কাশির যন্ত্রণা থেকে মুক্তির উপায়

সাজগোজ উপ সম্পাদক · Dec 28, 2014 · 1 min read

কাশির যন্ত্রণা থেকে মুক্তির উপায়

কাশি একটি যন্ত্রনাদায়ক ও বিরক্তিকর অসুখ৷ এটা ভাইরাস সংক্রমণ, ঠান্ডা লাগা, ফ্লু, হাঁপানি, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সারের কারণে হতে পারে। কাশির উপসর্গ হল গলা ব্যথা, বুকে ব্যথা  ও চাপবোধ, শ্বাসকষ্ট, গলার স্বরভাঙ্গা ইত্যাদি৷ এখানে সাধারণ ঠান্ডা লাগা কাশির ব্যাপারে আলোচনা করা হয়েছে৷ এই কাশির জন্য প্রতিদিনের কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়৷ স্কুল-কলেজে ক্লাসের সময়, অফিসে কাজের সময় অথবা কোন মিটিং, সিনেমা হলে হঠাৎ করে কাশি শুরু হয়ে গেল; কী যে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তখন৷ সেজন্য যত তাড়তাড়ি নিরাময় হওয়া যায় ততই ভালো৷ অনেকে কফ সিরাপ খেয়ে থাকেন কিন্তু এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া শরীরের ক্ষতি করে৷ যারা সিরাপ খেতে চান না তারা প্রাকৃতিক ভেষজ ওষুধের দ্বারা উপকৃত হতে পারেন৷ এগুলোর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷ এই ঠান্ডায় অনেকে কাশিতে কষ্ট পাচ্ছেন৷ এর থেকে পরিত্রাণের কিছু উপায় নিচে দেয়া হল-

[picture]

(১) একটি প্যানে ৪ কাপ পানি, ৪ টেবিল চামচ গ্রেড করা আদা, ১টা লেবুর রস, ৬টি ছেঁচা লবঙ্গ জ্বাল দিয়ে ২ কাপ করুন৷ ছাঁকনায় ছেঁকে ১ কাপ মধু দিয়ে খুব ভালো ভাবে মেশান৷ ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করুন, ফ্রিজে ২ সপ্তাহ রাখা যায়৷ দিনে রাতে ৩/৪ বার ১ টেবিল চামচ করে খেতে হবে৷ শিশুদের ১ চা চামচ করে ২ বার দিবেন৷ যাদের শুষ্ক কাশি তাদের জন্য এটা ভালো৷

(২) একটি প্যানে দেড় কাপ পানি ও ২ চা চামচ তুলসি পাতা কুচি জ্বাল দিন৷ জ্বাল দিয়ে ১ কাপ করুন৷ ছাঁকনায় ছেঁকে ১ টেবিল চামচ মধু মেশান৷ এই তুলসি চা দিনে রাতে ২ বার খেতে হবে৷ শুষ্ক ও তরল এই দু’ধরনের কাশির জন্যই ভালো৷

(৩) ১ চা চামচ ছেঁচা গোলমরিচ ১কাপ ফুটন্ত গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে রাখুন৷ চামচ দিয়ে একটু নাড়ুন৷ ছেঁকে ১ টেবিল চামচ মধু মেশান৷ দিনে রাতে ২ বার খাবেন৷ যাদের তরল কাশি, বুকে কফ জমে আছে তাদের জন্য ভালো৷

(৪) যষ্টিমধু (কবিরাজী দোকানে কিনতে পাওয়া যায়) ২ ইঞ্চি পরিমাণ ১ টুকরা এক গ্লাস পানিতে জ্বাল দিন, ১৫ মিনিট পর ছেকে নিন৷ পরদিন  সকালে, দুপুরে ও রাতে ৩ বার খাবেন৷ যতদিন কাশি না ভালো হয় ততদিন খেতে হবে৷ এটা শুষ্ক ও তরল এই দু’ধরনের কাশির জন্যই ভালো৷

(৫) একটি প্যানে ১/২ কাপ পানি, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ ছেঁচা গোলমরিচ, ১ টুকরা দারূচিনি ২/৩ মিনিট জ্বাল দিতে হবে৷ ছেঁকে ১ টেবিল চামচ মধু গুলিয়ে খাবেন৷

(৬) ১ কাপ হালকা গরম পানিতে ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু গুলিয়ে খাবেন ৷ দিনে রাতে ২ বার খেতে হবে৷

(৭) হঠাৎ কাশি শুরু হলে ১ চিমটি লবণ ও ১ চিমটি গোলমরিচের গুঁড়া ১টা লেবুর ৪ ভাগের ১ ভাগের উপর মাখিয়ে চুষতে হয়৷

(৮)  রাতে ঘুমাতে যাবার আগে ১ গ্লাস গরম দুধে ১ টেবিল চামচ মধু মিশিয়ে খাবেন৷

কিছু  নিয়ম:

 - ১ চা চামচ লবণ ও ১ গ্লাস গরম পানি একসাথে মিশিয়ে গড়গড়া করুন দিন ও রাতে ৪/৫ বার ৷

 - সব সময় গলা একটি কাপড় দিয়ে ঢেকে রাখুন৷

 - যখন গলা খু্সখুস করবে তখন একটি লবঙ্গ মুখে দিয়ে চিবুতে থাকবেন, এটাতে গলার খু্সখুস ভাব কমে যায়৷ প্রচন্ড কাশির বেগও এটাতে কমে৷

-  হঠাৎ কাশি শুরু হলে ১ চিমটি লবণ ও ১ চিমটি গোলমরিচের গুঁড়া ১টা লেবুর ৪ ভাগের ১ ভাগের উপর মাখিয়ে চুষতে থাকুন, কাশির বেগ কমে আসবে৷

একটি কথা বলে রাখা ভালো, যাদের মধু পেটে সহ্য হয় না তারা চিনি অথবা মিছরি ব্যবহার করতে পারেন; তবে মধুর উপকারিতা পাবেন না৷ যাদের ডায়াবেটিস আছে তারা চিনির বিকল্প যেটা ব্যবহার করেন সেটাই করবেন৷ শিশুদেরকে মধু দেবেন - ১ থেকে ৫ বছরের শিশুকে আধা চা চামচ, ৬ থেকে ১১ বয়সের শিশুদের জন্য ১ চা চামচ; এবং যাদের বয়স ১২ থেকে উপরে তাদেরকে ২ চা চামচ৷ নবজাতক থেকে ১ বছরের কম বয়সের শিশুকে মধু দেবেন না, পেটে সমস্যা হবে৷ উপরের যেকোন একটি (যেটা আপনার সুবিধা) নিয়মিত খেতে থাকুন, আশাকরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন৷

ছবি- হানিফ্যানাটিক.কম

লিখেছেন- পারভীন কাওসার

সম্পর্কিত লেখা

কাশি দূর করার ৭টি কার্যকরী ঘরোয়া উপায় জানেন কি?
সুস্থতা

কাশি দূর করার ৭টি কার্যকরী ঘরোয়া উপায় জানেন কি?

এই গরমে আমাদের কমন অসুখ হলো সর্দি, জ্বর আর কাশি। সর্দি জ্বর এগুলো তাড়াতাড়ি ভালো হলেও কাশি সহজে ভালো হতে চায় না। এ সমস্যা আমাদের ভোগায় দীর্ঘদিন। সব মিল...

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা
মা ও শিশু

বাচ্চাদের জন্য মধুর ব্যবহার | জেনে নিন ৪টি উপকারিতা

আপনার বাসায় কি একজন বাড়ন্ত শিশু রয়েছে? যদি থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই জানেন তার সুস্থভাবে বেড়ে উঠা কতটা প্রয়োজন, তাই না? তার সুস্বাস্থ্যের জন্য আপনা...

শীতে শিশুর যত অসুখ বিসুখ
মা ও শিশু

শীতে শিশুর যত অসুখ বিসুখ

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। শীতের এই বদলে যাওয়া আবহাওয়ায়, শিশুরা তাই খুব সহজেই বিভিন্ন অসুখবিসুখে আক্রান্ত হয়। এ সময়ে বাতাসে ধুলোবালির পরিমাণ...

বিউটি টিপস

বর্ষায় সৌন্দর্যচর্চা | রোদ-বৃষ্টিতে সুন্দর থাকুন ১৫টি ঘরোয়া টিপস মেনে

এই রোদ উঠছেতো আবার বৃষ্টি পড়ছে। এ রকম আবহাওয়ার মধ্যেই সারা দিন ছোটাছুটি করতে হয়। ফলে ত্বক অনেকাংশেই নাজুক হয়ে পড়ে, নির্জীব দেখায়। বাড়িতে ও বাইর...

আরও পড়ুন

ড্রাই ও ড্যামেজ চুল স্বাস্থ্যজ্জ্বল করতে মধু ব্যবহারের ৪টি উপায়!
চুলের যত্ন

ড্রাই ও ড্যামেজ চুল স্বাস্থ্যজ্জ্বল করতে মধু ব্যবহারের ৪টি উপায়!

নারী সৌন্দর্য যেন অনেকটাই নির্ভর করে সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুলের উপর। কিন্তু প্রায় সময়ই দেখা যায় আমাদের সাধের চুলগুলো ড্রাই আর ড্যামেজ হয়ে যায় যা...

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  
ত্বকের যত্ন

ব্লাকহেডস দূর করুন মধুর ছোয়ায়  

খুব জেদি স্কিন প্রব্লেমগুলোর মধ্যে অন্যতম হল ব্লাকহেডস। ত্বকের লোমকুপ বন্ধ হয়ে ব্লাকহেডস এর সৃষ্টি হয়। যা স্কিনের নানা সমস্যার জন্ম দেয় আর দেখতেও খুব...

মধুর ১১টি অজানা গুণ!
বিউটি টিপস

মধুর ১১টি অজানা গুণ!

আগেকার দিনে দাদি নানীদের রূপচর্চার প্রধান উপাদান হিসেবে এবং বিভিন্ন রোগের ওষুধ হিসেবে মধুই ছিল যেন একমাত্র ভরসা। আধুনিক কালে আমরা সবাই যেন মধুর ব্যবহা...

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?
সুস্থতা

করোনাতে আক্রান্ত রোগীর করণীয় কী?

করোনা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। বহিঃবিশ্বের ন্যায় এখনো যদিও আমাদের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ব্যাপক আকার ধারন করে নি, তবুও যে ২/৪ জন আক্রান্ত হয়েছে...

ড্রাই স্কিনের যত্নে মধু | জেনে নিন দারুণ ৪টি ব্যবহার
ড্রাই স্কিন

ড্রাই স্কিনের যত্নে মধু | জেনে নিন দারুণ ৪টি ব্যবহার

ড্রাই স্কিন নিয়ে ভাবনার যেন অন্ত নেই! এটি খুব সহজেই আদ্রতা হারায় এবং খসখসে হয়ে যায়। ড্রাই স্কিনের পুরোপুরি যত্ন নেয়ার উত্তম উপাদান কিন্তু আপনার ঘরেই আ...

ত্বকের যত্ন | দুধ ও মধুর মাস্ক এক কার্যকরী ক্লিনজার!
ত্বকের যত্ন

ত্বকের যত্ন | দুধ ও মধুর মাস্ক এক কার্যকরী ক্লিনজার!

আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে তাহলে আপনার সাজ অনেকখানি ব্যাহত হয় আর কাংক্ষিত লুক পেতে আপনার কষ্ট অনেকখানি বেড়ে যায়। তো এই ব্রণের দাগ বা মুখের অন্যান্...

…