সুন্দর আর লাবণ্যময় ত্বক পেতে ক্লিনজার হিসেবে আঙুর

সাজগোজ উপ সম্পাদক · Feb 23, 2015 · 1 min read

সুন্দর আর লাবণ্যময় ত্বক পেতে ক্লিনজার হিসেবে আঙুর

দৃষ্টিনন্দন আর সুস্বাদু ফল আঙুর পছন্দ নয় এমন মানুষ পাওয়া বেশ মুশকিল। রসালো এই ফলটি যে কেবল খাদ্য হিসেবেই আমাদের জন্য উপকারী তাই নয়। ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটি ত্বকের যত্নে জাদুকরী প্রভার রাখতে পারে। এমনকি অ্যান্টিএজিং উপাদানে সমৃদ্ধ এই ফলটি আমাদের ত্বকে বয়সের ছাপ ফেলতে বাধা প্রদান করে। ত্বকের ক্লিনজার হিসেবে শুধুমাত্র আঙুরকে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করেই আমরা পেতে পারি সুন্দর লাবণ্যময় ত্বক। যেখানে বাড়িতে বসে আপনি আপনার ত্বকের ক্লিনজিং করতে পারবেন সেখানে কেন শুধু শুধু সময় আর অর্থ অপচয় করে পার্লারে পার্লারে ছুটে বেড়াবেন?

[picture]

সবার আগে জানা প্রয়োজন কেন ত্বক ক্লিনজিং করবেন?

সুন্দর আর সুস্থ ত্বকের পূর্বশর্ত হল ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যেটাকে রূপচর্চার ভাষায় “ক্লিনজিং” বলা হয়। এক কথায় ত্বকের লোমকূপের রন্ধ্রে যে ময়লা জমে তা পরিষ্কার করা এবং স্বাভাবিকভাবে যে ঘাম, রস, তেল নিঃসৃত হয় তা তুলে ফেলার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় তাকে ক্লিনজিং বা ত্বক পরিষ্কার করা বোঝায়। আপনি যদি নিয়মিত আপনার ত্বকের যত্নে ক্লিনজিং বা ত্বক পরিষ্কার না করেন তবে একটা সময় আপনার ত্বক তার স্বাভাবিক উজ্জলতা হারিয়ে মলিন আর রুক্ষ হয়ে যাবে।

আপনি চাইলে ত্বক ক্লিন করার জন্য বাজারে পাওয়া যায় এমন ক্লিনজার ব্যবহার করতে পারেন আবার নিজে ঘরে বসে প্রাকৃতিকভাবেও ত্বকের ক্লিনজিং করতে পারেন।

আপনার কোমল, মসৃণ আর দীপ্তিময় ত্বকের নিশ্চয়তা দিয়ে আজ আপনাদের ক্লিনজার হিসেবে দেখাবো আঙুরের কিছু অসাধারণ ব্যবহার।

খুব সহজে ঘরে বসে ত্বক ক্লিনজিং করতে দুই থেকে তিনটি আঙুর নিন। এবার দুইফালি করে আঙুর কেটে নিয়ে আপনার মুখের চোখ আর ঠোঁটের অংশ বাদ দিয়ে সারা মুখে আঙুরের রস লাগিয়ে নিন। রস লাগানোর কিছু সময় পর মৃদু উষ্ণ পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে আপনি সব ধরনের ত্বকের ক্লিনজিং করতে পারবেন।

যাদের ত্বকের উজ্জলতা খানিকটা কম তারা সহজেই আঙুর ব্যবহার করে ত্বক ক্লিন করার সাথে সাথে পেতে পারেন একটু বাড়তি ত্বকের জেল্লা। এক টেবিল চামচ আঙুরের রস, এক টেবিল চামচ পুদিনা পাতার রস ও এক টেবিল চামচ লেবুর রস নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক আকারে বানান। এবার এই প্যাকটি আপনার মুখে ও ঘাড়ে সুন্দর করে লাগিয়ে নিন। প্যাকটি শুকিয়ে আসলে তুলে ফেলুন এবং গোলাপজল আর ঠাণ্ডা পানি(চাইলে বরফ ও দিতে পারেন) মিশিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের জেল্লা বাড়ার সাথে সাথে পাবেন পরিষ্কার নরম কোমল ত্বক। এটি তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী।

একই সাথে ত্বক ময়েশ্চারাইজার ও ক্লিনজিং করতে  ব্যবহার করতে পারেন আঙুর। দুই টেবিল চামচ ক্যামোমিল টি, দুই টেবিল চামচ ময়দা ও আট থেকে দশটা পরিমাণ আঙুর ভালোভাবে থেঁতলে নিয়ে সব উপাদান একসাথে মিশিয়ে পেস্ট আকারে বানান। এবার এই পেস্ট আপনার মুখে ও ঘাড়ে লাগিয়ে দশ থেকে পনের মিনিট রেখে ধুয়ে ফেলুন। মুখ ধোওয়ার পর আপনার ব্যবহার করা রেগুলার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। দেখুন আপনার ত্বক কেমন মসৃণ আর বাউন্সি হয়ে উঠছে। এই পদ্ধতি শুষ্ক ত্বকের জন্য বেশী উপযোগী।

আলাদা আলাদাভাবে ত্বক ক্লিনজিং আর ফেসিয়াল না করে আপনি চাইলে একই সাথে ত্বক ফেসিয়াল আর ক্লিনজিং করতে পারেন। এক কাপ থেঁতলে রাখা আঙুর, এক চা চামচ অলিভ অয়েল, হাফ চা চামচ বেকিং সোডা এবং এক কাপের চার ভাগের একভাগ দুধ নিয়ে নিন। এবার সব উপাদানগুলো একসাথে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করুন। এবার এটি আপনার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর দেখুন কয়েকবার ব্যবহার করাতেই আপনার ত্বক পরিষ্কার থাকার সাথে কোমল আর সুন্দর হয়ে উঠছে।

ঘরোয়া ভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়ার সবচেয়ে ভালো দিক হল আপনার ত্বকের ক্ষতি হওয়ার কোন সম্ভাবনায় থাকেনা। যেখানে বাজারের বিভিন্ন নামি দামী প্রসাধনী ব্যবহার ভীষণ ঝুঁকির।

লিখেছেনঃ রুমানা

ছবিঃ ওয়ালপেপারপার্টনার.কম

সম্পর্কিত লেখা

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

আপনি কি টিন-এজার? কীভাবে করবেন প্রপার ক্লিনজিং!  (পর্ব-২)
ত্বকের যত্ন

আপনি কি টিন-এজার? কীভাবে করবেন প্রপার ক্লিনজিং! (পর্ব-২)

প্রথম পর্ব এখানে এর আগে টিন এজে নিজের যত্ন নিয়ে যে লেখাটি লিখেছিলাম সেখানে রূপচর্চার আগে কী দরকার তা বোঝানোর চেষ্টা করেছি। জানিনা কে কতটুকু সেটা ফলো...

আরও পড়ুন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!
নরমাল স্কিন

সাধারণ ত্বকের ক্লেনজার | ৫টি প্রাকৃতিক উপায়ে স্কিন রাখুন সুন্দর ও উজ্জ্বল!

সাধারণ ত্বকের ক্লেনজার নিয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে বকবকটা শুরু করে দেই কেমন? রুপচর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ত...

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন
ত্বক

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন

[topbanner] ত্বকের পরিচর্যায় সবার প্রথমেই যা মাথায় রাখতে হয় তা হল ক্লিনজিং। বাজারে ত্বকের ধরন অনুযায়ী অনেক ধরনের ক্লিনজার পাওয়া যায়। কিন্তু কোন ধরনের...

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

 ত্বকের প্রয়োজনে টোনার
ত্বকের যত্ন

 ত্বকের প্রয়োজনে টোনার

বর্তমানে অতি প্রয়োজনীয় স্কিন-প্রোডাক্টের একটি হচ্ছে টোনার। আমাদের মধ্যে যারা ত্বক নিয়ে সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। কিন্তু অনেকেই টোনার স...

সুস্থ ও উজ্জ্বল ত্বক পাবেন মাত্র ৩টি ধাপেই
ত্বকের যত্ন

সুস্থ ও উজ্জ্বল ত্বক পাবেন মাত্র ৩টি ধাপেই

ভার্সিটির কমন রুমে জম্পেশ আড্ডা চলছিল, সেই সময় স্বর্ণা রুমে ঢুকলো। স্বর্ণা ওদের কছে আসতেই সুমি বলে উঠলো, “কিরে তোর রুপের রহস্য কী? দিন দিন সুন্দর হয়ে...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

…