স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে ৬টি টিপস!

বৈশাখী · Aug 30, 2013 · 1 min read

স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে ৬টি টিপস!

স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর ত্বক সবার কাম্য। সব তরুনীর একটাই জিজ্ঞাসা, কিভাবে পাবো একটি সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল ত্বক? কেউ কেউ আছেন যারা খুবই ভাগ্যবান। যারা জিনগত বা বংশগত কারণে সুন্দর ত্বকের অধিকারী। তবে বাকিরা কী করবেন? সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ও সঠিক উপায়ে ত্বকের যত্ন নিলে এবং কিছু অনুশাসন মেনে চললে একটি ঝলমলে, সুন্দর ত্বক যে কেউ অর্জন করতে পারে। চলুন জেনে নেই স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে কিছু টিপস।

স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে ৬টি টিপস

একটি সুন্দর ত্বক পেতে হলে আপনাকে কিছু অভ্যাস তৈরি করতে হবে এবং কিছু বর্জন করতে হবে। চলুন জেনে নিই...

১. সানবার্ন বা রোদে পোড়া ত্বকের স্বাভাবিকতা নষ্টের অন্যতম কারণ। রোদে পোড়া ত্বকে মেছতা, ব্ল্যাক হেডস, চামড়ার কুঞ্চন বা রিংকেলস, বিবর্ণতা সময়ের পূর্বেই দেখা যায়। আপনার ত্বককে অবশ্যই রোদ থেকে দূরে রাখতে হবে। সেক্ষেত্রে যা করতে হবে তা হলো -

• ভালো মানের সানস্ক্রিন লোশন ব্যবহার করুন যা UVA এবং UVB থেকে আপনার ত্বককে রক্ষা করবে। কেনার সময় তা SPF 30 বা তার চেয়ে বেশি কিনা দেখে কিনুন। মেঘলা দিনেও সানস্ক্রিন লোশন ব্যবহার করতে ভুলবেন না।

স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে spf 30 neutrogena sunscreen - shajgoj.com

• ঘরের বাইরে থাকলে দু তিন ঘণ্টা পর পর আবার সানস্ক্রিন লোশন ব্যবহার করুন।

• ছাতা ও রোদ চশমা ব্যবহার করুন।

২. আপনার ব্যবহার্য সৌন্দর্য সামগ্রীর ব্র্যান্ড ঘন ঘন পরিবর্তন করবেন না। হিতে বিপরীত হতে পারে। তাকে সময় দিন আপনার ত্বককে বুঝে নেবার জন্য। ঋতুর পরিবর্তন হলে আপনার ত্বকের চাহিদা মাথায় রেখে তা বদলে নিন। যেমনঃ শীতে অয়েল যুক্ত ময়েশ্চারাইজার, গরমে অয়েল মুক্ত।

৩. ত্বকের জন্য পানি ও ভিটামিন অপরিহার্য। খাবারে তাজা ফল ও শাক-সবজি অবশ্যই থাকতে হবে। বিশেষজ্ঞরা বলেন, ত্বকের জন্য রেটিনয়েড এবং লাইকোপিন খুবই উপকারী উপাদান যা লাল ও হলুদ ফল এবং তাজা শাক-সবজিতে পাওয়া যায়। আপনার খাবারের তালিকায় যোগ করে নিন ফল ও সবজি। প্রচুর পানি পান করুন।

৪. ত্বকের জন্য অতিরিক্ত ভাবনা ত্বকের সমস্যার আর একটি কারণ। অতিরিক্ত সৌন্দর্য সামগ্রীর ব্যবহার আপনার ত্বকের সমস্যা বাড়াবে। একটি সামগ্রী অন্যটির কাজকে বাধাগ্রস্ত করে। একটি ভালো মানের ক্লিনজার, সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার-ই সাধারণ ত্বকের যত্নের জন্য যথেষ্ট।

৫. নিয়ন্ত্রিত জীবন আপনার ত্বককে সুস্থ্য রাখে। পরিমিত খাদ্যভ্যাস, ব্যায়াম, বিশ্রাম, আপনার মন শরীর দুটোই সুস্থ্য রাখে। সাথে আপনার ত্বক-ও। খাবার গ্রহণের সময় সাবধান হউন। তাজা ফলের রস, সালাদ ইত্যাদি গ্রহণ করুন। সুষম খাদ্য গ্রহণের চেষ্টা করুন। অতিরিক্ত তেলের তৈরি খাবার, বাসী খাবার খাবেন না। প্রতিদিন একই সময়ে খাবার গ্রহণের অভ্যাস করুন। নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন।

স্বাস্থ্যজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে ব্যায়াম - shajgoj.com

৬. নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা করুন। দুশ্চিন্তা ত্বকের শত্রু। চাপ মুক্ত রাখতে মেডিটেশনের সহায়তা নিতে পারেন। ব্রণ, মেছতা, রিংকেলস, চোখের ডার্ক সার্কেল ইত্যাদির অন্যতম কারণ দুশ্চিন্তা। ঘুমের সময়টি ঠিক রাখুন। ৬-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পরিমিত ঘুম আমাদের শরীরে Growth Hormone তৈরিতে ভূমিকা রাখে, যা নতুন কোষ কলা তৈরি করে এবং ত্বকে পুষ্টি উপাদান সরবরাহে সাহায্য করে।

সহজ কথায় ত্বকের যত্ন কিছুটা বিজ্ঞান, কিছুটা নিজস্ব বোধ বা ভাবনা এবং সর্বপরি সুন্দর স্বাস্থ্যকর অভ্যাস। আপনার সচেতনতাই পারে আপনাকে একটি সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল ত্বকের অধিকারী করতে। আপনার সচেতনতা বৃদ্ধিতে এই গুরুত্বপূর্ণ টিপস গুলো আপনাকে নিশ্চয়ই সাহায্য করবে।

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

সূর্যরশ্মিতে ত্বকের সুরক্ষায় প্রসাধনী
ত্বক

সূর্যরশ্মিতে ত্বকের সুরক্ষায় প্রসাধনী

মানুষ সৌন্দর্যের পূজারী। বিশেষ করে ত্বকের সৌন্দর্য রক্ষায় আমরা কম বেশি সবাই সচেতন। এমনকি রূপচর্চা-ও করে ফেলি সময় পেলেই। একবার ভাবুন তো, এত যত্ন নেয়...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

আরও পড়ুন

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!
রিভিউ

কোমল এবং উজ্জ্বল ত্বক পেতে দারুণ ৫টি নাইট ক্রিম!

আমরা সবাই চাই দাগহীন, কোমল এবং সুন্দর ত্বক। আর এজন্য আমাদের পরিচর্যার শেষ নেই। তবে আমরা আমরা যত পরিচর্যাই করি না কেন এই যত্ন সবচেয়ে বেশি কার্যকরী হয় র...

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান

প্রাচীন মিশরের রাণী অপূর্ব সুন্দরী ক্লিওপেট্রার কাঁচা দুধে গোসলের গল্পতো কমবেশি অনেকেই শুনেছি আমরা। সৌন্দর্যচর্চায় কাঁচা দুধের ব্যবহার কিন্তু প্রাচীনক...

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?
ত্বকের যত্ন

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?

বলুন তো, দিনের বেলার বাইরে বের হওয়ার আগে কোন প্রোডাক্টটি অ্যাপ্লাই না করলেই নয়? ঠিক ধরেছেন, সানস্ক্রিন! আমাদের স্কিনকেয়ার রুটিনের আল্টিমেট গেইম চেঞ্জা...

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস
ত্বকের যত্ন

প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পাওয়ার ১০টি বৈজ্ঞানিক টিপস

ত্বকের যত্নে যাই করা হোক না কেন, বয়স বৃদ্ধির সাথে সাথে যেকোনো স্কিন টোনের অধিকারীরাই খেয়াল করেন যে ত্বকের উজ্জ্বলতা দিন দিন কমে যেতে শুরু করেছে এবং ত্...

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!

ত্বকে বেশির ভাগ সমস্যা-ই সৃষ্টি করে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। এর জন্য বেসিক স্কিন কেয়ারে সব সময় বলা হয় ‘দিনের বেলা স্কিন কেয়ারে সানস্ক্রিন অ্যাপ্লা...

…