকে একটু উজ্জ্বল করাই হল ফেঞ্চ ম্যানিকিউর। এক্ষেত্রে নখের সামনের দিকে সাদা বা অন্য কোনো কালার লাগানো হয়।...

…