প্রতিবন্ধী শিশুর অভিভাবকের জন্য ৭ টি প্যারেন্টিং টিপস!

sub-editor · Aug 28, 2018 · 1 min read

প্রতিবন্ধী শিশুর অভিভাবকের জন্য ৭ টি প্যারেন্টিং টিপস!

প্রতিবন্ধী শিশুকে আমি বলি গিফটেড চাইল্ড। কীভাবে সুন্দরভাবে বড় করে তুলবো তাকে? গিফটেড চাইল্ড-দের বড় করে তোলা মোটেই সহজ নয়। তাই আপনাদের সুবিদার্থে এই লেখায় এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, যা মেনে চললে তাদেরকে আর সকলের মত সুন্দর করে বড় করে তুলতে কিছুটা হলেও সাহায্য হবে আশা করছি। প্রতিবন্ধকতা এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার, যাতে আক্রান্ত বাচ্চা ঠিকমতো কথা বলতে বা সাধারণ বাচ্চাদের মতো বেড়ে উঠতে পারে না। তবে জন্ম থেকেই বাচ্চার এমন অ্যাবনরমালিটি দেখা দেবে, এমন নয়। এসব ক্ষেত্রে সাধারণত ৩ বছরের পর থেকে প্রকাশ পেতে শুরু করে নানা অসুবিধা। যেমন, বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, অনেক সময় চলাফেরা করতেও অসুবিধা দেখা দেয় ইত্যাদি।

সাধারণত জিনগত কারণে এই রোগ হয়ে থাকে। অনেক কারণে এমনটা হতে পারে। যেমন প্রেগনেন্সি-এর সময় জটিলতা, অপুষ্টি, ক্রোমোজোনাল অ্যাবনরমালিটি প্রভৃতি। প্রতিবন্ধী শিশুদের অনেক সময় দৈনন্দিন কাজকর্ম ঠিকমতো করতে সমস্যা হয়। কারণ ছোটবেলা থেকে কোনও কিছু শেখার ক্ষমতাই তাদের থাকে না। তাইতো বাবা-মায়েদের এমন কিছু গুণ থাকতে হয়, যাতে বাচ্চারা বিনা অসুবিধায় বড় হয়ে উঠতে পারে। আজকের এই লেখায় এমন কিছু টিপস নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা বাবা-মায়েদের এমন পরিস্থিতিতে অনেক সাহায্য় করতে পারে।

  • প্রথম থেকেই আপনার বাচ্চার প্রতিবন্ধকতাকে মেনে নিন। এমনটা করলে দেখবেন মানসিক চাপ অনেকটাই কমবে।
  • আপনার বাচ্চা অনেক ধরনের আবদার করবে। সব হয়তো মেনে নেওয়া আপনার পক্ষে সম্ভবও হবে না, কিন্তু মাথা ঠাণ্ডা রাখবেন। ভুলে যাবেন না সে অনেক কিছুই না বুঝে করছে। সেই সঙ্গে আপনার বাচ্চার কী কী ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তা জানার চেষ্টা করবেন।
  • প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার জন্য় বিশেষ স্কুল আছে। সেখানে বাচ্চাকে ভর্তি করে দিন। স্কুলে ভর্তি করে দিলেই কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। সে যাতে ঠিক মতো স্পেশাল কেয়ার পায় সেদিকেও খেয়াল রাখতে হবে কিন্তু!
  • তাদের রাস্তা-ঘাটে অনেকে উত্যক্ত করে। এদিকে বাবা-মাকে খেয়াল রাখতে হবে। কারণ প্রতিবন্ধী শিশুরা তাদের রাগ বা দুঃখ প্রকাশ করতে পারে না।
  • নিদিষ্ট সময় অন্তর অন্তর বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। ঠিকমতো চিকিৎসা পেলে দেখবেন তার রোগের লক্ষণ অনেক নিয়ন্ত্রণে রয়েছে।
  • প্রতিবন্ধী বাচ্চা যাদের রয়েছে তারা আরেকটি বাচ্চা নেওয়ার আগে ভালো করে ভাববেন। কারণ অ্যাবনরমাল বাচ্চাদের খেয়াল রাখতে অনেকটা সময় চলে যায়। তাই আরেক জন বাচ্চাকে বড়ে করে তোলার মতো সময় আপনার হাতে আছে কিনা, তা দেখে নিয়ে এমন সিদ্ধান্ত নেবেন।
  • আপনার বাচ্চাকে কখনই মনে হতে দেবেন না যে সে আর পাঁচ জনের মতো নয়। প্রতিদিন তাকে সময় দিন। তার কথা শুনুন। খেলাধুলো করেন। এমনটা করলে দেখবেন হাজারো অসুবিধা সত্ত্বেও  আপনার বাচ্চার মধ্য়ে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার আশা জন্মাবে।

মনে রাখবেন, সকল শিশুই এক। সকল শিশুই প্রভুর অসাধারণ সুন্দর উপহার। তাই সকলেরই সুন্দরভাবে ভালোবাসায় বেঁচে থাকার সমঅধিকার আছে।কাউকেই অবহেলায় রাখবেন না। ভালোবাসুন আপনার সন্তানকে।

 

লিখেছেন- লিন্নি

ছবি- ম্যাপকোয়েস্ট.কম

সম্পর্কিত লেখা

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!
সম্পর্ক

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!

আমাদের আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং। শিরোনাম দেখে ভ্রু কুঁচকানোর অনেক কারণ আছে। একটা বলি। বাংলাদেশে লক্ষ লক্ষ বাবা-মা, চারদিকে অযুত নিযুত উপদেশ। এর...

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?
মা ও শিশু

বাচ্চাদের হুটহাট জেদ এবং একরোখা স্বভাব কীভাবে কন্ট্রোল করবেন?

খুব জরুরী একটা কল করতে হবে, কিন্তু বাচ্চার হাত থেকে কোনোভাবেই ফোনটা নেয়া যাচ্ছে না! যতই তাকে বুঝাচ্ছেন বা আদর করে বলছেন। কিন্তু না! তার হুটহাট জেদ এবং...

এই গরমে আপনার সোনামনির যত্ন
সুস্থতা

এই গরমে আপনার সোনামনির যত্ন

এখন প্রচুর গরম। জীবন প্রায় অতিষ্ঠ। গরমে বড়দেরই অবস্থা খারাপ। তাই সন্তানের জন্য অনেক চিন্তা হয় বাবা মায়ের। ছোট বাচ্চাদের কিভাবে সুস্থ রাখবেন? এই গর...

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও  চিকিৎসায় করণীয় কী?
মা ও শিশু

শিশুদের খিঁচুনি রোগ | মৃগী রোগের সাথে পার্থক্য ও চিকিৎসায় করণীয় কী?

ছোট্ট শিশুরা পাখির মত। হাসবে খেলবে, আনন্দে ঘর ভরিয়ে রাখবে। কিন্তু সেই ছোট্ট শিশুর যদি হটাৎ খিঁচুনি হয় তাহলে মা-বাবার দুশ্চিন্তার অন্ত থাকে না। সাধারণভ...

আরও পড়ুন

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?
মা ও শিশু

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?

দেখতে দেখতে আদরের সোনামণিটা বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে সলিড বা দানাদার খাবার খাওয়া শুরু করেছে। আবার আধো আধো কণ্ঠে বাবা মা ডাকটাও শিখে গেছে। এই সম...

কলিক বেবি | শিশুর অস্বাভাবিক কান্নার কারণ ও নিয়ন্ত্রণের উপায়
মা ও শিশু

কলিক বেবি | শিশুর অস্বাভাবিক কান্নার কারণ ও নিয়ন্ত্রণের উপায়

ভাবুন তো ঘরের ছোট্ট নতুন অতিথি প্রচন্ড কান্নাকাটি করছে, কোনো কিছু দিয়েই তাকে শান্ত করা যাচ্ছে না। এর থেকে বেশি অসহায় অবস্থা বাবা-মার জন্য আর কিছু হতে...

যত্নে বেড়ে উঠুক শিশু
মা ও শিশু

যত্নে বেড়ে উঠুক শিশু

আজকা্ল শহরে ছোট পরিবারের সংখ্যাই সবচেয়ে বেশি। যৌথ পরিবার প্রায় দেখাই যায় না। তাই অনেক সময়ই বাচ্চারা বেড়ে ওঠে একা একা। একারনে কারনে বাচ্চাদের প্রতি মা...

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!
মা ও শিশু

শিশুকে খাবার খাওয়ান ১২টি কার্যকরী পদ্ধতির সাহায্যে!

একজন মা হিসেবে আপনি অনেক হতাশ হতে পারেন যখন কোনও একটি সুস্বাস্থ্যকর খাবার আপনি অনেক যত্ন ও ভালোবাসা নিয়ে তৈরি করলেন এবং আপনার বাচ্চাটি এসে সেই খাবারটি...

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!
মা ও শিশু

সোনামনির খাবার নিয়ে বায়না, আর না আর না!

বাচ্চাকে খাবার খাওয়ানো একটি কঠিন কাজ বলেই জানি আমরা সবাই। পৃথিবীতে মনে হয় এমন কোন মা নেই যিনি তার বাচ্চাকে খাবার খাওয়ানো নিয়ে সমস্যায় পড়েননি। সম...

শিশুর হাতে স্মার্টফোন | প্রযুক্তির আসক্তি থেকে বাচ্চাকে কীভাবে দূরে রাখবেন?
মা ও শিশু

শিশুর হাতে স্মার্টফোন | প্রযুক্তির আসক্তি থেকে বাচ্চাকে কীভাবে দূরে রাখবেন?

আজকাল একটা জিনিস খুবই চোখে পরে, রেস্টুরেন্ট কিংবা পার্কে যেয়েও অনেক বাচ্চা মোবাইল নিয়েই বসে আছে! কোনো হুল্লোড় নেই, আশেপাশে কী হচ্ছে সেটা জানার আগ্রহ ন...

…