টুকটাক মেকআপ টিপস

সাজগোজ উপ সম্পাদক · Apr 27, 2014 · 1 min read

টুকটাক মেকআপ টিপস

যান্ত্রিক জীবনের ব্যস্ততার কারণে নিজেদের অনেক যত্ন নেওয়ার পরেও অনেকসময় চেহারায়  ক্লান্তি ফুটে ওঠে। কখনো ছোট একটি খুঁত এর কারণে পুরো চেহারার সাজটাই মাটি হয়ে যায়। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য চটজলদি আর সহজ কিছু টিপস দেব আজকে।

  • সারাদিন বাইরের গরমে ছুটোছুটি করে ক্লান্ত আর অনুজ্জ্বল দেখাচ্ছে আপনাকে? রাতের সাজে আইল্যাশ কারলার দিয়ে চোখের পাপড়িগুলো কার্ল করে নিন, এর পর ঘন কয়েক পরত মাস্কারার প্রলেপ বুলিয়ে নিন। দেখবেন চেহারার ক্লান্ত ভাব অনেকটাই কম দেখাচ্ছে।

  • রাতে ভালো ঘুম না হওয়ার কারণে চোখ ছোট দেখাচ্ছে? ল্যাভেন্ডার বা লাইট পার্পল শেডের ম্যাট বা স্যাটিন ফিনিশ এর আইশ্যাডো চোখে ব্যবহার করুন। চোখের ভেতরের কোনায় অর্থাৎ tear duct এ হালকা সোনালি শিমারি শ্যাডো দিয়ে হাইলাইট করুন। একটু মোটা করে আইলাইনার দিন। দেখবেন ঘুমন্ত চোখদুটি কেমন জেগে উঠেছে।

[picture]
  • ত্বক রুক্ষ আর মলিন হয়ে থাকায় অনেকসময় বেইস মেকাপ ঠিক মতো বসেনা। নিয়মিত স্ক্রাব করলেও গরমে ত্বক অমসৃণ থেকেই যায়। মেকআপ শুরু করার আগে হালকা কোন স্ক্রাব ব্যবহার করুন, এরপর ময়েশ্চারাইজার দিয়ে ১০ মিনিট পর বেইস শুরু করুন।

  • ত্বক ফ্যাকাশে দেখাচ্ছে? কন্সিলার ব্যবহার করার পর ব্লাশ ব্যবহার করুন একটু বেশি পরিমাণে। এর পর ফাউন্ডেশন দিন। ভালো ভাবে blend করুন। দেখবেন ফ্যাকাশে ভাবটা কেটে গিয়ে চেহারায় বাড়তি উজ্জ্বতা যোগ হয়েছে। তবে এক্ষেত্রে ফাউনডেশন এরপর আলাদা করে আর ব্লাশ দেওয়ার প্রয়োজন নেই। কারণ আগের ব্যবহার করা ব্লাশই natural healthy glow  হিসেবে কাজ করবে।

  • ঠাণ্ডা / সর্দির কারণে নাক আর নাকের চারপাশ লালচে হয়ে আছে? লালচে ভাব দূর করতে হালকা সবুজ কন্সিলার সামান্য পরিমাণে নিন, কন্সিলার ব্রাশ এর সাহায্যে ভালো ভাবে মিশিয়ে দিন। এর উপর হালকা ফেস পাউডার বুলিয়ে নিলেই দেখবেন লালচে ভাব গায়েব।

  • ত্বকের বড় পোরসগুলো ঢেকে ফেলার জন্য মেকআপ বেইস এর ওপর মিনারেল পাউডার ব্যবহার করুন। ত্বক তৈলাক্ত হলে ক্রিম বেসড ফাউন্ডেশন, ব্লাশ ব্যবহার না করাই ভালো। এতে মেকাপের ২-৩ ঘণ্টা পরে পোরস গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে।

  • অনেক সময় লিপস্টিকের রং যতটা উজ্জ্বল হয়, ঠোঁটে দেয়ার পর আর ততটা উজ্জ্বল দেখায়না। এক্ষেত্রে উজ্জ্বল রং ধরে রাখতে তা লাগানোর পূর্বে ঠোঁটের ওপর এক পরত কন্সিলার লাগিয়ে নিন। এর পর লিপস্টিক লাগান। উজ্জ্বলতার সাথে সাথে তা হবে দীর্ঘস্থায়ী।

  • চোখের পাপড়ি ঘন দেখাতে মাস্কারা লাগানর পূর্বে একটু সাদা লুজ পাউডার ব্যবহার করুন, তারপর মাস্কারা লাগান। এটি চোখের পাপড়ি ঘন ও বড় দেখাতে সাহায্য করে।

লিখেছেন - চৌধুরী তাহাসিন জামান

মডেল -  তাপসী

সম্পর্কিত লেখা

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?
বেইজ মেকআপ

কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন ফাউন্ডেশন কন্সিলার এর সাথে পরিচিত হয়েছেন তারা তো বটেই, মোটামুটি মেকআপ করতে পারেন তারাও মাঝে মাঝে দ্বিধান্বিত হয...

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?
মেকআপ

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?

বলা যায়, ২০২২ সালে এসেই হেভি ফাউন্ডেশন ও কনট্যুর এর ট্রেন্ড বদলে যেতে শুরু করলো। এই বছরে তো পুরোদমেই হেভি মেকআপ লুকের জায়গা দখল করে নিয়েছে সফট ডিউয়ি ফ...

কনসিলার দিয়ে চোখের নিচের কালো দাগ এবং মুখের দাগ লুকানোর পদ্ধতি
মেকআপ

কনসিলার দিয়ে চোখের নিচের কালো দাগ এবং মুখের দাগ লুকানোর পদ্ধতি

শুধু ফাউন্ডেশন দিয়ে মুখের কালো দাগ, চোখের নিচে কালো দাগ পুরোপুরি ভাবে লুকানো যায় না। তাছাড়া পার্টি মেক-আপ করতে গেলে যদি মেক-আপ এর উপর মুখের কালো দা...

আরও পড়ুন

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?
মেকআপ

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?

মেকআপ ট্রেন্ডে পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। ভারী মেকআপ বা মিনিমাল মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই!...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

স্কিনটোন অনুযায়ী সঠিক ব্লাশ শেইড সিলেক্ট করবেন কীভাবে?
মেকআপ

স্কিনটোন অনুযায়ী সঠিক ব্লাশ শেইড সিলেক্ট করবেন কীভাবে?

মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই একটা পিংক শেইডের ব্লাশের দিকে চোখ আটকে যায় রুবাইদার। পিংক খুব পছন্দের কালার হওয়ায় রুবাইদা সাথে সাথেই ব্লাশটা কিনে ফেলে।...

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন
বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন

যারা নতুন নতুন মেকআপ করা শুরু করেছেন তারা প্রায়ই ইউটিউবে এবং বিভিন্ন বিউটি ব্লগারদের ব্লগে বা আর্টিকেলে পড়ে থাকবেন ফুল কভারেজ ফাউন্ডেশন রুটিন সম্পর্কে...

ঘরে বসে তৈরি করুন কন্সিলার ও আই প্রাইমার
বেইজ মেকআপ

ঘরে বসে তৈরি করুন কন্সিলার ও আই প্রাইমার

দামী দামী ফাউন্ডেশন, ফেস পাউডার, আই শ্যাডো, লিপস্টিক কেনার ফাঁকে দেখা যায় কন্সিলার, প্রাইমারের মত জিনিস গুলো কখন যেন লিস্ট থেকে হারিয়ে যায়। তবে আপনার...

…