মেকআপ-এ বদভ্যাস | যে ৪টি ভুল আপনার দূর করা উচিত!

নুজহাত ও সঞ্চা · May 17, 2013 · 1 min read

মেকআপ-এ বদভ্যাস | যে ৪টি ভুল আপনার দূর করা উচিত!

মেকআপ-এ বদভ্যাস নিয়ে বলতে গেলে সানিয়া আর তানিয়ার ঘটনা আনতে হয়! আমারই প্রতিবেশী দুই বোন! সানিয়া তেমন একটা সাজগোজ করা পছন্দ করে না। কিন্তু তানিয়া যে কোনো ব্র্যান্ডের মেকআপ ও যে কোনো মেকআপ টুল নিয়ে অনেক আগ্রহ দেখায়। এটা ভালো হলেও এর সাথে তানিয়া কিছু ভুল করে। তা হলো, তানিয়া মেকআপ ও মেকআপ টুলসগুলোর কোনো যত্ন নেয় না। নিজের  ত্বকের যত্ন রাখতে হলে আপনার ব্যবহৃত মেকআপ ও মেকআপ টুলগুলোর যত্নও গুরুত্বের সাথে নিতে হবে। কারণ, নতুন নতুন সাজগোজে মেকআপের ভূমিকা অপরিহার্য। তবে মনে রাখতে হবে যত দামী বা ভালো কোম্পানির মেকআপ হোক না কেন তা আপনার ত্বকের বন্ধু না! তাই যত তাড়াতাড়ি সম্ভব মেকআপ তুলে ফেলুন। সাথে সাথে নিচের সবগুলো মেকআপ-এ বদভ্যাস পরিহার করুন।

১) গোসলখানায় প্রসাধনী রাখা

গোসলখানায় প্রসাধনী রাখা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু এ কাজটি আমরা অনেকেই করে থাকি। গোসলখানার আর্দ্রতা ব্যাকটেরিয়া উৎপাদন করতে সাহায্য করে যা পাউডার ফাউন্ডেশন, আইশ্যাডো ও অন্যান্য মেকআপ সরঞ্জামের ক্ষতিসাধন করে। কাজেই প্রসাধন সামগ্রী সবসময় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা উচিত ।

২) মেকআপ ব্রাশ পরিষ্কার রাখা

নিয়মিত মেকআপ ব্রাশগুলোকে পরিষ্কার রাখার ক্ষেত্রে আমরা অনেকেই অবহেলা করে থাকি। কিন্তু অপরিচ্ছন্ন ব্রাশ আমাদের ত্বকের ক্ষতি করে। ব্রাশ পরিষ্কার করার জন্য বেবি শ্যাম্পু অথবা সাবান ব্যবহার করা যেতে পারে। রাতের বেলা পরিষ্কার করে রাখলে সারারাত ধরে ব্রাশগুলো শুকিয়ে যাবে, সকালবেলায় আপনার শুকানোর জন্য আর অপেক্ষায় থাকতে হবে না! তবে ব্যবহার করুন আর নাই করুন সপ্তাহে একদিন নিয়ম করে মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করুন।

৩) মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া

মুখে খুব দ্রুততম সময়ে ব্রণ ওঠার একটি কারণ হলো, মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া। এ কাজটি কখনোই করা উচিত না। বাইরে থেকে এসে আপনি যদি খুব টায়ার্ড হয়ে পড়েন, তাহলে মেকআপ রিমুভারটা বিছানার কাছেই রেখে দিতে পারেন। খেয়াল  রাখবেন রিমুভার-এ যাতে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চারাইজার ও ভিটামিন-ই থাকে। আপনার বিছানা সব সময়ে পারিষ্কার রাখবেন। নোংরা বিছানায় ঘুমালেও মুখে ব্রণ উঠতে পারে।

৪) মেয়াদ উত্তীর্ণ প্রসাধন সামগ্রী ব্যবহার করা

মেয়াদ উত্তীর্ণ প্রসাধন সামগ্রী ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক। মেয়াদ ফুরিয়ে যাওয়া মাত্রই আপনার প্রসাধনীটি ফেলে দিন তা সে যত দামী বা সাধেরই হোক না কেন! সাধারণত, প্রসাধন সামগ্রীর মেয়াদ এক বছর থাকে, তবে মাশকারার মেয়াদ হয় ৩ মাস।

যখন আপনার ত্বক সুস্থ ও মসৃণ থাকে, কেবল তখনই মেকআপ ব্যবহার করলে আপনাকে সুন্দর দেখাবে। যত দামি ব্র্যান্ডের মেকআপ আর মেকআপ টুলস-ই ব্যবহার করুন না কেন, ত্বক ভালো না থাকলে আপনার মুখে ভালো করে মেকআপ বসবে না। অনেক সুন্দর করে সাজার পরও সুন্দর মুখটা মলিন দেখাবে! তাই, ঝেড়ে ফেলুন আপনার এই ছোট্ট ছোট্ট সব মেকআপ-এ বদভ্যাস এবং সুস্থ, মসৃণ ত্বককে সাজান নিজের মনের মত করে!

ছবি- রাহাত আমিন চৌধুরী (ArchQuad Photography); সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

আরও পড়ুন

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি
মেকআপ

মেকআপ ফ্রিল্যান্সিং: আজমি

ছোটবেলা থেকেই ঈশিতার সৃজনশীলকাজে ঝোঁক বেশি ছিল। ছোটবেলায় চাচার সাথে চারুকলায় যেতেন, পরে ওখানে কিছুদিন ছবি আঁকাও শিখলেন। শিখলেন গানও। পড়াশুনা করেছেন ভি...

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো
মেকআপ

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো

“কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন, একনে দেখা দেয়"- এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি। যদি আপনার স্কিন কন্ডিশন...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?
বিউটি টিপস

একনে ব্রেকআউট! কমন কিছু স্কিনকেয়ার ও মেকআপ মিসটেকস করছেন কি?

‘মেকআপ করার পরই ফেইসে একনে হয়! এতগুলো প্রোডাক্ট কিনলাম সেদিন। তাহলে কি এগুলো আর ব্যবহার করা হবে না? আবার স্কিনকেয়ারও তো করছি। তাও কোনো লাভ হচ্ছে না।’...

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক
মেকআপ

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক

ধরুন, খুব সুন্দর করে সেজেগুজে বিয়ের প্রোগ্রামে গেলেন। এখন হঠাৎ যদি কোনোভাবে পানি লেগে অথবা ঘামের কারণে ফেইসের মেকআপ উঠে যেতে শুরু করে, তাহলে প্রোগ্রা...

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস
মেকআপ

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস

মনে করে দেখুনতো, আপনার প্রথম মেকআপ প্রোডাক্টস কেনার সময়টা! আচ্ছা, কী কী চিন্তা ঘুরছিল মাথায় তখন? বেসিক মেকআপ করতে কী কী লাগে, কোন ব্র্যান্ডগুলো ভাল হব...

…