স্কিন কেয়ার চার্ট!

sub-editor · Dec 07, 2017 · 1 min read

স্কিন কেয়ার চার্ট!

আমাদের কারো ত্বকই একেবারে নিখুঁত নয়। সবারই কিছু না কিছু সমস্যা থেকেই থাকে। কিন্তু তা সত্ত্বেও যারা নিয়মিত সঠিকভাবে ত্বকের যত্ন নেন, তাদেরকে দেখতে সবার চেয়ে আলাদা মনে হয়। ক্লিঞ্জিং, টোনিং এবং নারিশিং হচ্ছে একটি সঠিক স্কিন কেয়ার রুটিন এর বেসিক তিনটি ধাপ। নিচের চার্টটি সেই ধাপগুলো আরও সহজভাবে ব্যাখ্যা করবে।

[picture]

উপরের চার্টে দেয়া নিয়ম অনুযায়ী প্রতিদিন ত্বকের যত্ন নিন। অনেকের কাছেই ওয়াটার বেইসড ফেইস প্যাক শব্দটি নতুন মনে হতে পারে। তাই নিচে  কয়েকটি ওয়াটার বেইসড ফেইস প্যাক তৈরির রেসিপি দিয়ে দিচ্ছি।

(১) ৫০ গ্রাম ওটমিল পানিতে মিশিয়ে বিশ মিনিট জ্বাল দিয়ে নিন। অন্যদিকে ২-৩ টেবিল চামচ টমেটোর রসের সাথে  টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। এরপরে ওটমিলের মিশ্রণের সাথে মিলিয়ে নিন। ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এর পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

(২) ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ কমলার রস, ১ চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে প্রথমে গরম পানি ও পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

(৩) আধা টেবিল চামচ মধু, ১ চা চামচ লেবুর রস, ২ চা চামচ মুলতানি মাটি এবং ২ চা চামচ পানি মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপরে প্রথমে হালকা গরম পানি ও পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

আশা করি নিয়মিত এই রুটিন অনুযায়ী ত্বকের যত্ন নিলে ত্বকের যাবতীয় সব সমস্যার সমধান হবে এবং ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও প্রাণবন্ত। ভালো থাকুন , সুন্দর থাকুন।

মডেল - শাহতাজ

ছবি - কৌশিক ইকবাল

লিখেছেন - মাহবুবা বীথি

সম্পর্কিত লেখা

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক ও চুলের যত্নে এর ১০টি ব্যবহার

মুলতানি মাটি, ইংরেজিতে ফুলার’স আর্থ নামে পরিচিত এই মাটি জাতীয় পদার্থটি এর বিভিন্ন গুণাগুনের জন্য রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ম্যাগনেসিয়া...

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!
রিভিউ

ঘরোয়া রূপচর্চায় মুলতানি মাটি | ত্বক সুন্দর ও উজ্জ্বল হবে প্রাকৃতিকভাবেই!

প্রাচীন আয়ুর্বেদ ও প্রাকৃতিক উপায়ে সৌন্দর্যচর্চা নিয়ে যাদের ঝোঁক আছে, মুলতানি মাটি তাদের কাছে নতুন কিছু নয়! রূপচর্চায় বহু আগের থেকেই মুলতানি মাটির ব্য...

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!
ত্বকের যত্ন

ত্বকের জেল্লা বাড়াতে চন্দনের ৫ টি প্যাক!

রুপচর্চায় চন্দন কাঠের ব্যবহার হাজার বছর ধরে চলে আসছে। শুধুমাত্র এই উপমহাদেশেই নয় এমনকি পুরো বিশ্বে এটি ব্যবহার করা হয় ত্বকের যে কোন সমস্যা সমাধানে। মি...

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি
ত্বকের যত্ন

পোর মিনিমাইজ করতে, একনে কন্ট্রোলে ও ডিপ ক্লেনজিংয়ে মুলতানি মাটি

রূপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি মা, দাদিরা রূপচর্চায় মুলতানি মাটি ব্যবহার করতেন। আমরা নিজেরাও অ...

আরও পড়ুন

মুলতানি মাটি দিয়ে কিভাবে করবেন ত্বক ও চুলের যত্ন?
চুলের যত্ন

মুলতানি মাটি দিয়ে কিভাবে করবেন ত্বক ও চুলের যত্ন?

সৌন্দর্যচর্চায়, বিশেষ করে ত্বক ও চুলের যত্ন নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম মাটির ব্যবহার দেখা যায়। প্রাচীন আয়ুর্বেদেও এর ব্যবহার হয়ে আসছে। স্পা...

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!
রিভিউ

ত্বকের তৈলাক্তভাব কমাতে ও উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকরী প্রাকৃতিক উপাদান!

ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে আমাদের কতই না আয়োজন! স্কিনের ব্রাইটনেস ফিরিয়ে আনতে কোন প্রাকৃতিক উপাদান কার্যকরী ভূমিকা রাখে, সেটা জানা আছে কি? স...

হাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!
ত্বকের যত্ন

হাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!

ভীষণ আনন্দ করে কয়েকটা দিন বাইরে কাটিয়ে আসার পরে বাড়ি ফিরে নিজের দিকে তাকাতেই মন খারাপ হয়ে যায় সবার। কারণ সারা শরীরে ট্যান হয়ে কালো ছোপ ছোপ পড়ে যায়। শর...

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি! বিশেষ করে আমাদের যাদের তৈলাক্ত ত্বক; আমরা অয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট ঘেঁটে, গুগল করে কত ধরনের টিপস সং...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক

শসা খুবই সহজলভ্য এবং পুষ্টিকর একটি সবজি। এতে শতকরা ৯৫ ভাগই পানি। এটি যেমন দেহের যত্নে খুবই উপকারী তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পর...

…