সাজগোজের অতিরিক্ত ব্যয় কমানোর দারুণ কিছু টিপস!

sub-editor · Oct 03, 2016 · 1 min read

সাজগোজের অতিরিক্ত ব্যয় কমানোর দারুণ কিছু টিপস!

আজকাল আমাদের রুটিনটাই এমন হয়ে দাঁড়িয়েছে, যে প্রতিদিন বাইরে যাওয়া ছাড়া আমাদের চলেই না। এছাড়াও সপ্তাহ শেষে দু/একটা দাওয়াত বা গেট টুগেদার তো লেগেই থাকে। এজন্য দরকার হয় নানা রকম পোশাক। কিন্তু প্রতিদিন বা প্রতিটি দাওয়াতে কি আর নতুন পোশাক পরা সম্ভব? এর সলিউশন আছে আপনার হাতেই। নিজের ওয়ারড্রব গোছানোর সময় একটু খেয়াল করে জিনিস পত্র কিনলেও একই পোশাকেও আপনাকে দেখাবে নতুন।

প্রথমেই যেটা খেয়াল করতে হবে তা হল, গাদা গাদা জিনিস কেনা বন্ধ করুন। পছন্দ হলেই কিনে ফেললাম, এটা বাদ দিতে হবে। দেখা যায় এভাবে প্রচুর জিনিস ড্রেসিং টেবিলে জমে জমে ধুলো কাটে শুধু। এটা পোশাক থেকে শুরু করে কসমেটিকস এর বেলায়ও প্রযোজ্য। বাজারে নতুন কিছু আসলেই সেটা কিনতে হবে এমন কোনও কথা নেই!

[picture]

(১) আলমারিতে বেসিক রংয়ের কিছু কাপড় রাখুন। যেমন- একটা করে কালো ও সাদা রংয়েরসালওয়ার, কালো ও সাদা ওড়না (এক্ষেত্রে ওড়নাটা সুতির না হয়ে জর্জেট এর ওপর এমব্রয়ডারি করা হলে ভালো লাগবে), একটা করে গোল্ডেন ও মালটিকালারের ব্লাউজ, একটা ব্লু জিনস। এই জিনিসগুলো দিয়ে আপনি অনেকগুলো কাপড় পড়তে পারবেন।

(২) একটু বুদ্ধি খাটিয়ে পোশাক বানান। যেমন সাদা রংয়েরভারী এমব্রয়ডারি করা সুতির কামিজ একেক দিন একেক রংয়ের ওড়না দিয়ে পরতে পারেন। একদিন হয়তো লাল ওড়নায়, আরেকদিন মালটি কালারের বাটিক ওড়নায়। একইভাবে যেকোনো এক রঙা কামিজই কিন্তু এভাবে দু-তিন রংয়ের ওড়না দিয়ে মিলিয়ে পরা যায়। এতে করে একই কাপড়েও বেশ একটা নতুনত্ব আসে।একইভাবে একটু রঙচঙে দু-তিনটে স্কার্ফ কিন্তু অনেকগুলো টপস বা ফতুয়ার সাথে অনায়াসে পরতে পারেন।

(৩) শাড়ীর ক্ষেত্রেও এরকম হতে পারে। একটা খুব সাধারন সুতি শাড়ীর সাথে ভারী কাজের ব্লাউজ পরলে কিন্তু গর্জিয়াস লাগবে। সাথে অনুষঙ্গ হিসেবে চুলে একটা বেলি ফুলের গাঁজরা লাগিয়ে নিলেই ব্যাস। সব সময় দামি শাড়ি পড়লেই যে সুন্দর দেখাবে, তা কিন্তু নয়।

(৪) সাজগোজের ক্ষেত্রে অনুষঙ্গ অনেক বড় একটা ভূমিকা পালন করে। কিন্তু তার মানে এই না যে, আপনাকে এক গাদা অলংকার কিনে ঘর ভর্তি করতে হবে। বেসিক কিছু গয়না কিনে রাখুন। যেমন- এক জোড়া রুপার দুল, মুক্তোর টপ, সোনালি রংয়েরপাথর বসানো টপ বা দুল, সাদা পাথরের লকেট ও টপ, মুক্তোর ব্রেসলেট ও মালা। এই গয়নাগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনি অনেক পোশাকের সাথে পরতে পারবেন। দাওয়াতের জন্য নিজের সংগ্রহে রাখতে পারেন গোল্ড প্লেটেড দু’জোড়া ভারী ডিজাইনের চুরি। সাথে কিছু কাঁচের চুড়ি মিলিয়ে নিলে তো কথাই নেই।

(৫) ব্র্যান্ডের একটা ঘড়ি কিনে রাখতে পারেন। ছিমছাম টিপটপ একটা লুক দিতে ভালো ঘড়ির কোন বিকল্প নেই।

নিজের প্রতিদিনের জীবনযাত্রায় নিজের রুচি ফুটিয়ে তুলুন। কাউকে নকল করতে যাবেন না। বরং এমন একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করুন যা একেবারেই আপনার নিজের। সেটা হতে পারে সাদা রঙ দিয়ে। বা নিজস্ব কোন হেয়ার স্টাইল এর মাধ্যমে। তবে যাই করবেন, সেটা যেন আপনার ব্যক্তিত্ব এর সাথে মানিয়ে যায়।

ভালো থাকুন।

মডেল - সাবিনা রিমা

লিখেছেন - মাহবুবা বীথি

সম্পর্কিত লেখা

ব্লাউজে মোহনীয় আপনি
ট্রেণ্ডস এন্ড শপ

ব্লাউজে মোহনীয় আপনি

আমাদের উপমহাদেশে সবচেয়ে আকষর্ণীয় ও অসাধারণ সুন্দর পোশাকটি কি বলুনতো?হ্যাঁ আপনি ঠিক ধরেছেন ।সেই অনন্য সুন্দর পোশাকটি হল শাড়ী ।শাড়ীতে বাঙালী নারীদের...

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক
কম্বিনেশন স্কিন

শুষ্ক, মিশ্র ও তৈলাক্ত ত্বকের জন্য গাঁদা ফুলের ৩টি ফেসমাস্ক

গাঁদা ফুল চেনেন না এমন কেউ কি আছেন? এক কথায় সবাই উত্তর দেবে না। চকচকে উজ্জ্বল কমলা, হলুদ ও খয়েরি রঙের এই ফুলের প্রেমে পড়েননি এমনটা হতেই পারেনা। আজ আমি...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

আরও পড়ুন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন
ফ্যাশন

রঙে আর গড়নের সামঞ্জস্যে পোশাক নির্বাচন

আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারো ফর্সা, কারো কালো, কারো তামাটে বা কারো শ্যামলা। কেউ হয়তো চিকন আবার কেউ বা মোটা। কিছু কিছু রং আমাদের সবাইকে মানি...

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম
ফ্যাশন

ট্র্যাডিশনাল পোশাকেও আপনাকে লাগুক স্লিম

মাঝে মাঝে এমন হয় যে যতই আমরা এক্সারসাইজ করি না কেন বা পছন্দের খাবার এড়িয়ে চলি না কেন ( যা কিনা বেশিরভাগ ক্ষেত্রেই হয় তেলেভাজা খাবার অথবা হাই ক্যালরি স...

সাদা রংয়ের পোশাক হোক গরমের সঙ্গি
ট্রেণ্ডস এন্ড শপ

সাদা রংয়ের পোশাক হোক গরমের সঙ্গি

গরমের দিনের পোশাক অবশ্যই আরামদায়ক হতে হয়। আর সেটা যদি সাদা রঙের হয় তাহলে তো কথাই নেই। সাদা রঙের পোশাক গরমের দিনে সবচেয়ে আরামদায়ক, এটা সবাই জানেন। তাই...

…