যত্নে বেড়ে উঠুক শিশু

sub-editor · Oct 25, 2017 · 1 min read

যত্নে বেড়ে উঠুক শিশু

আজকা্ল শহরে ছোট পরিবারের সংখ্যাই সবচেয়ে বেশি। যৌথ পরিবার প্রায় দেখাই যায় না। তাই অনেক সময়ই বাচ্চারা বেড়ে ওঠে একা একা। একারনে কারনে বাচ্চাদের প্রতি মা বাবার অনেক বেশি যত্নশীল হউয়া জরুরি। কিন্তু অনেক সময়ই কাজের ব্যস্ততায় বা পারিপার্শ্বিক চাপে বাচ্চাদের অনেক আচরন এর প্রতি সঠিক প্রতিক্রিয়া দেখাতে পারি। যেটা কিন্তু একটি বাচ্চার মানসিক বিকাশের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। আজ এমন কয়েকটি বিষয় নিয়েই আলোচনা হবে।

প্রত্যেক বাবা মাই চান তাদের সন্তান হবে জিনিয়াস। কিন্তু সত্যিকার অর্থে এমন কোনও বাঁধা ধরা নিয়ম নেই যেটা অনুসরণ করলেই বাচ্চারা জিনিয়াস হয়ে যাবে। তবে হ্যা, এমন কিছু রুলস আছে, যেগুলো কিনা মানসিকভাবে বাচ্চাকে অনেক বেশি আত্মপ্রত্যয়ী, মানসিক ভাবে দৃঢ় ও ইতিবাচক মনোভাব নিয়ে বেড়ে উঠতে সাহায্য করে।

(১) অনেক পরিবারেই বাচ্চাদের সাহস দেয়ার জন্য বলা হয়, “তুমি সব কিছু করতে পারবে, যদি তুমি সেটা বিশ্বাস করো”। কিন্তু তারচেয়েও ভালো হয়, যদি বাচ্চাকে এটা বোঝানো হয় যে তারা চাইলে নিজেরাই সব কিছু করতে পারে। এতে করে বাচ্চারা বাকি সবার সঙ্গে তাল না মিলিয়ে নিজের মতো করে নিজের ভবিষ্যৎ তৈরি করতে প্রস্তুত হয়।

(২) শিশু যাতে স্বাধীন এবং আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠতে পারে সেজন্য শিশুর প্রতিটি ভালো কাজের চেষ্টাকে স্বীকৃতি দিতে হবে এবং সেটা চালিয়ে নিয়ে যেতে তাকে সাহায্য করতে হবে। বাচ্চা যেকোনো বয়সে, সে যতই বয়সে ছোট হক না কেন, যদি কোন শখ নিজে থেকে শুরু করে সেখানে তাতে সমর্থন ও সাহস দিতে হবে। যদি অনেক ছোট বাচ্চাও বাগান করতে গিয়ে সেই কাজটা ঠিকভাবে না করতে পারে ( সেটাই স্বাভাবিক), সেখানে তাকে, “বাগান করার মতো বয়স তোমার হয়নি”, এটা বলার চেয়ে তাকে বরং আরেকবার চেষ্টা করতে সহযোগিতা করুন।

[picture]

(৩) বাচ্চাকে ছোট বেলা থেকেই বাড়ির খুঁটিনাটি বা ছোট ছোট কাজ করতে সেখান। এবং সেটা তাকে একা করতে দিন। ভুলেও তার ওপর নজরদাড়ি করতে যাবেন না। হ্যাঁ, তার ওপর খেয়াল রাখতে পারেন, তবে সেটাতে কোনও ধরনের সন্দেহমূলক আচরণ যেন প্রকাশ না পায়। বাচ্চা যদি বুঝতে পারে, আপনি তাকে বিশ্বাস করেন, তখন তার মনেও এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে।

(৪) বাচ্চাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে, তাকে সব কিছু থেকে সরিয়ে রাখবেন না। মাঝে মাঝে তাকে সুযোগ দিন তার নিজের মতো করে থাকবার, একটু অপরিচ্ছন্ন বা নোংরা হলেও কি বা আসে যায়। একই ভাবে বাচ্চা যদি ঘর এলোমেলো করে রাখে, সব সময় তাকে এই নিয়ে বকা ঝকা করবেন। বাচ্চারা জিনিস পত্র এলোমেলো করবেই, সেটাই স্বাভাবিক, তাই সেটাই মেনে নিন। তবে সবসময় তাকে বোঝানোর চেষ্টা করবেন, জিনিসপত্র গুছিয়ে রাখাটা কতটা জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চা নিজেই বুঝতে পারবে।

(৫) অনেক মা-বাবা আছেন, যারা সব সময় বলতে থাকেন, এটা করোনা, ওটা ধরবে না, ওখানে যাবে না। আপনাকে বুঝতে হবে বাচ্চাদের যেহেতু অনেক বেশি এনার্জি থাকে, সেই এনার্জি যদি কোথাও ব্যয় না করা হয়, তাহলে সেটা কিন্তু বাচ্চার জন্যে মোটেও ভালো নয়। তাই বাচ্চা যদি গাছেও উঠতে চায়, তাহলে তাকে আগেই বাধা না দিয়ে শুধু খেয়াল রাখুন সে যাতে পড়ে না যায় বা আঘাত না পায়। এতে করে বড় হয়ে তারা তাদের প্রতিটা কাজের প্রতি অনেক বেশি কনফিডেন্ট ও শক্ত অবস্থান নিতে শিখবে।

(৬) বাচ্চার সব কাজে ও আচরণে সমর্থন দিলেও, একটা সীমারেখা অবশ্যই তাকে মানতে শেখাতে হবে। বাচ্চা ঘরের দেয়ালে রঙ করলে, তাকে আদর করে বোঝানো যেতেই পারে, সে বড় হয়ে অনেক চিত্রশিল্পী হতে পারবে, কিন্তু ঘরের দেয়ালে না একে কাগজে ছবি আকলে অনেক বেশি ভালো হত। কিন্তু বাচ্চা যদি মা-বাবা বা পরিবারের বড় সদস্যকে অপমানমূলক কথা বলে, সেক্ষেত্রে তার আচরণকে কোনও ভাবেই ছেলেমানুষি বলে এড়িয়ে যাওয়া যাবে না। এ ধরনের কাজের জন্যে বাচ্চাকে তার বয়স অনুযায়ী শাস্তি দেয়াটা উচিত, যাতে সে বুঝতে পারে, সে অন্যায় করেছে।

(৭) বাচ্চার কোন কাজ কেই এড়িয়ে যাবেন না। বাচ্চা যদি একটি কাগজে ইচ্ছে মতন রঙ দিয়ে একে এনে দেখায়, বা আপনার জন্যে কিছু তৈরি করে, সেটা যত ছোটই হোক না কেন, সেটা আনন্দের সাথে গ্রহন করুন ও প্রশংসা করুন। শুধু তার সামনেই নয়, পরিবারের অন্যদের সামনেও সেটা তুলে ধরে দেখান এবং সকলের সামনে তার প্রশংসা করুন।

তাই ভালো ভাবে বেড়ে উঠুক সকল শিশু। ভালো থাকবেন সবাই।

ছবি – ফটোগ্রাফারস ডট ক্যানেভেরা লিখেছেন - মাহবুবা বীথি

সম্পর্কিত লেখা

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!
সম্পর্ক

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!

আমাদের আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং। শিরোনাম দেখে ভ্রু কুঁচকানোর অনেক কারণ আছে। একটা বলি। বাংলাদেশে লক্ষ লক্ষ বাবা-মা, চারদিকে অযুত নিযুত উপদেশ। এর...

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?
মা ও শিশু

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?

দেখতে দেখতে আদরের সোনামণিটা বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে সলিড বা দানাদার খাবার খাওয়া শুরু করেছে। আবার আধো আধো কণ্ঠে বাবা মা ডাকটাও শিখে গেছে। এই সম...

মজার কিছু খেলা, যা বাচ্চার মানসিক বিকাশে সহায়তা করবে
মা ও শিশু

মজার কিছু খেলা, যা বাচ্চার মানসিক বিকাশে সহায়তা করবে

আমাদের সময়ে শৈশবটা যেমন ছিল, এখন কিন্তু তেমনটা আর দেখা যায় না। বিকেলে পাড়ার সব বাচ্চাদের সাথে খেলা, দল বেঁধে পাড়া বেড়ানো এরকম আর এখন দেখা যায় না বললেই...

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

আরও পড়ুন

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

টেরিবল টু | বাচ্চার অতিরিক্ত জেদ কীভাবে সামলাবেন?
মা ও শিশু

টেরিবল টু | বাচ্চার অতিরিক্ত জেদ কীভাবে সামলাবেন?

প্রতিটি শিশুই আলাদা। একেকজনের বেড়ে ওঠার পরিবেশ, আচরণ, মানসিক বিকাশ খুব স্বাভাবিকভাবেই ডিফারেন্ট হবে। শিশুর বয়স যখন দুই বছরের কাছাকাছি চলে আসে, তখন তার...

কলিক বেবি | শিশুর অস্বাভাবিক কান্নার কারণ ও নিয়ন্ত্রণের উপায়
মা ও শিশু

কলিক বেবি | শিশুর অস্বাভাবিক কান্নার কারণ ও নিয়ন্ত্রণের উপায়

ভাবুন তো ঘরের ছোট্ট নতুন অতিথি প্রচন্ড কান্নাকাটি করছে, কোনো কিছু দিয়েই তাকে শান্ত করা যাচ্ছে না। এর থেকে বেশি অসহায় অবস্থা বাবা-মার জন্য আর কিছু হতে...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

সন্তানের সাথে বন্ধুত্ব | ১০টি উপায় জানা আছে কি?
মা ও শিশু

সন্তানের সাথে বন্ধুত্ব | ১০টি উপায় জানা আছে কি?

একটি সন্তান জন্মের সাথে সাথে জন্ম হয় বাবা-মায়ের। জন্মের পর থেকে পাঁচ-ছয় বছর পর্যন্ত আপনার শিশুকে যা শেখাবেন কিংবা যা শিখবে সেটাই আপনার শিশুর ব্যক্ত...

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও  চিকিৎসায় করণীয় কী?
মা ও শিশু

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও চিকিৎসায় করণীয় কী?

ছোট্ট শিশুরা পাখির মত। হাসবে খেলবে, আনন্দে ঘর ভরিয়ে রাখবে। কিন্তু সেই ছোট্ট শিশুর যদি হটাৎ খিঁচুনি হয় তাহলে মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। সাধারণভ...

…