অভ্যাসে অল্প কিছু পরিবর্তন, ৩৫ বছর বেশি বাঁচুন!

sub-editor · Feb 29, 2016 · 1 min read

অভ্যাসে অল্প কিছু পরিবর্তন, ৩৫ বছর বেশি বাঁচুন!

কি? শুনতে অদ্ভুত লাগছে? জীবনটা আসলেই অনেক ছোট। একারণেই দোয়া করার সময় বেশির ভাগ ক্ষেত্রেই আমরা বলি, দীর্ঘজীবী হও। অনাকাঙ্ক্ষিত কোন দুর্ঘটনার ওপর আমাদের কারো হাত থাকে না। সেদিকটা যদি বাদ দেই তাহলে আমরা কত বছর সুস্থভাবে বেঁচে থাকব তার অনেকটাই নির্ভর করে আমাদের জীবনযাত্রার ওপর। জীবনযাত্রায় সামান্য কিছু বদল আপনাকে আরও বেশ কিছু বছর সুস্থ রাখতে সহায়তা করবে।

১) বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন(৭ বছর)

বন্ধুর পাল্লা যত ভারী হবে, আপনি তত বেশি ভালো থাকবেন। ভালো বন্ধু আপনার জন্য একটি সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করবে, যে কাজই করুন না কেন, পাশে বন্ধুরা থাকলে কঠিন কাজও সহজ মনে হবে। ভালো বন্ধু  আপনার খারাপ সময়ে পাশে থাকবে। যেকোনো ক্রিটিক্যাল সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বন্ধুরা অনেক বড় ভূমিকা রাখে। এমন অনেক বিষয় যা থাকে  হয়ত পরিবারের সাথেও শেয়ার করা যায় না। সে সময় বন্ধুরা পাশে থাকলে মনের জোর বাড়ে। এছাড়াও বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকলে মানুষের শরীরে অক্সিটোসিন নামক হরমোন তৈরি হয়, যা ব্রেন ফাংশনকে শান্ত রাখে।

২) দাঁড়িয়ে কাজ করুন ( ২ বছর)

হয়তো আপনি সকাল-বিকাল ঠিকই হাঁটেন, বা হয়তো এক্সারসাইজও করেন মাঝে, কিন্তু সারাদিন ডেস্কে বসে কাজ করাটা মোটেও স্বাস্থ্যকর নয়। আপনি যখন বসে থাকেন, তখন আপনার ব্লাড সারকুলেশন কমে যায়, ক্যালোরি ক্ষয় হয় খুব কম, সুগার মেটাবোলিজম প্রায় স্থির হয়ে যায় এবং যেসব এনজাইম শরীরের ফ্যাটগুলো ভাঙতে সাহায্য করে সেটা বন্ধ থাকে। তাই একটানা বসে কাজ করবেন না। কাজের সময় ফোনে কথা বললে কয়েক মিনিটের জন্য হেঁটে কথা বলুন। চা-কফি খেতে খেতে একটু হাঁটুন। অর্থাৎ একটানা বসে কাজ করবেন না। প্রতি ঘণ্টায় যদি আপনি ৫-১০ মিনিট দাঁড়িয়ে থাকেন, সারাদিন কাজের পরেও আপনি অনেক বেশি ভালো বোধ করবেন।

৩) ফ্লস করুন(৬ বছর)

দু'বেলা দাঁত ব্রাশ করলেই আপনি ওরাল হাইজিন নিশ্চিত করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। ব্রাশ করার পরেও অনেক সময় দাঁতের ফাঁকে অনেক ক্ষতিকর জিনিস থাকতে পারে যা পেটে গেলে হৃদ-রোগ, ডায়বেটিস এমনকি আথ্রাইটিস এর মত রোগের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। তাই রেগুলার ফ্লসিং  অনেক অনাকাঙ্ক্ষিত রোগের ঝুঁকিও কমিয়ে দিতে পারে।

৪) ডায়েটে রাখুন সবজি (২ বছর)

প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন সবজি। রান্না করা বা কাঁচা সবজি দুটোতেই রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাইটোকেমিক্যাল ও অ্যান্টি -অক্সিডেনট। তবে রান্না করা সবজির চেয়ে কাঁচা সবজি অনেক বেশি কার্যকর, কেননা রান্নার পরে খাদ্যগুণ কিছুটা হলেও কমে যায়। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এক কাপ কাঁচা সবজি।

৫) ইতিবাচক চিন্তা করুন (৭ বছর)

জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং হাসিখুশি থাকা আপনাকে বেশিদিন বাঁচতে সাহায্য করবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার ব্রেন ফাংশনকে ভালো রাখবে, স্মৃতি শক্তি বৃদ্ধি করবে, ডিপ্রেশন কমাবে এবং আলঝেইমার এর ঝুঁকি কমাবে।

৬) BMI ঠিক রাখুন (৩বছর)

আপনার ওজন এবং উচ্চতার মাঝে ব্যাল্যান্স রাখুন। নিজের BMI  হিসেব করুন। যদি ২৫-৩০ এর মধ্যে হয় তাহলে আপনার উচ্চতা এবং ওজনে ব্যাল্যান্স নেই। আর ৩০ এর উপরে হওয়া মানেই আপনি  স্বাস্থ্য ঝুকিতে আছেন। মনে রাখবেন, অতিরিক্ত ওজন ডায়বেটিস, হৃদরোগ, স্ট্রোক এবং কোলন ক্যান্সার এর ঝুঁকি বাড়ায়।

৭) বাদাম খান প্রচুর পরিমান( ৩ বছর)

প্রতিদিন এক মুঠো করে বাদাম আপনাকে অনেক বেশি সুস্থ রাখবে। বাদাম খেলে হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, ইনসুলিন রেজিসটেনস এর ঝুঁকি অনেকাংশে কমে যাবে।

৮) নিয়মিত ব্যায়াম করুন ( ৫ বছর)

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন ব্যায়াম করাটা শুধু মোটাদের জন্য জরুরি। কিন্তু সত্যিটা আপনি যদি ঠিকঠাক স্বাস্থ্য ও অজনের অধিকারি হয়ে থাকেন, তবুও প্রতিদিন ১০-১৫ মিনিটের ব্যায়ামের প্রয়োজন রয়েছে আপনার। ওজন কমানো ছাড়াও ব্যায়ামের রয়েছে আরও নানান উপকারিতা। এটি আপনার মুড ভালো রাখবে, হরমোন ব্যাল্যান্স করবে, হাড় শক্ত করবে, কোলেস্টেরল লেভেল ঠিক রাখবে সর্বোপরি আপনি থাকবেন পুরোপুরি ফিট।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

লিখেছেন -  মাহাবুবা বীথি

ছবি – ফটোগ্রাফারস.ক্যানভেরা.কম

 

সম্পর্কিত লেখা

বুদ্ধি বাড়ানোর উপায় কোনগুলো জানেন কি?
ফিটনেস

বুদ্ধি বাড়ানোর উপায় কোনগুলো জানেন কি?

কথায় আছে, বুদ্ধি থাকলে ঘরজামাই হওয়া লাগে না। আবার এই বুদ্ধির জোরে আমাদের অতি পরিচিত ২ বন্ধু আর ভাল্লুকের গল্পে ২য় বন্ধু গাছে উঠতে না পারার পরও মৃত...

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

কসমেটিক্স ক্যালকুলেটর
রিভিউ

কসমেটিক্স ক্যালকুলেটর

অনেকের শখ থাকে নানা রকম প্রসাধনী কেনা ও সংগ্রহে রাখা। কিন্তু যে পরিমাণে কেনা হয়, তত কিন্তু ব্যবহার করা হয় না। ফলে প্রসাধনী মেয়াদ উত্তীর্ন হয়ে যায়। অনে...

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)
সুস্থতা

ব্রেস্টের ক্যান্সার | কারণ প্রকারভেদ এবং নির্ণয়ের উপায় কি? (পর্ব ০২)

ব্রেস্টের ক্যান্সার নিয়ে কত কত ভ্রান্ত ধারণা রয়েছে সে সম্পর্কে আগের পর্বে আপনাদের জানিয়েছি। আজ জানাব ব্রেস্ট ক্যান্সার কী কারণে হয়ে থাকে, ব্রেস্ট ক্যা...

আরও পড়ুন

সহজ জীবনের সূত্র কী?
অফিস লাইফ

সহজ জীবনের সূত্র কী?

ব্যক্তিগত জীবন হোক অথবা কর্মজীবন আমারা যদি ঠিকমতো আমাদের সময়টাকে বণ্টন করতে পারি, দুর্ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করে, ইতিবাচক মনোভাব সবসময় ধরে রাখতে পারি,...

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

৯টি শীতের সবজির পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন!

হেমন্তের কোমল হিমেল হাওয়া যেমন শীতের আবেশ জাগাচ্ছে, তেমনি বাজারে থরে থরে সাজানো শীতের সবজিও রসনা বিলাসীদের রসনাতৃপ্ত করার জন্য প্রস্তুত। শীতে যত ভিন্...

প্রসাধনী সংরক্ষণ
মেকআপ

প্রসাধনী সংরক্ষণ

প্রতিটি মেয়ে কম-বেশি তার রূপ নিয়ে সচেতন। নিজেকে কী করে সুন্দর করে উপস্থাপন করা যায় এজন্য অনুষঙ্গ হিসেবে প্রয়োজন হয় বিভিন্ন প্রসাধনীর। নিজেকে সুন্দর কর...

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!

অনেক বছর থেকেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে কফি পানের প্রবণতা বিদ্যমান এবং দিনে দিনে কফি পানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও আজ...

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!
সুস্থতা

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!

প্রত্যেক খাবারের কিছু বিশেষ রান্না করার নিয়ম আছে কিন্তু সেই রান্নাটা কি সঠিক নিয়মে হচ্ছে কিনা তা আমরা অনেকেই জানি না। এই সঠিক নিয়মে রান্নার মাধ্যমে আম...

…