লাল লিপস্টিক ব্যবহার | ৬টি টিপস জেনে ঠোঁটকে করুন আকর্ষণীয়

সিনথিয়া · May 07, 2013 · 1 min read

লাল লিপস্টিক ব্যবহার | ৬টি টিপস জেনে ঠোঁটকে করুন আকর্ষণীয়

ভেলভেট লাল, ডিপ ওয়াইন বা যে কালারের লিপস্টিকই হোক না কেন গাঁঢ় লাল রংয়ের ক্লাসিক লিপস্টিকের সাথে কোনকিছুরই তুলনা চলে না। আপনার ঠোঁটের সাথে মানিয়ে যায় এমন শেইড বেছে নিতে পারলেই হলো। মনে রাখবেন বেমানান লিপস্টিক আপনার পুরো সাজগোজ মাটি করে দিতে পারে। তাই খুবই সতর্কতার সাথে লিপিস্টিকের শেইড পছন্দ করুন। এই লেখায় লাল লিপস্টিক ব্যবহার কৌশল আপনাদের জানিয়ে দিচ্ছি।

১. লাল লিপস্টিক ব্যবহার এর জন্য ডার্ক স্কিন টোন 

বেসিক নিয়ম হলো যত বেশী গাঢ় ত্বক তত গাঢ় রং এর লাল শেইড। সাধারণত কমলা, বাদামী অথবা সোনালী ফ্যামিলি থেকে বেছে নিতে পারেন আপনার উপযোগী শেইড। ঠোঁটকে বেশী আকষর্ণীয় করতে গ্লসি লালও ব্যবহার করতে পারেন।

২. ফর্সা ও মাঝারী স্কিন টোন

বাদামী লাল বিশেষ করে যে সব লিপস্টিকের সাথে একটু বেরী আছে সেগুলো ব্যবহার করতে পারেন। একটু বেশী করে ফুটিয়ে তুলতে চেরি রেড বা লিপ গ্লস ব্যবহার করুন।

লাল লিপস্টিক ব্যবহার এর জন্য সাধারণ টিপস 

১. ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে খুঁজে বের করুন আপনার ত্বকের সাথে মানানসই লিপস্টিকের শেইড। প্রতি শেইড এর লিপস্টিক একটু করে ঠোঁটে লাগিয়ে ঘরের বাইরে গিয়ে দেখুন প্রাকৃতিক আলোতে কেমন লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কৃত্রিম আলোতে বিভ্রান্ত হতে পারেন তাই সঠিক শেইডের লিপস্টিক বেছে নিতে এটুকু কষ্ট করতেই হবে।

২. একটা শেইডের লিপস্টিক তুলে আর একটা শেইড লাগানোর আগে প্রায় সবাই টিস্যু পেপার ব্যবহার করে থাকেন কিন্তু টিস্যু দিয়ে ঠোঁট মুছলে এমনিতেই ঠোঁট লাল হয়ে যায় তাই সঠিক শেইড বেছে নিতে হলে টিস্যুর পরিবর্তে মেকআপ রিমুভার ব্যবহার করতে হবে।

পাতলা লিপস এ লাল লিপস্টিক ব্যবহার - shajgoj.com

৩. আপনার ঠোঁট পাতলা হলে উজ্জ্বল শেইড বেছে নিন তাতে ঠোঁট জোড়া একটু বর্ধিত লাগবে।

৪. আপনার ঠোঁট বড় হলে একটু বাদামী টিন্টযুক্ত ডার্ক শেইড বেছে নিন।

৫. দাঁতের রং হলুদাভ হলে নীলচে লাল ব্যবহার করুন এতে করে দাঁতের রং একটু সাদা দেখাবে।

৬. যে কোন লিপিস্টিকের টোন একটু হালকা করতে আংগুল দিয়ে কয়েক বার ঘঁসে স্বচ্ছ লিপ গ্লস মেখে নিন।

কিভাবে লাগাবেন?

১. একটা লাল পেন্সিল দিয়ে প্রথমে ঠোঁটের চারপাশটা খুব সাবধানে নিঁখুত করে এঁকে ফেলুন। তারপর পুরো ঠোঁটই ভরে ফেলুন। প্রয়োজনে একটু এদিক ওদিক করে ইচ্ছামত ঠোঁটের আকার দিতে পারেন। তবে ঠোঁটের আকৃতি বেশী পরিবর্তন না করাই ভাল তাতে ঠোঁট বিকৃত দেখাতে পারে।

২. ভাল করে এক পরত লিপস্টিক দিয়ে নিন।

৩. দুটি ঠোট পরস্পরের সাথে চেপে উপর নিচ করুন যাতে লিপস্টিকটা মসৃণ ভাবে বসে যায় এবং অতিরিক্ত তেল চলে যায়। আবার আর এক পরত লিপিস্টক দিয়ে নিন।

৪. আংগুল দিয়ে আলতো করে একটু ঘষে  পছন্দমত একটি লিপ গ্লস দিয়ে দিন।

এইতো এভাবেই খুব সহজে লাল লিপস্টিক আপনি আপনার ঠোঁটে ব্যবহার করতে পারেন। এখন চলুন দেখে নেওয়া যাক কিছু রেড লিপস্টিক যেগুলো পাওয়া যাচ্ছে শপ সাজগোজ-এ।

সম্পর্কিত লেখা

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?
মেকআপ

মোটা ঠোঁটে লিপস্টিক ব্যবহার কিভাবে করবেন জানেন কি?

আমরা নিজেদের আকর্ষণীয় করে তুলতে কত ভাবেই না সাজগোজ করে থাকি। বিভিন্ন ধরনের মেকআপে চোখ, মুখকে সাজাই। সব সাজগোজের পর লিপস্টিক দিয়ে ঠোঁটকে রাঙানোর মাধ্যম...

নজরকাড়া গোলাপি ঠোঁট
ঠোঁটের সাজ

নজরকাড়া গোলাপি ঠোঁট

নিজের ঠোঁট লাল-গোলাপি হলে কার না ভালো লাগে! চেহারায় গোলাপি ঠোঁট-টাই কিন্তু সবার প্রথমে নজর কাড়ে। মন্টানা ফ্লোরিডার ৪টা লাইন মনে পড়ে গেল, ঠোঁট হচ্ছে মু...

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড
ঠোঁটের সাজ

টিনেজারদের ক্যাজুয়াল লুকের জন্য ৬টি বাজেট ফ্রেন্ডলি লিপস্টিক ব্র্যান্ড

মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লিপস্টিক। লিপস্টিক দিতে ভালবাসে না এরকম নারী খুব কমই পাওয়া যাবে। টিনেজার থেকে মধ্যবয়সী কিংবা অনেক বয়স্ক ন...

হুদা বিউটির ৭টি গর্জিয়াস লিকুইড ম্যাট লিপস্টিক
সোয়াচ

হুদা বিউটির ৭টি গর্জিয়াস লিকুইড ম্যাট লিপস্টিক

“আপা নিয়ে যান, হুদা বিউটি লেটেস্ট লিকুইড লিপস্টিক ১০০/- টাকা মাত্র! দুইটা কিনলে ওনলি ১৮০/- টাকা!” আমি চমকে উঠে পেছনে ঘুরে তাকালাম। রাজলক্ষ্মী মার্কেটে...

আরও পড়ুন

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!
সম্পাদকের পছন্দ

আমার প্রিয় সেরা ১০ রেড লিপস্টিক!

লিপস্টিক দিতে ভালোবাসেন না, এমন মেয়ে কিন্তু খুব কমই আছেন। যারা সাজতে চান না, পারেন না, অথবা সাজার সময় পান না, তারাও কিন্তু বাইরে যাবার সময় অল্প একট...

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?
বিউটি টিপস

শীতের দিনে শুষ্ক ঠোঁটে লিপস্টিক দেয়ার পূর্ববর্তী যত্ন কেমন হবে?

আজকাল ম্যাট লিপস্টিকের যুগ। সকাল থেকে রাত পর্যন্ত ম্যাট লিপস্টিক ঠোঁটে থাকার কারণে এমনিতেই ঠোঁট বেশ ড্রাই হয়ে যায়। আর এখনতো শীত চলে এসেছে। সকাল বেলাতে...

ঠোঁটের যত প্রসাধনী
রিভিউ

ঠোঁটের যত প্রসাধনী

ঠোঁট মানুষের মুখমণ্ডলের গুরুত্বপূর্ণ অঙ্গ, ঠোঁট শুধু খাদ্য গ্রহণেই অংশ গ্রহণ করে না বরং সুন্দর-পরিপাটি এক জোড়া ঠোঁট যে কারোর সৌন্দর্য বাড়িয়ে দিতে প...

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?
ঠোঁটের সাজ

স্কিনটোন ও লিপস্টিক | আপনার জন্য লিপস্টিকের কোন শেডটি সঠিক?

আমার স্কিনটোনে কোন রঙের লিপস্টিক ভালো লাগবে? সবচেয়ে কমন প্রশ্ন! লিপস্টিকের প্রতি দুর্বলতা নেই এমন কোনো মেয়ে কি আছে? একটুখানি লিপস্টিক না পরলেই যেন নয়,...

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?
ঠোঁটের সাজ

লিপস্টিক ট্রেন্ড | স্কিনটোন অনুযায়ী রাইট শেইড চুজ করছেন তো?

মেকআপের কোন আইটেমটি আপনার সবচেয়ে পছন্দের? এটি জিজ্ঞেস করলে বেশিরভাগ উত্তরই আসে লিপস্টিক! ছোট বেলায় মায়ের কিংবা বড় বোনের সাজানো ড্রেসিং টেবিল থেকে লিপস...

লিপস্টিক শপিং গাইড
মেকআপ

লিপস্টিক শপিং গাইড

মেকআপ করতে যারা ভালোবাসেন বা যারা বিগিনিয়ার, লিপস্টিক কেনার সময় কনফিউজড হয়ে যাওয়া, কোনটা কিনবেন বুঝতে না পারাটা তাদের জন্য খুবই কমন সমস্যা।আমি নিজেও ল...

…