সুন্দর ত্বক পেতে ৯ টি টিপস!

sub-editor · Aug 02, 2018 · 1 min read

সুন্দর ত্বক পেতে ৯ টি টিপস!

প্রতিটি মানুষই চায় সুন্দর ত্বকে নিজেকে সুন্দর করে তুলতে। বাজার চলতি যে সকল বিউটি প্রোডাক্ট রয়েছে, সেগুলো কতটা ভরসাযোগ্য তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। আপনার মসৃণ ও কোমল ত্বকের রহস্য কিন্তু আপনার হাতের মুঠোতেই। তবে সেই মুঠো খুলতে হলে আপনাকে কিন্তু আজকের লেখাটি পড়তেই হবে। আপনার রোজকার ব্যবহৃত কয়েকটি প্রাকৃতিক উপাদান ঠিক কীভাবে ব্যবহার করবেন সুন্দর ত্বক পাওয়ার জন্য আজ সেটাই আপনাদের জানাবো।

[picture]

 

ফেসওয়াশ

আপনার ত্বকের সঙ্গে মানানসই ফেসওয়াশ ব্যবহার করুন। ভুল নির্বাচন ত্বকের ক্ষতি করতে পারে।

লেবুর রস

ত্বক পরিষ্কার করতে লেবুর রস অব্যর্থ ভূমিকা নেয়। লেবুর রস মুখে মেখে আধ ঘণ্টা পর মুখ ধুয়ে নিন। এরপরে মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

টক দই

টক দইয়েও এমন উপাদান রয়েছে যা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। দই আধ ঘণ্টা মুখে মেখে ধুয়ে ফেলুন। ত্বকের কালো ছোপ বা অন্যান্য সমস্যা এতে দূর হবে, ত্বক উজ্জ্বল হবে।

দুধের ব্যবহার

দুধ ক্লেনজার হিসাবে দারুণ কাজ করে। ত্বকে কাঁচা দুধ মাখুন। ধীরে ধীরে ম্যাসাজ করে নরম কাপড় দিয়ে ধুয়ে নিন।

ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ ত্বকের উপকারে আসে। এটি ত্বকে লাগিয়ে তার উপরে টিস্যু পেপার দিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন। এর ফলে মুখে থাকা ব্ল্যাক ও হোয়াইট হেডস উঠে আসবে।

গরম ভাপ নেওয়া

ত্বকের মধ্যে থাকা ছোটো ছোটো ছিদ্রগুলি গরম জলের ভাপ নিলে খুলে যায়। ফলে সেখানে জমে থাকা ধুলো-ময়লা বেরিয়ে এসে ত্বক উজ্জ্বল করে।

হাইড্রেটেড থাকুন

হাইড্রেটেড থাকুন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া খুবই প্রয়োজন। এতে শরীরের স্থিতিস্থাপকতা বজায় থাকে। ফলে ত্বকে সহজে ভাঁজ পড়ে না।

পরিমিত ঘুম

পরিমিত ঘুম সারাদিন আপনি যাই করুন না কেন, রাতে পরিমিত ঘুম অবশ্যই প্রয়োজন। ভালো ঘুম না হলে ত্বকের যেমন ক্ষতি, তেমনই শরীরেরও নানাভাবে ক্ষতি হয়।

ময়েশ্চারাইজার ক্রিম সঠিকভাবে ম্যাসাজ করুন

কোনো ভালো ও নামই ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ক্রিম ভালো করে সঠিক পদ্ধতিতে মুখের ত্বকে ম্যাসাজ করুন প্রতি রাতে। ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের ত্বকে ম্যাসাজ করুন ক্রিম। ত্বক ম্যাসাজের ফলে ত্বকের নিচের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে করে ত্বকে আসে গোলাপি আভা।

তাই ত্বকের যত্নটা হোক মনমত সুন্দরভাবে। ত্বকের যত্ন নিন।

 

লিখেছেন- লিন্নি

ছবিঃ সাটারস্টক  

সম্পর্কিত লেখা

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

আরও পড়ুন

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস
ত্বকের যত্ন

সেনসেটিভ ত্বকের যত্ন | স্কিনের সুস্থতায় জেনে রাখুন ৫টি টিপস

রূপ সচেতন মেয়েদের জন্য বর্তমানে সেনসেটিভ ত্বক একটি বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে। এটি বর্তমানে খুব কমন একটি সমস্যা। অনেকে আছেন যারা ত্বকের একেবারেই যত্ন...

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে
ত্বকের যত্ন

ঈদের আগে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করুন ৭টি কার্যকরী প্যাকে

প্রচন্ড গরমে জীবনটা শেষ। কিন্তু তাতে কী? ঈদের শপিং কি আর বন্ধ থাকবে? মোটেও না। রোদে ঘুরে মনের মতো শপিং তো করা হলো, কিন্তু এই শপিং করতে যেয়ে ত্বক যে পু...

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস
ত্বকের যত্ন

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস

ত্বকের যত্নে যাই করা হোক না কেন, বয়স বৃদ্ধির সাথে সাথে যেকোনো স্কিন টোনের অধিকারীরাই খেয়াল করেন যে ত্বকের উজ্জ্বলতা দিন দিন কমে যেতে শুরু করেছে এবং ত্...

ত্বকের জন্য ক্ষতিকারক ৫টি প্রোডাক্ট সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের জন্য ক্ষতিকারক ৫টি প্রোডাক্ট সম্পর্কে জানা আছে কি?

আজকাল আমরা অনেকেই ত্বকের ব্যাপারে কমবেশি সচেতন হয়েছি। সবাই অন্তত চেহারার কিছুটা যত্ন নেওয়ার চেষ্টা করি। ত্বককে সুন্দর, ঝকঝকে ও মোলায়েম করার জন্য আমরা...

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

…