সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করছেন তো?

sub-editor · Aug 21, 2016 · 1 min read

সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করছেন তো?

শ্বাসকষ্টের রোগীদের কাছে যার গুরুত্ব বর্ণনাতীত । আমাদের অনেকের পরিবারের এমন অনেক সদস্য আছেন যাদের নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হয় । তবে অনেক মানুষকেই অভিযোগ করতে শোনা যায় যে ,ইনহেলার ব্যবহার করে কোন উপকার পাচ্ছেন না , কিংবা ঘন ঘন ইনহেলার নিতে হচ্ছে । আপনি জানেন কি ,ভুল নিয়মে ইনহেলার ব্যবহার করা হতে পারে এর অন্যতম কারণ?

[picture]

প্রায় এক তৃতীয়াংশ ব্যবহারকারী ভুল নিয়মে ইনহেলার নিয়ে থাকে। ভুল নিয়মে ইনহেলার নেয়ার কারণে প্রায় ৯০% ইনহেল্ড সাবস্টেন্স মুখে রয়ে যায় । যার ফলে অনেক রোগীকেই ঘন ঘন ইনহেলার নিতে হয় । আমাদের আজকের লেখার উদ্দেশ্য সঠিক ইনহেলার টেকনিক সম্পর্কে সচেতনতা । চলুন তার আগে ইনহেলারের বিভিন্ন পার্টস সম্পর্কে জেনে নেয়া যাক ।

14055750_10206969313456236_276558636_n
ইনহেলারের উপরের দিকের ধাতব অংশটিকে বলা হয় ক্যানিস্টার ,আর যেই অংশ থেকে গ্যাস নিঃসরন হয় সেটি মাউথ পিস । মাউথ পিসটি ক্যাপ দিয়ে আটকানো থাকে । পাঠকদের বোঝার সুবিধার্থে ইনহেলারে বিভিন্ন অংশের ছবি সংযুক্ত করা হল ।

চলুন এবার জেনে নেই সঠিকভাবে ইনহেলার ব্যবহারের নিয়ম।

১. প্রথমে ইনহেলারে ক্যাপটি খুলুন । ১-২ সেকেন্ড ইনহেলারটি ভাল ভাবে ঝাঁকান । ইনহেলার টি সোজা ভাবে ধরুন , যেন ক্যানিস্টার টা উপরের দিকে থাকে ।

২. মাউথ পিসটি দাঁতের মাঝে রেখে , তার চারপাশে ঠোঁট দিয়ে চেপে মুখ বন্ধ করুন ।তবে মাউথপিসে কামড় দেয়া যাবে না ।

৩.ধীরে শ্বাস ছাড়ুন ।

৪. মাথা সামান্য পেছনের দিকে হেলিয়ে দিন ,আর থুতনি কিছুটা উপরে তুলুন ।

৫.এরপর যখন আপনি ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস নিতে শুরু করবেন , তখনি ক্যানিস্টারে ভাল ভাবে প্রেস করুন ( ১ বার ) । এবার শ্বাস নিন এবং ধরে রাখুন অন্তত: ৩-৫ সেকেন্ড । এই সময়ে নাক দিয়ে শ্বাস নেবেন না ।

৬.মুখ থেকে মাউথ পিস টি সরিয়ে নিন । ১০ সেকেন্ড শ্বাস ধরে রাখুন । এরপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ।

৭.এরপর ১ মিনিট স্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস নিন । প্রয়োজনবোধে এক ই নিয়মে আবার ইনহেলার নিতে পারেন ।

14045419_10206969313296232_164723616_oকিছু জরুরী কথা : যদি দেখেন গ্যাস নিঃস্বরনের জায়গায় পাউডার জমে আছে , তাহলে ইনহেলারটি পরিষ্কার করে ফেলুন । ইনহেলার পরিষ্কার করার জন্য ক্যানিস্টার টি প্লাস্টিক L শেপড বডি খুলে নিন । এবার মাউথ পিস এবং ক্যাপ টি গরম পানিতে ধুয়ে নিন এবং বাতাসে শুকিয়ে নিন । সঠিক ভাবে ব্যবহার করার পর ও যদি আপনাকে খুব ঘন ঘন ইনহেলার নিতে হয় , তাহলে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন । যদি আপনার ব্যবহারকৃত ইনহেলারটি স্টেরয়েড হয়ে থাকে । তবে ইনহেলার ব্যবহারের পর মুখ ভালোভাবে গার্গল করে কুলি করে ফেলুন । এছাড়া স্পেসার ও ব্যবহার করতে পারেন ।

সবাই ভাল থাকুন , সুস্থ্য থাকুন । সবার সুস্বাস্থ্য কামনা করছি ।

ছবি - ড্রাগস.কম, ডেইলিমেইল.ইউকে.কো

লিখেছেন - ডাঃ মোশাররাত জাহান কণা

সম্পর্কিত লেখা

অ্যাজমা
সুস্থতা

অ্যাজমা

কিছু দিন বাদেই আসছে শীত। এ সময়টায় লক্ষণীয় স্বাস্থ্য সমস্যা গুলোর মধ্যে প্রধান হচ্ছে শ্বাসতন্ত্রের সমস্যা গুলোই। শীতে অনেক অসুখের মধ্যে অ্যাজমা বেশি...

গর্ভাবস্থায় শ্বাসকষ্ট | গর্ভধারণকালীন সময়ে এ্যাজমার কারণ ও করণীয় কী?
সুস্থতা

গর্ভাবস্থায় শ্বাসকষ্ট | গর্ভধারণকালীন সময়ে এ্যাজমার কারণ ও করণীয় কী?

গর্ভাবস্থায় শ্বাসকষ্ট কেন হয় জানেন? এর পরিত্রাণে করণীয় কি তা কি জানা আছে আপনার? যাই হোক, গর্ভাবস্থায় শ্বাসকষ্ট নিয়ে জানানোর পূর্বে শ্বাসকষ্ট বা এ্যা...

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম
ফিটনেস

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম

শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি যোগ ব্যায়াম হতে পার...

গর্ভকালীন অ্যাজমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
মা ও শিশু

গর্ভকালীন অ্যাজমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

গর্ভকালীন অ্যাজমা নিয়ে বলার আগে বলি, অ্যাজমা (Asthma) হল শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ। এর কিছু লক্ষণ হল শ্বাস নিতে কষ্ট হওয়া, শ্বাসের সময় শব্দ হওয়া, ব...

আরও পড়ুন

স্লিপ অ্যাপনিয়া বা স্লিপিং ডিজঅর্ডার | কেন হয়, লক্ষণ ও চিকিৎসা
সুস্থতা

স্লিপ অ্যাপনিয়া বা স্লিপিং ডিজঅর্ডার | কেন হয়, লক্ষণ ও চিকিৎসা

ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া সমস্যায় ভোগেন অনেকেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয় স্ল...

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ
ফিটনেস

হাঁপানির মুক্তিতে যোগাসন | ৪টি ব্যায়ামের মাধ্যমে থাকুন সুস্থ

হাঁপানি ফুসফুসের অতিসাধারণ একটি পরিস্থিতি যা যেকোনো বয়সেই হয়ে থাকে। যদিও প্রায় ক্ষেত্রে এটি শৈশব থেকেই শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন যে- "প্রাপ্তবয়স্...

শিশুর হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ প্রতিরোধে যা যা করা প্রয়োজন
মা ও শিশু

শিশুর হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ প্রতিরোধে যা যা করা প্রয়োজন

হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ (এইচএফএমডি) একটি সাধারণ ভাইরাল রোগ যাতে প্রাথমিকভাবে ছোট বাচ্চাদের আক্রান্ত হতে দেখা যায়, তবে প্রাপ্তবয়স্কদেরও হতে পা...

শিশুর মাঝে পজিটিভ ইমেজ তৈরিতে বাবা-মায়ের কর্তব্যগুলো কি জানেন?
মা ও শিশু

শিশুর মাঝে পজিটিভ ইমেজ তৈরিতে বাবা-মায়ের কর্তব্যগুলো কি জানেন?

বর্তমানে একবিংশ শতাব্দীতে চরম অস্থির এক সময় পার করছে বিশ্ববাসী। প্রতিদিন বাড়ছে জনসংখ্যা। বাড়তি জনসংখ্যার বাসস্থানের জন্য ছাড় দিতে হচ্ছে খেলার মাঠ, পর্...

হঠাৎ করে কেউ অজ্ঞান হলে কী করবেন ?
Uncategorized

হঠাৎ করে কেউ অজ্ঞান হলে কী করবেন ?

রাস্তা ঘাটে চলতে ফিরতে কত ঘটনা ঘটে। যে কোনও মুহূর্তে অজ্ঞান হয়ে যেতে পারে যে কেউ। এমনকি আপনার অনেক আপনজন। এ অবস্থায় ঘাবড়ে না গিয়ে প্রাথমিক কিছু পদক্ষে...

প্রাণায়াম আসনের উপকারিতা | ৪টি ধাপে কীভাবে করবেন ব্যায়ামটি?
ফিটনেস

প্রাণায়াম আসনের উপকারিতা | ৪টি ধাপে কীভাবে করবেন ব্যায়ামটি?

কর্মব্যস্ত জীবনে ব্যায়াম বা মেডিটেশন হচ্ছে শান্তির উৎস। একজন সুস্থ মানুষের প্রতিদিন কমপক্ষে আধা ঘণ্টা সম্ভব হলে এক ঘণ্টা ব্যায়াম কিংবা মেডিটেশ জন্য রা...

…