চুল পড়া রোধে ৭টি টিপস!

সামিহা মেহনাজ · Jun 15, 2014 · 1 min read

চুল পড়া রোধে ৭টি টিপস!

নারীর রূপ ও লাবণ্যের বর্ণনায় যার কথা না বললেই নয়, তা হলো ঝলমল ঘন কালো চুল। তবে চুলের সৌন্দর্য বজায় রাখতে কিছু পরিচর্যাও করতে হয় বটে। আর এই গরমে পরিচর্যার মাত্রা যেন আরও এক ধাপ এগিয়ে যায়। চুলের ঝরে পড়া ও রুক্ষতাকে চুলের প্রধান দুটি সমস্যা হিসেবে বিবেচনা করা যেতে পারে। তাই চুলের ঝরে পড়া রোধে করণীয় কী কী তা জেনে নেই!

চুল পড়া রোধে ৭টি টিপস

(১) শাক-সবজি ও মৌসুমি ফল

 

প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা চাই প্রচুর শাক-সবজি ও মৌসুমি ফল আর আমিষের মধ্যে দুধ, ডিম, মাছ তো থাকছেই। এগুলো আপনার শরীর-মনের পাশাপাশি চুলের শক্তি যোগায়।

(২) ঘুম ও মেডিটেশন

 

ঘুম হতে হবে পর্যাপ্ত পরিমাণের। এছাড়া চুল পড়া রোধে মেডিটেশনও করা যেতে পারে। সত্যি বলতে মেডিটেশন-কে দারুণ এক ন্যাচারাল রিলিফ বলতে পারেন। মেডিটেশনটা অনেকক্ষণের হয় না! হতে পারে ৩০ মিঃ কিংবা হতে পারে তা এক ঘণ্টার, কিন্তু সেই নির্দিষ্ট সময়টুকু 'ইনার পিস' নিয়ে নিশ্চুপ থেকে মাইন্ড ও ব্রেইন-এর প্রেশার ডিক্রিজ করা... মানসিকভাবে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আর বিভিন্ন রিসার্চ-এও প্রমাণিত হয়েছে যে পর্যাপ্ত ঘুম ও মেডিটেশন মানুষের চুল পড়া কমিয়ে দেয়।

(৩) শ্যাম্পুর ব্যবহার

 

সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করতে হবে চুল পড়া রোধে। তবে শ্যাম্পু করার আগে অবশ্যই মাথায় তেল দিয়ে এক ঘণ্টার জন্য অপেক্ষা করতে হবে। তা না হলে চুল রুক্ষ হয়ে যাবে। আর বাইরে ধুলোবালিতে অনেকটা সময় যদি থাকা হয়, তবেতো শ্যাম্পু একটু বেশি করতেই হয়। তাই এরপর কন্ডিশনার-টা ব্যবহার করতে মাস্ট ভুলবেন না!

(৪) হট অয়েল ম্যাসাজ

 

সপ্তাহে এক দিন হট অয়েল ম্যাসাজ করুন, তার সাথে লেবুর রস দিতে পারলে আরও ভালো। দেখবেন আপনার চুল পড়া অনেকাংশে কমে যাবে। আর রিলাক্সেশন তো হবেই। ব্লাড সার্কুলেশন-টাও খুব ডেভলপড হয়। চুলের ময়েশ্চারাইজিং হয়। গোঁড়াও মজবুত হয়।

(৫) চুল ধোয়া

 

শ্যাম্পু করার পরের ধাপে খুব ভালো করে পানি ব্যবহার করে চুল ধুয়ে নিতে হবে যাতে করে চুলের গোড়ায় শ্যাম্পু থেকে না যায়। শ্যাম্পু করার পর কনডিশনার এমন ভাবে ব্যবহার করতে হবে যেন তা চুলের গোড়ায় না যায়।

(৬) ব্লো ড্রাই

ঘন ঘন ব্লো ড্রাই বা হেয়ার স্ট্রেইট করা থেকে বিরত থাকুন। নাহলে ফলাফল যা হবে- আপনার চুল এক পর্যায়ে গিয়ে হয়ে যাবে অনেক বেশি রুক্ষ ও প্রাণহীন এবং সাথে সাথে কী হবে জানেন তো? পাগলের মত চুলও ঝরে পড়ে শেষ হবে!

(৭) ঘরে বানানো তেল

এছাড়া ঘরোয়া পদ্ধতিতে নিজেই বিশেষ তেল তৈরি করে নিতে পারেন। শুকনো আমলকী, বহেরা, হরিতকী ও মেথির গুণাগুণ আমরা সকলেই জানি। আমলকী, বহেরা, হরিতকী ও মেথি একসাথে গুঁড়ো করে নারিকেল তেল অথবা অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিতে হবে। তেলের মিশ্রণটি একটি কাঁচের বোতলে রেখে তা এক সপ্তাহ রোদে দিতে হবে।

চুল পড়া রোধে আমলকী, বহেরা, হরিতকী ও মেথি গুঁড়ো নারিকেল তেল এর মিশিয়ে ব্যবহার করুন - shajgoj

এরপর প্রতি সপ্তাহে একদিন বা দুইদিন রাতে তেলটি গরম করে মাথায় ভালো করে ম্যাসাজ করে সকালে শ্যাম্পু করে ফেলুন। যদি ত্বক তৈলাক্ত হয় অথবা ব্রণের সমস্যা থাকে তবে রাতে তেল না দেওয়াই ভালো। তেল মাথায় দিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এতেও ভালো উপকার পাওয়া যাবে।

আমলকী, বহেরা, হরিতকী চুল পড়া রোধ করে এবং মেথি চুলের কোমলতা বজায় রাখে। এই গুঁড়ো মিশ্রণটি একবার বানিয়ে প্রায় ছয় মাস সংরক্ষণ করা যায়।

চুল ছোট বা বড় যেমনই হোক না কেন, তার যত্নে কোন কমতি রাখা চলবে না। তবেই চুল হয়ে উঠবে ঝলমলে আর আকর্ষণীয়।

ভালো থাকুন, হাসি মুখে থাকুন এই কামনা রইল।

ছবি- সুপার.ইউএ, ইহাউ.কম

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

আরও পড়ুন

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?
চুলের যত্ন

চুল পড়া রোধে ১১টি উপায় জানেন কি?

সুস্থ, সুন্দর ও ঝলমলে চুল প্রত্যেক নারীর স্বপ্ন কিন্তু এই চুল ঝরতে শুরু করলে এই স্বপ্ন যে কারো জন্যই দুঃস্বপ্ন হয়ে উঠে। এই চুল পড়ে যাওয়া, ঝরে বা কমে য...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

…