অয়েলি স্কিনের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার সিলেক্ট করবেন কীভাবে?

দুর্দানা চৌধুরী · Jul 19, 2022 · 1 min read

অয়েলি স্কিনের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার সিলেক্ট করবেন কীভাবে?

আমরা সবাই জানি, বেসিক স্কিনকেয়ারের একটি গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজিং। ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার সিলেক্ট করলে সেটা আপনার স্কিনকে রাখবে হেলদি ও গ্লোয়ি। সেই সাথে অকালে বয়সের ছাপ পড়া থেকেও আপনার স্কিনকে সুরক্ষিত রাখবে। কিন্তু আমাদের যাদের স্কিনের ধরন তৈলাক্ত বা অয়েলি, তাদেরই সবচেয়ে বেশি কনফিউশন থাকে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে। অয়েলি স্কিনের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার সিলেক্ট করবেন কীভাবে, চলুন জেনে নেই।

তৈলাক্ত ত্বকেও ময়েশ্চারাইজার প্রয়োজন?

আমাদের অনেকেরই ধারণা অয়েলি স্কিনে যেহেতু তেল নিঃসরণ হয় বেশি, তাই ময়েশ্চারাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল। অয়েল আর ময়েশ্চার দু’টা ভিন্ন জিনিস! ত্বক তৈলাক্ত হয় ত্বকের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে অতিরিক্ত সেবাম নিঃসরণের ফলে। এই সেবাম তেল জাতীয় পদার্থ যা ত্বককে বাহ্যিক ক্ষতির হাত থেকে রক্ষা করে, স্কিনকে হেলদি রাখে। কিন্তু সুস্থ ত্বকের জন্য এর পাশাপাশি দরকার আর্দ্রতা বজায় রাখা। ত্বকের ওয়াটার লেভেল বা হাইড্রেশন ঠিক রাখতে ময়েশ্চারাইজার ইউজ করা উচিত।

ময়েশ্চারাইজারের আরেকটি কাজ হচ্ছে ত্বকের ন্যাচারাল অয়েল ব্যালেন্স করা। স্কিন অয়েলি হলেও তা অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই অয়েলি স্কিনেও ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট!

কীভাবে বাছাই করবেন অয়েলি স্কিনের জন্য পারফেক্ট ময়েশ্চারাইজার?

অয়েলি স্কিনে যেহেতু অন্য স্কিন টাইপের থেকে বিভিন্ন প্রবলেমস (যেমন- ওপেন পোরস, পিম্পল বা একনে, তেলতেলেভাব) একটু বেশি দেখা যায়, তাই এই ধরনের স্কিনের জন্য প্রোডাক্ট সিলেক্ট করা বেশ কঠিনই বটে! অয়েলি স্কিনের জন্য ময়েশ্চারাইজার বেছে নিতে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, চলুন জেনে নেই।

ময়েশ্চারাইজারের উপাদান

১) অয়েল বেইজড প্রোডাক্ট না ব্যবহার করে বেছে নিতে হবে ওয়াটার বেইজড প্রোডাক্ট। এতে ত্বকে তৈলাক্তভাব কম হবে, চিটচিটে ফিল হবে না। ওয়াটার বেইজড প্রোডাক্টের উপাদানগুলোর মধ্যে প্রথমেই থাকে হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বকের তৈলাক্তভাব কমাতে সাহায্য করে এবং স্কিনকে হাইড্রেটেড রাখে।

২) ল্যাকটিক, গ্লাইকোলিক ও স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। স্যালিসাইলিক অ্যাসিড অয়েল কন্ট্রোলের সাথে সাথে ব্রণ বা একনেও রিডিউস করে।

৩) ওয়্যাক্স বা পেট্রোলিয়ামযুক্ত প্রোডাক্টের বদলে Dimethicone যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। Dimethicone হচ্ছে সিলিকন বেইজড স্কিন প্রোটেকট্যান্ট, যেটা স্কিনকেয়ার প্রোডাক্টে পরিমিত পরিমাণে থাকলে স্কিন সফট ও ময়েশ্চারাইজড থাকে।

৪) প্যারাফিন, কোকোয়া বাটারযুক্ত ময়েশ্চারাইজার এড়িয়ে চলতে পারেন। কেননা এতে ত্বক আরও তৈলাক্ত হবে এবং লোমকূপ বা পোরস বন্ধ হয়ে দেখা দিবে একনে।

৫) যেহেতু অয়েলি স্কিনে ওপেন পোরস একটু বেশি পরিমাণে ভিজিবল হয়, তাই এমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে যা নন-কমেডোজেনিক অর্থাৎ পোরস ক্লগ করে পিম্পলস বা ব্রণ সৃষ্টি করবে না।

৬) ক্রিমি বা হেভি লোশন জাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার না করে লাইট টেক্সচারের জেল বেইজড ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। বাটারি টেক্সচারের হেভি ক্রিম গরমের সময়ে অ্যাপ্লাই করলে ঘাম হতে পারে, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য এগুলো স্যুইটেবল না।

প্রোডাক্টের ধরন

একনে বা পিম্পলের সমস্যা থাকলে এমন ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন যা একনে প্রবলেম কমাতে সাহায্য করবে, পোরস ক্লগ করবে না। একনে প্রন স্কিনের জন্য ফর্মুলেটেড কিনা সেটা আগেই চেক করে নিতে হবে। এসপিএফ যুক্ত ময়েশ্চারাইজার দিনের বেলা ব্যবহার করা যেতে পারে। রাতের বেলায় স্কিনকেয়ারে নারিশিং ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম রাখতে হবে। তবে দিনের বেলা কিন্তু আলাদা করে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, কারণ ডে ক্রিমে এনাফ এসপিএফ থাকে না!

ময়েশ্চারাইজার সিলেকশন

সিজনের ভিত্তিতে ময়েশ্চারাইজার সিলেকশন

১) গ্রীষ্মকালে ওয়াটার বা জেল বেইজড লাইট ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। কারণ এটি স্কিনে ইজিলি মিশে যায়, কোনো তেল চিটচিটেভাব থাকে না। বাইরে বের হলেও ঘামের সমস্যা হবে না।

২) শীতকালে ব্যবহার করতে হবে ডিপ ময়েশ্চারাইজার, যাতে স্কিন নারিশিং এলিমেন্টস থাকবে। এতে শুষ্ক আবহাওয়ায়ও ত্বক ভালো থাকে।

বয়স অনুযায়ী ময়েশ্চারাইজার 

আপনি যদি টিনেজার হন, তাহলে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন যা একনে থেকে সুরক্ষা দেয়, স্কিনকে হাইড্রেটেড রাখে লং টাইম ধরে। সেই সাথে এর টেক্সচার হতে হবে একদমই লাইট। ম্যাচিউরড বা প্রাপ্তবয়স্ক স্কিনে ব্যবহার করুন অ্যান্টি এজিং ময়েশ্চারাইজার। যেটা ত্বকের ময়েশ্চার ধরে রাখার সাথে সাথে রিংকেলস প্রিভেন্ট করবে।

অয়েলি স্কিনে ময়েশ্চারাইজার বেছে নিতে উপরের বিষয়গুলো মাথায় রাখতে পারেন, করতে পারেন প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট! সবসময় যে খুব দামী প্রোডাক্ট ব্যবহার করতে হবে এমনটিও নয়। বরং আপনার ত্বকের প্রয়োজন অনু্যায়ী ঠিকঠাক প্রোডাক্ট ড্রাগস্টোর থেকেও নিতে পারেন। স্কিন টাইপ অনুযায়ী ডিফারেন্ট বাজেটের ময়েশ্চারাইজার পেয়ে যাবেন সাজগোজে।

অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৬টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), ইস্টার্ন মল্লিকা, ওয়ারী ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ, Shopify.com

Products in this article

সম্পর্কিত লেখা

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

অয়েলি স্কিন। কোন ময়েশ্চারাইজার আপনার ত্বকে স্যুট করবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিন। কোন ময়েশ্চারাইজার আপনার ত্বকে স্যুট করবে?

স্কিন প্রধানত ৫ ধরনের হয়ে থাকে - ড্রাই, নরমাল, অয়েলি, কম্বিনেশন এবং সেনসিটিভ। আমাদের মত এশিয়ান কান্ট্রিগুলোতে এর মধ্যে সবচেয়ে বেশী দেখা যায় অয়েলি স্কি...

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর
ত্বকের যত্ন

কমন ময়েশ্চারাইজার মিসটেকস যা স্কিনকেয়ার রুটিনকে করছে অকার্যকর

ময়েশ্চারাইজার, ত্বকের যত্নে অন্যতম একটি প্রোডাক্ট। স্কিন কেয়ারে ক্লেনজিং এর পরেই ময়েশ্চারাইজারের অবস্থান। ত্বকের বেসিক কেয়ার এবং সুন্দর কোমল ত্বক পেত...

আরও পড়ুন

গরমে ত্বকের যত্নে জেল বেইজড ময়েশ্চারাইজার!
বিউটি টিপস

গরমে ত্বকের যত্নে জেল বেইজড ময়েশ্চারাইজার!

গরমে অনেকেই ক্রিম ব্যবহার করতে চায় না, বিশেষ করে তৈলাক্ত ত্বকের অধিকারী যারা! আবার শুষ্ক ত্বকে গরমে এমন কিছু দরকার যা ত্বককে হেভি ফিল দেয় না আর ত্বকে...

অয়েলি স্কিনের জন্যে বেস্ট ময়েশ্চারাইজারটি খুঁজছেন?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের জন্যে বেস্ট ময়েশ্চারাইজারটি খুঁজছেন?

ওয়েদার পরিবর্তনের সাথে সাথে আমাদের স্কিনেও আসে নানা রকম পরিবর্তন। আর সাথে আমাদের চিন্তাও শুরু হয়ে যায়। রাতে যে স্কিন ড্রাই মনে হচ্ছিল, সকালে উঠেই অয়েল...

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড

তৈলাক্ত ত্বক নিয়ে অভিযোগের যেন শেষ নেই! গ্রিজিনেস, মেকআপ করলেই কিছুক্ষণ পর কালচে হয়ে যাওয়া, একনে, ওপেন পোরস, এমন আরও কত সমস্যা! কিন্তু, একটু জেনে বুঝে...

স্কিনের এক্সেস সেবাম প্রোডাকশন কীভাবে কন্ট্রোল করা যায়?
অয়েলি স্কিন

স্কিনের এক্সেস সেবাম প্রোডাকশন কীভাবে কন্ট্রোল করা যায়?

ঘুম থেকে উঠে মুখে হাত দিতেই অনুভব করলেন কেমন যেন তেল চিটচিটে ভাব৷ নাক ও নাকের আশেপাশে জমে আছে তেল৷ সামার সিজনে এই সমস্যা বেশি হলেও অনেকের তো সারা বছরই...

শীতে ত্বকের যত্নে ময়েশ্চারাইজার কেন না ব্যবহার করলেই নয়?
ত্বকের যত্ন

শীতে ত্বকের যত্নে ময়েশ্চারাইজার কেন না ব্যবহার করলেই নয়?

গরমের উত্তাপ ছাড়িয়ে শীতকাল আমাদের জন্যে এক স্বস্তির নাম! বছরের অন্যান্য ঋতুর তুলনায় শীতকালের আগমন অনেকটাই ভিন্ন হয়ে থাকে আমাদের জন্যে। শীতকালে সবকিছুই...

…