গর্জিয়াস মেকওভার নিতে জেনে রাখুন ৫টি টিপস

জান্নাতুল মাওয়া · May 28, 2013 · 1 min read

গর্জিয়াস মেকওভার নিতে জেনে রাখুন ৫টি টিপস

আমরা সবাই চাই নিজেদেরকে আরো বেশি আকর্ষণীয়, আরো বেশি গর্জিয়াস (gorgeous) করে সাজিয়ে তুলতে। গর্জিয়াস মেকওভার অর্থ এই না যে আপনাকে সবসময় ভারী কিংবা দামি গহনা পরতে হবে, কড়া লিপস্টিক লাগাতে হবে  অথবা অনেক ঝকমকে করে সাজতে হবে। প্রতিদিনকার হালকা সাজগোজের মধ্যেও নিজেকে গর্জিয়াস করে ফুটিয়ে তোলা যায়। এইজন্য আপনাকে ব্যবহার করতে হবে মানসম্পন্ন, প্রয়োজনীয় এবং পরিমিত মেকাপ। আপনার ড্রেসিং টেবিলে চারটি উপাদানের উপস্থিতি খুব সহজেই  আপনার সাজগোজে  আকর্ষণীয় মাত্রা ফুটিয়ে তুলতে পারে। সেগুলো হল- ভালো মানের ময়েশ্চারাইজার, সানস্ক্রিন ক্রিম অথবা লোশন, ত্বকের উপযোগী ক্লিনজার এবং মানসম্মত ও উন্নতমানের মেকাপ সামগ্রী।

 গর্জিয়াস মেকওভার নিতে কয়েকটি টিপস

১) ময়েশ্চারাইজার

গর্জিয়াস মেকওভার নিতে ময়েশ্চারাইজার প্রয়োগ - shajgoj.com

সবসময় লক্ষ্য রাখবেন আপনার ময়েশ্চারাইজার-টি যাতে আপনার ত্বকের উপযোগী এবং মানসম্মত হয়। অনেকের ধারণা তৈলাক্ত ত্বকের জন্য কোন ধরনের ময়েশ্চারাইজার-এর প্রয়োজন হয় না। এটি একেবারেই ভুল ধারণা। আপনার ত্বক যেমনই হোক না কেন; শুষ্ক, তৈলাক্ত, এমনকি নরমালও যদি হয়  আপনার ড্রেসিং টেবিলে ময়েশ্চারাইজার-এর উপস্থিতি বাধ্যতামূলক। ময়েশ্চারাইজার আপনার ত্বককে সতেজ রাখতে সাহায্য করে, আপনার ত্বকের বয়স কমিয়ে রাখতে ময়েশ্চারাইজার-এর জুড়ি নেই। তাই ভালো ময়েশ্চারাইজার-এর পেছনে অর্থ ব্যয় করতে পিছপা হবেন না। ভালো মানের ময়েশ্চারাইজার আপনার ত্বককে বয়েসের ছাপ থেকে বাঁচাবে। ময়েশ্চারাইজার কেনার সময় লক্ষ্য রাখবেন এতে যাতে পরিমাণ মতো আলফা হাইড্রক্সিল থাকে।  এটি আপনার ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করবে। কিংবা আপনার ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার কেনার আগে কোন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

২) সানস্ক্রিন

গর্জিয়াস মেকওভার নিতে সানস্ক্রিন প্রয়োগ - shajgoj.com

আপনার ত্বককে ক্যান্সার এবং বুড়িয়ে যাবার হাত থেকে রক্ষা করার জন্য আরেকটি বর্ম হল আপনার সানস্ক্রিন ক্রিম। এটি আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে। তাই নিজেকে গর্জিয়াস করে তুলতে নিয়মিত সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।

৩) গর্জিয়াস মেকওভার ক্লিনজার

গর্জিয়াস মেকওভার নিতে ক্লিনজার প্রয়োগ - shajgoj.com

ত্বককে উজ্জ্বল করতে ক্লিনজার অত্যন্ত প্রয়োজনীয়। তবে দিনে দুইবারের বেশি ক্লিনজার ব্যবহার করবেন না। কারন প্রয়োজনের অতিরিক্ত  ক্লিনজার ব্যবহারে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। ক্লিনজার-এর সঠিক ব্যাবহার আপনার ত্বককে সজীব ও উজ্জ্বল রাখবে সবসময়।

৪) গর্জিয়াস মেকওভার মেকআপ কিটস

গর্জিয়াস মেকওভার এর জন্য মেকআপ কিটস - shajgoj.com

যখনই আপনি মেকআপ সামগ্রী কিনতে যাবেন অবশ্যই লক্ষ্য রাখবেন সেগুলো যাতে ভালো মানের হয়। রাস্তাঘাটের সাধারণ দোকান থেকে মেকআপ সামগ্রী না কিনে চেষ্টা করবেন ভালো  দোকানগুলোতে যেতে, যেগুলোতে নকল সামগ্রী থাকার সম্ভাবনা নেই। দোকানে আপনি নানান ব্র্যান্ডের লিপস্টিক, আইশ্যাডো, ব্লাশেস, ফাউন্ডেশন, ফেইস পাউডার, ব্রোঞ্জার ইত্যাদি দেখতে পাবেন। তবে কেনার আগে অবশ্যই জেনে নিবেন প্রোডাক্টটি আপনার ত্বকের উপযোগী কি না। এক্ষেত্রে  কেনার আগে প্রোডাক্টের ওপরের লেবেলটি ভালোভাবে পড়ে নিতে ভুলে যাবেন না।

৫) হেয়ার স্টাইল

গর্জিয়াস মেকওভার এর জন্য হেয়ার স্টাইল - shajgoj.com

নিজেকে গর্জিয়াস লুক দিতে চুলের স্টাইলে পরিবর্তন আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন চুলের স্টাইলটি যাতে একঘেয়ে না হয়ে যায়। কখনো চুলে উঁচু করে পনি টেইল করতে পারেন, আবার চুলকে কারলি করে নিতে পারেন, চুলের সিঁথিতে আনতে পারেন পরিবর্তন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন চুলের স্টাইলটি যাতে আপনার ব্যক্তিত্বের সাথে মানানাসই হয়।

এই কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে গর্জিয়াস মেকওভার নিলে দেখবেন প্রতিদিনের সাধারণ সাজগোজেও আপনি হয়ে উঠেছেন অসাধারণ

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন
ত্বক

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন

[topbanner] ত্বকের পরিচর্যায় সবার প্রথমেই যা মাথায় রাখতে হয় তা হল ক্লিনজিং। বাজারে ত্বকের ধরন অনুযায়ী অনেক ধরনের ক্লিনজার পাওয়া যায়। কিন্তু কোন ধরনের...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

আরও পড়ুন

অয়েলি স্কিন। কোন ময়েশ্চারাইজার আপনার ত্বকে স্যুট করবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিন। কোন ময়েশ্চারাইজার আপনার ত্বকে স্যুট করবে?

স্কিন প্রধানত ৫ ধরনের হয়ে থাকে - ড্রাই, নরমাল, অয়েলি, কম্বিনেশন এবং সেনসিটিভ। আমাদের মত এশিয়ান কান্ট্রিগুলোতে এর মধ্যে সবচেয়ে বেশী দেখা যায় অয়েলি স্কি...

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

অয়েলি স্কিনের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার সিলেক্ট করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার সিলেক্ট করবেন কীভাবে?

আমরা সবাই জানি, বেসিক স্কিনকেয়ারের একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজিং। ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার সিলেক্ট করলে সেটা আপনার স্কিনকে রাখবে হে...

ত্বকের সার্বিক চর্চায় ফল | ক্লিনজার, টোনার ও মাস্ক কী উপায়ে বানাবেন?
ত্বকের যত্ন

ত্বকের সার্বিক চর্চায় ফল | ক্লিনজার, টোনার ও মাস্ক কী উপায়ে বানাবেন?

বাংলাদেশ প্রত্যেক ঋতুতে কোন না কোন ফল আমাদের উপহার দেয়। এই ফলগুলো খেতে মজাতো বটেই, ত্বকের জন্যও ভালো। এছাড়া এগুলো থাকে ভিটামিন এ, বি, সি তে ভরপুর। ফ...

মেকওভারের সাতকাহন
মেকআপ

মেকওভারের সাতকাহন

"মেকওভার"- শব্দটি দিনে দিনে আমাদের তথাকথিত ফ্যাশনপ্রেমীদের মাঝে পরিচিত হয়ে উঠছে। পরিচিতই নয়, এই শব্দটি বেশ ট্রেন্ডি হয়ে এসেছে এখন। একটা খোঁপা বা কোঁকড়...

…