বিউটি স্লিপের যত সিক্রেট

sub-editor · Nov 11, 2015 · 1 min read

বিউটি স্লিপের যত সিক্রেট

নিজেকে সুন্দর দেখাক, সেটা কে না চায় বলুন? বিশেষ করে সারা রাত ঘুমিয়ে উঠে সকালে আয়নাটার সামনে গিয়ে নিজের চেহারাটাকে দেখতে সবাই ভালোবাসে। কিন্তু বিপত্তিটা ঘটে তখনই। সকালে ঘুম থেকে উঠে নিজের চেহারার ফোলা ভাব আর এলোমেলো চুল দেখে মেজাজটা বিগড়ে যায় নিমিষেই। ঘুম থেকে উঠে সুন্দর দেখানোর জন্য প্রয়োজন বিউটি স্লিপের। আর এই বিউটি স্লিপের আছে কিছু সিক্রেট।  তাহলে এবার সেই সিক্রেটগুলোই যেনে নেয়া যাক।

রুমের তাপমাত্রা

বিউটি স্লিপের জন্য রুমের তাপমাত্রাটা হওয়া চাই একেবারে পারফেক্ট। খুব বেশি গরম অথবা ঠান্ডা কোনোটাই হওয়া চলবে না। তাপমাত্রা হতে হবে একেবারে স্বাভাবিক অথবা স্বাভাবিকের চাইতে সামান্য ঠান্ডা। সারারাত এয়ারকন্ডিশনার ছেড়ে রাখাও একদমই উচিত নয়।

স্মার্টফোন কিংবা টেলিভিশন

সকালে চেহারাটাকে ফ্রেশ দেখাতে চাইলে রাত জেগে স্মার্টফোনে ফেসবুক কিংবা চ্যাটিং একদমই বন্ধ করে দিতে হবে আপনার। সেই সঙ্গে ঘুমানোর আগে টেলিভিশন দেখার অভ্যাসটাকেও বিদায় জানাতে হবে। সবচাইতে ভালো হয় বেডরুম থেকে যদি টেলিভিশনটাকে সরিয়ে অন্য রুমে নিতে পারেন। এক্ষেত্রে ঘুমানোর আগের সময়টা কাটানোর জন্য ভালো বন্ধু হতে পারে বই।

নির্দিষ্ট সময়ে ঘুম

ঘুমানোর জন্য প্রতিদিন সময়টাকে নির্ধারিত করে ফেলুন। এতে ঘুমটাও সহজে আসবে এবং ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন চেহারাটাকেও সতেজ দেখাবে। তাই ঘুমের সময়টাকেও একটা রুটিনে ফেলে দিন, পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। সেই সঙ্গে প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা ঘুম না হলে চেহারার সতেজতা হারিয়ে যায়।

খাদ্যাভ্যাস

ঘুমানোর আগে খাবারের অভ্যাসেও নিয়ে আসুন খানিকটা পরিবর্তন। ঘুমানোর ঠিক আগেই ভারি খাবার খাবেন না। কমপক্ষে ২ ঘন্টা আগে খাওয়ার কাজটা সেরে ফেলুন। ঘুমাতে যাওয়ার আগে তরল খাবারও অল্প পান করুন। এতে ঘুমটা বেশ ভালো হবে আপনার। আর সেই সঙ্গে ঘুম থেকে ওঠার পরে চেহারাটাও সতেজ দেখাবে।

ত্বক পরিষ্কার

ঘুমাতে যাওয়ার আগে অনেক জরুরী একটি বিষয় হলো ত্বকটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেয়া। তা না হলে ত্বকের নানান সমস্যার ভুগবেন আপনি। সেই সঙ্গে ঘুম থেকে ওঠার পরে চেহারাটাকে মলিন দেখাবে। এমনকি ব্রণের সমস্যাও দেখা দিতে পারে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো ব্র্যান্ডের ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মেকআপ রিমুভার দিয়ে ভালো করে ত্বক পরিষ্কার করে নিন। চোখের কাজলটা অবশ্যই পুরোপুরি তুলে ফেলবেন। না হলে সকালে ঘুম থেকে উঠে দেখবেন চোখের নিচে কালচে হয়ে আছে।

বালিশের কভার

অবাক হচ্ছেন? ভাবছেন বিউটি স্লিপের সাথে আবার বালিশের কভারের সম্পর্কটা কোথায় তাইনা? বালিশের কভারটা পরিষ্কার না হলে ত্বকের নানান সমস্যা হতে পারে। সেই সঙ্গে সকালে ঘুম থেকে ওঠার পরে ত্বকটাকে দেখাবে নির্জিব। আর তাই বালিশের কভারটা হওয়া চাই পরিষ্কার। বিশেষ করে বালিশের কভারের কাপড়টা সিল্কি হলে সকালে ঘুম থেকে ওঠার পরে চুলগুলোও বেশ ঝলমলে দেখাবে।

অতিরিক্ত শব্দ

ঘুমানোর পরিবেশটা হওয়া চাই নিরিবিলি। নিরবিলি পরিবেশ ছাড়া ঘুমটাও গভীর হয়না। আর তাই চেহারাটাও সজীব দেখায় না সকালে ঘুম থেকে ওঠার পরে। বিশেষ করে সঙ্গীর যদি নাক ডাকার অভ্যাস থাকে তাহলে তো রাতে ঘুমানোই দায় হয়ে যায়। তাই বিউটি স্লিপের জন্য একটু নিরিবিলি পরিবেশ বেছে নিন। তাহলে ঘুম থেকে ওঠার পরে একদম স্নিগ্ধ সুন্দর দেখাবে আপনাকে।

লিখেছেন- নুসরাত শারমিন

ছবি- লুকফ্যান্টাস্টিক.কম

সম্পর্কিত লেখা

ঘুমের যত গল্প গাঁথা!
সুস্থতা

ঘুমের যত গল্প গাঁথা!

ঘুম আপনার, আমার সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। প্রতিদিন কাজ কর্ম শেষ করে রাতে বিছানায় গা এলিয়ে দেয়ার মধ্যে যে প্রশান্তি, তা হয়তো অন্য কিছুতে...

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?
লাইফ স্টাইল

ইনসমনিয়া সমস্যা | কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে ধারণা আছে কি?

বাঁচতে হলে ঘুমোতেই হবে! ঘুমই হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার চাবিকাঠি। ঘুম আপনার মস্তিষ্ক ও শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম। যার কারণে আপনি কর্মক্ষম থাকতে...

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!
সুস্থতা

রাতের যে ৮টি অভ্যাস আপনার ঘুম নষ্ট করে!

রাত হলেই ঘুম উধাও? ভালো ঘুম সুস্থ থাকার অন্যতম হাতিয়ার। রাতের ভালো ঘুম প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কাজে মনোযোগ বাড়ায়।...

রাতে শান্তির ঘুম চান? জেনে নিন কিছু গোল্ডেন রুল
সুস্থতা

রাতে শান্তির ঘুম চান? জেনে নিন কিছু গোল্ডেন রুল

এই আর্টিকেলে আমরা আপনাকে কিছু সহজ নিয়ম এর কথা বলব তাদের যারা ঘুমাতে গেলে সহজে ঘুম আসে না বা ঘুম ভালো হয় না কিছুতেই। সারাদিন ক্লান্ত লাগে আর মেজাজও খি...

আরও পড়ুন

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?
মেকআপ

বিউটি ব্লেন্ডার এবং ব্রাশ | পারফেক্ট লুক পেতে কোনটা কখন ব্যবহার করবেন?

নামীদামী ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেও কি মনে হচ্ছে “মেকআপটা আরেকটু সুন্দরভাবে বসলো না কেন?” মেকআপ করার সময় যারা এমন কমপ্লেইন করে থাকেন, এক...

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ
ফিটনেস

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ

স্বাস্থ্য নিয়ে ভাবনা কম বেশি সবাই ভাবেন। তাই হাজার ব্যস্ততার মাঝেও অনেকেই চেষ্টা করে থাকেন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে। আমরা জানি সু-স্বাস্থ্যের জ...

ঘুম থেকে উঠার পর কেন শরীর ব্যথা করে?
সুস্থতা

ঘুম থেকে উঠার পর কেন শরীর ব্যথা করে?

তারেক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর পুরো শরীরে এক ধরনের আড়ষ্টতা অনুভব করেন। বিছানা ছেড়ে মেঝেতে পা ফেললে তার পায়ের তালুতে ব্যথা হয় এবং মনে হতে থাকে হ...

দিনের বেলায় ঘুম | স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ?
সুস্থতা

দিনের বেলায় ঘুম | স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ?

এমন অনেক মানুষ আছে যারা বিকেল বেলায় ঘুমানো ছাড়া থাকতেই পারেন না। এভাবে একটা সময় দিনের বেলায় ঘুম একটি অভ্যাস হয়ে ওঠে। কিন্তু আপনি কি কখনও ভেবেছেন যে ক...

ঘুমের জন্য সহায়ক ১১টি টিপস জানা আছে কি?
সুস্থতা

ঘুমের জন্য সহায়ক ১১টি টিপস জানা আছে কি?

ঘুম এবং খাদ্যাভাস একে অপরের সাথে জড়িত। আমদের জেনে রাখা উচিত যে, কোন কোন খাদ্য আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে আর কোন কোন খাদ্য গ্রহণের ফলে আমরা সঠিক...

পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে না তো?
সুস্থতা

পর্যাপ্ত ঘুমের অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে না তো?

“আমার চুল পাতলা হয়ে যাচ্ছে, হঠাৎ করেই চুল পড়ার সমস্যা অনেক বেশি বেড়ে গেছে, এখন কি করবো?”- এই কথাটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। চুল পড়ার সমস্যার সম...

…