ত্বকের ধরণ ভেদে অসাধারণ পাঁচটি টোনার

sub-editor · Nov 23, 2015 · 1 min read

ত্বকের ধরণ ভেদে অসাধারণ পাঁচটি টোনার

প্রতিদিনের সৌন্দর্য চর্চায় টোনিং একটি গুরুত্বপুর্ণ ধাপ। মূলত সঠিকভাবে স্কিন কেয়ারের তিনটি অপরিহার্য ধাপ রয়েছে। প্রথমত, ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করা। পরের ধাপটি হচ্ছে টোনিং আর একেবারে শেষেরটি হল ময়েশ্চারাইজিং। এই তিনটি ধাপকে পরিপূর্ণরূপে কার্যকরী করে তোলার জন্য বাজারে হাজারো প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু এসব প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনি আপনার ত্বকের ধরণ ভেদে ঘরোয়া উপায়ে প্রাকৃতিক সমাধান বেছে নিতে পারেন।

[picture]

অনেকে টোনিং বাদ দিয়ে শুধুমাত্র ক্লিনজিং আর ময়েশ্চারাইজিং এর উপর জোর দেন। সেক্ষেত্রে মনে রাখা জরুরি যে, টোনিং এ দুটো ধাপের মতই সমান গুরুত্বপূর্ণ। কারণ, এতে করে ত্বকের বন্ধ লোমকূপ খুলে যায় বিধার ময়েশ্চারাইজার খুব ভালোভাবে স্কিনে কাজ করতে পারে।আপনাদের সুবিধার্থে সহজলভ্য উপাদানে টোনার তৈরির কিছু পদ্ধতি আলোচনা করা হলঃ

টোনার ১ (স্বাভাবিক ত্বক)

প্রয়োজনীয় উপাদান-

  • শশার রস
  • মধু

পদ্ধতিঃ

একটি পরিষ্কার পাত্রে এক কাপ পরিমাণ শশার রস নিন। তাতে এক টেবিল চামচ মধু নিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হওয়ার পর কটন বলে নিয়ে মুখে লাগান। বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন লাগান।

 টোনার ২

প্রয়োজনীয় উপাদান-

  • তরমুজ

পদ্ধতি -

টুকরো করে নিন। তারপর তা বীজসহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এটি ত্বকের সাথে মানিয়ে গেলে নিয়মিত ব্যবহার করুন।

টোনার ৩ (শুষ্ক ত্বক)

 প্রয়োজনীয় উপাদান-

  • ভেজিট্যাবল অয়েল
  • লেবুর রস
  • মধু

পদ্ধতি -

একটি বাটিতে ১/৪ টেবিল চামচ ভেজিট্যাবল অয়েল নিন। তাতে ১/৪ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১০ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।

 টোনার ৪ (তৈলাক্ত ত্বক)

প্রয়োজনীয় উপাদান-

  • গাজরের রস
  • শশার রস
  • পুদিনার রস
  • লেবুর রস

পদ্ধতি -

৪ টেবিল চামচ শশার রসে, ২ টেবিল চামচ গাজরের রস, ১ টেবিল চামচ পুদিনার রস এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ফ্রিজে রেখে আইস কিউব করুন। এ আইস কিউব মুখে আলতো করে রাব করুন। প্রতিদিন টোনার হিসেবে ব্যবহারে সতেজতা উপভোগ করুন।

টোনার ৫  (যেকোন ধরণের ত্বক)

প্রয়োজনীয় উপাদান -

  • গোলাপ জল
  • Lavender Essential Oil
  • Rose Geranium Essential Oil
  • Palmarosa Essential Oil
  • Patchouli Essential Oil
  • Ylang Ylang Essential Oil

পদ্ধতি -

এক কাপ গোলাপ জল নিন। তাতে৭-৮ ফোঁটা Lavender Essential Oil, ১ ফোঁটা Rose Geranium Essential Oil, ১ ফোঁটা Palmarosa Essential Oil, ১ ফোঁটা Patchouli Essential Oil, ১ ফোঁটা Ylang Ylang Essential Oil দিন। ভালোভাবে মিশিয়ে নিন। ব্যাস হয়ে গেল অসাধারণ একটি টোনার।

টিপস- 

  • যেকোনো টোনার ব্যবহার করার আগে আপনার স্কিনে প্যাচ টেস্ট করে নিন। ফলে সহজেই বেছে নিতে পারবেন, আপনার ত্বকের জন্য উপযোগী টোনারটি।
  • চা, কফি, কার্বোনেটেড ড্রিংকস বেশি পরিমাণে পান করা থেকে বিরত থাকুন।
  • বেশি করে পানি পান করুন।
  • সুষম খাদ্য গ্রহণ করুন।

ফলাফল -

নিয়মিত টোনার ব্যবহারে পাবেন উজ্জ্বল, লাবন্যময় ত্বক। কেননা টোনার ত্বক টানটান রাখে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রনের মাধ্যমে ব্রণ নিরাময় করে, ত্বকের বলিরেখা দূর করে।

সতর্কতা - 

খুব বেশি শুষ্ক ও সেনসেটিভত্বকে টোনার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজনে স্কিন স্পেশালিস্টের শরণাপন্ন হোন।

লিখেছেন - নীল

ছবি - আর্টফাইল.নেট

সম্পর্কিত লেখা

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

আরও পড়ুন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

 ত্বকের প্রয়োজনে টোনার
ত্বকের যত্ন

 ত্বকের প্রয়োজনে টোনার

বর্তমানে অতি প্রয়োজনীয় স্কিন-প্রোডাক্টের একটি হচ্ছে টোনার। আমাদের মধ্যে যারা ত্বক নিয়ে সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। কিন্তু অনেকেই টোনার স...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

শীতে শিশুর প্রসাধনী
বেবি প্রোডাক্টস

শীতে শিশুর প্রসাধনী

দেখতে দেখতে চলে আসছে শীত। অন্য মৌসুমের চেয়ে এই শীত ঋতু হয় অনেকটাই আলাদা। তাই নিতে হয় আমাদের একটু বাড়তি প্রস্ততি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কি...

ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!

ত্বক সুন্দর আর টানটান হলে বয়স বোঝা দায়। তাই ঘুরে ফিরে প্রশ্ন ত্বক নিয়ে। কেউ জানতে চান ত্বকের ধরণ, কেউ খোঁজ করেন কীভাবে করা যায় এর যত্নআত্তি। তবে অনেকে...

…