প্রেজেন্টেশন সফল করার মন্ত্র!

sub-editor · Dec 27, 2017 · 1 min read

প্রেজেন্টেশন সফল করার মন্ত্র!

কর্পোরেট জগতে হোক বা ক্লাসে, কোনো বিষয়ে সবার সামনে নিজের ধারণা উপস্থাপন করতে প্রেজেন্টেশন একটা বহুল প্রচলিত মাধ্যম। এই প্রেজেন্টেশনগুলো প্রজেক্টরে দিতে হয় স্লাইড বানিয়ে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় প্রেজেন্টেশন ছাড়া শিক্ষাক্রম অচল প্রায়। থিওরি এবং ল্যাব, দুই ক্ষেত্রেই শিক্ষার্থীর যোগ্যতা যাচাইয়ের মানদণ্ড হিসেবে প্রেজেন্টেশনের চাহিদা ব্যাপক। একটা প্রেজেন্টেশন যথাযথ করার কিছু মূল কথা আছে, অতি সাধারণ হওয়া সত্ত্বেও সেসব উপেক্ষা করে যায় অনেকেই। ফলে আশানুরূপ প্রেজেন্টেশন দেয়া হয় না। সেসব কথা নিয়েই লেখাটি সাজানো হলো। সামনের বার কোনো প্রেজেন্টেশন প্রস্তুত করার আগে মিলিয়ে নেবেন এই নিয়মগুলো মানছেন কিনা।

  • লেখা কম, কথা বেশি

স্লাইডে লেখা ততটাই থাকবে যতটা না লিখলে নয়। কিছু শব্দমালা থাকবে আপনার প্রেজেন্টেশন স্লাইডে, বাকিটুকু মুখে বর্ণনা করবেন। সংক্ষিপ্ত লেখার বিশদ ব্যাখ্যা হবে কথার মাধ্যমে। রচনা লিখতে কখনোই প্রেজেন্টেশন ভালো ক্ষেত্র নয়, তার জন্য অ্যাসাইনমেন্ট রয়েছে, রিপোর্ট রয়েছে, প্রেজেন্টেশন অবশ্যই সেরকম হবে না। সবচেয়ে ভালো হয়, যদি বেশিরভাগ ক্ষেত্রে কেবল শব্দ রাখা হয় স্লাইডে। বাক্যের বদলে এক-দুইটি শব্দ ব্যবহার করুন। বাক্যটা উপস্থাপন করুন মুখে।

  • দেখে দেখে পড়া নয়

প্রেজেন্টেশন রিডিং পড়ার জায়গা নয়। কিছুটা স্লাইড দেখে পড়লেও অনেকটাই নিজে নিজে বলার চর্চা রাখা চাই। যখন স্লাইডে কম কথা রেখে বেশিরভাগটা নিজে বলবেন, তখন এই জিনিষটা এমনিই হয়ে যাচ্ছে। কিন্তু তা না হলে অন্তত এই অভ্যাস করুন যেন দেখে বেশি পড়া না লাগে। স্লাইডে অনুচ্ছেদ দেয়া থাকলে এক-দুই লাইন দেখে পড়ুন আর বাকিটা নিজে বলার চেষ্টা করুন।

[picture]

  • নিজে থেকে ধারণা দেয়া চাই

যা স্লাইডে আছে ঠিক তাই বলে যাচ্ছেন, তা যেন না হয়। একটা ভালো স্লাইড তৈরি করলেও যদি নিজে থেকে কিছুই আলাদা না বলেন, তাহলে গোটা প্রেজেন্টেশনটা নষ্ট হয়ে যায়। যে বিষয়ের উপর প্রেজেন্টেশন বানাচ্ছেন, কেবল টুকে না নিয়ে কিছুটা শিখেও নেয়া চাই। না হয় সেই দেখেই পড়ে যেতে হবে।

  • বিষয় হোক যথাতথা দেখতে হোক ভালো

হ্যাঁ, এইটাও একটা জরুরী ব্যাপার বটে। বিষয়বস্তু যাই হোক, বা প্রেজেন্টেশন যত সংক্ষিপ্তই হোক না কেন তা সাজানো চাই সুন্দর করে। স্লাইডের রঙ আর ডিজাইন নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই। খুব ঝলমলে রঙ আর আর অতিরিক্ত ডিজাইন থাকা লে-আউটের স্লাইড বাছাই করাটা বোকামি।

  • সময়জ্ঞান হোক সঠিক

প্রেজেন্টেশনের বাঁধাধরা একটা সময় দেয়া থাকে বেশিরভাগ জায়গায়ই। প্রদত্ত সময়ের ভেতর সাধ্যের সবটা উপস্থাপন কীভাবে করবেন, লক্ষ্য হোক সেটা। আপনি অনেক জানেন, সবাইকে তা জানাতে চান, তাই নির্ধারিত সময়ের বাইরে টেনে নিয়ে গেলেন নিজের প্রেজেন্টেশন; এটা করা যাবে না। অল্প কথায় যতটা সম্ভব বিষয়টা বোঝাতে হবে, এটা মাথায় রাখা চাই। অতিরিক্ত সময় আপনাকে দেয়া হবে কিনা বা আপনার নেয়া অতিরিক্ত সময় শ্রোতাদের কাছে কাম্য কিনা, সেসব আপনাকেই খেয়াল করতে হবে।

  • ভাবভঙ্গিতে সাবধানতা

বক্তার ভঙ্গিমায় ফর্মাল ভাব রাখতে হয় প্রেজেন্টেশনগুলোতে। হাত যেমন খুশি ছোড়াছুঁড়ি করবেন, অকারণে হাসবেন, আপনার যত্নে বানানো প্রেজেন্টেশন মাঠে মারা যাবে এইটুকুতেই।

  • থেমে যাওয়া চলবে না

হতেই পারে একটা কথা আপনার মাথায় এখন নেই, সঠিক শব্দ ব্যবহার করে বিষয়টা বোঝাতে পারছেন না, কিছু আসে-যায় না তাতে। বিশ্বাস রাখুন যে আপনার পরের অংশটা ভালো হবে। সেটার দিকে অগ্রসর হতে হবে, থেমে যাওয়া অংশটাকে দরকারে অসমাপ্ত রেখেই।

ছবি - সাটারস্টক

লিখেছেন - মুমতাহীনা মাহবুব

   

সম্পর্কিত লেখা

প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং-এ কনফিডেন্ট থাকবেন কীভাবে?
অফিস লাইফ

প্রেজেন্টেশন ও পাবলিক স্পিকিং-এ কনফিডেন্ট থাকবেন কীভাবে?

কিছুদিন আগে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে লামিয়া। আগামীকাল তার প্রথম প্রেজেন্টেশন। এ নিয়ে লামিয়া বেশ টেনশনে আছে। কারণ সবার সামনে কথা বলতে...

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল
অফিস লাইফ

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল

আত্মবিশ্বাস শব্দটি সাধারণত ব্যবহার করা হয় একজন মানুষের জীবনে নিজস্ব মতামত, সামর্থ্য এবং শক্তি সম্পর্কে নিজের সুচিন্তিত আস্থা বোঝাতে। মানুষের জীবনে আত্...

ফরমাল লুকের জন্য পারফেক্ট মেকআপ ও আউটফিট কেমন হতে পারে?
মেকআপ

ফরমাল লুকের জন্য পারফেক্ট মেকআপ ও আউটফিট কেমন হতে পারে?

বিয়ে কিংবা দাওয়াতের মতো অকেশনগুলোতে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এখন কম-বেশি সবাই জানেন। কিন্তু বিপত্তি বাঁধে ফরমাল লুকের ক্ষেত্রে! ইন্টারভিউ, প্রেজ...

সর্বাঙ্গীণ ত্বকের যত্ন নিতে কার্যকরী কিছু ঘরোয়া টিপস!
ত্বকের যত্ন

সর্বাঙ্গীণ ত্বকের যত্ন নিতে কার্যকরী কিছু ঘরোয়া টিপস!

সৌন্দর্য প্রিয় আমরা সবাই। কথায় আছে, "আগে দর্শনধারী তারপর গুণ বিচারী"। তাই আমাদের নিজেকে অনন্য বানাতে চেষ্টার শেষ নেই। এই চেষ্টার অংশ হিসেবে আজকে স...

আরও পড়ুন

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল
সুস্থতা

শিখে নিন রক্তচাপ মাপার কৌশল

বিপদ বলে কয়ে আসে না। হাতের কাছেও সব সময় ডাক্তার পাবেন না। প্রয়োজনীয় কিছু কাজ আপনাকেও করতে হতে পারে বা করা উচিত , এতে অনেক সময় অনেক বড় বিপদ থেকেও বেঁচ...

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!
সুস্থতা

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!

নিশ্চয়ই মনে মনে অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছেন যে এই হোয়াইট নয়েজ আবার কী, তাই না? বেশ চলুন তবে আরও গভীরে আলোচনা করা যাক। সেই ছোট্টবেলায় যখন সিনেম...

আপনি কি টিন-এজার? নিজের যত্ন নিজেই নিতে শিখুন (পর্ব-১)
বিউটি টিপস

আপনি কি টিন-এজার? নিজের যত্ন নিজেই নিতে শিখুন (পর্ব-১)

আজকাল বাংলাদেশের প্রচুর টিন-এজারদের ফেসবুক একাউণ্ট আছে। যে কারণে আমাদের ‘সাজগোজ’ ওয়েবসাইটের পাঠকদের একটি বড় অংশই টিন -এজাররা (১৩-১৯ বছর)। কিন্তু সমস্য...

আপনার শিশুর মানসিক বিকাশ ও বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে তো?
মা ও শিশু

আপনার শিশুর মানসিক বিকাশ ও বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে তো?

প্রতিটি শিশুই ভিন্ন এবং সে তার নিজের মতো করে বেড়ে ওঠে। শিশুকে পুষ্টিকর খাবার দিলেই বাবা-মায়ের দ্বায়িত্ব শেষ হয় না। তার বেড়ে ওঠার জন্য আরও কর্তব্য আছে।...

৬-১২ মাস বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ধাপ
মা ও শিশু

৬-১২ মাস বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের ধাপ

শিশু মানেই সুন্দর, শিশু মানেই পবিত্র। জন্মের পর সব মা–বাবারই আগ্রহ থাকে শিশু কবে হামাগুড়ি দিবে, কবে উঠে বসবে, কখন হাঁটা শিখবে, কবে কথা বলা শিখবে। এগু...

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?
সুস্থতা

ব্লাড প্রেশার মাপার সঠিক ও সহজ নিয়ম জানেন তো?

রফিক সাহেব উচ্চ রক্তচাপের রোগী। নিয়মিত তাকে প্রেশার মাপতে হয়। ফার্মেসিতে প্রতিদিন প্রেশার মাপতে যাওয়া হয়ে উঠে না জন্য নিয়মিত প্রেশারও মাপা হয়ে উঠে না।...

…